Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

এম জহির মাহমুদbyএম জহির মাহমুদ
October 5, 2026- 3:31 pm
in আন্তর্জাতিক, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

ফ্রান্সে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া একটি স্থানীয় আন্দোলন জাতীয় বিক্ষোভের রূপ নিয়েছে। ইতোমধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি সম্পদের ক্ষতিসাধন ও পুলিশের সঙ্গে সংঘাতে জড়ানোর অভিযোগে দেশের বিভিন্ন অঞ্চলে ৫ হাজার জনেরও বেশি আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।

গত ১৮ দিনে আন্দোলনকারীরা রাজধানী প্যারিসসহ বিভিন্ন জেলায় মোট ২৪টি স্কুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। বিক্ষোভের তেজ কমাতে গত কাল দেশজুড়ে প্রায় ৫০০ স্কুলি সাময়িকভাবে বন্ধ করেছে ফ্রান্সের সরকার।

রোববার এই ঘোষণা দিয়ে ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার্দো জেফ্রে জানান, নিরাপত্তাজনিত কারণে এই স্কুলগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার; কারণ সরকার মনে করছে, এই অবস্থায় স্কুলগুলোর কার্যক্রম চালানোর মতো পরিবেশ নেই।

তবে স্কুল বন্ধ করলেও উত্তেজনা হ্রাসের কোনো দৃশ্যমান আলামত এখনও দেখা যাচ্ছে না। শিক্ষার্থীরা ক্লাস বর্জন, সড়ক অবরোধ এবং মিছিল অব্যাহত রেখেছে।

ফ্রান্সে মোট হাইস্কুল-জুনিয়র স্কুলের সংখ্যা ৩ হাজার ৭০০টি। বিক্ষোভ শুরুর পর প্রথম দিকে প্রায় ৪০০টি স্কুল বন্ধ করেছিল সরকার; রোববার এসব স্কুলের সঙ্গে যোগ হলো আরও ৫০০ স্কুল।

আন্দোলন শুরু হয়েছিল যেভাবে

প্যারিসের শহরতলী এলাকার একটি হাই স্কুলে ১৭ সেপ্টেম্বর এই অস্থিরতা শুরু হয়। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা অপর্যাপ্ত শিক্ষক এবং স্কুলের দীর্ঘ সময়সীমার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা সংগঠিত হয়ে বিক্ষোভ শুরু করেন। ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা বা ‘ক্লাস সাইজ’ নিয়েও অভিযোগ উঠেছিল

পরে এই বিক্ষোভই রাজধানীসহ বিভিন্ন জেলার স্কুলগুলোতে ছড়িয়ে পড়ে এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন শত শত শিক্ষক ও শিক্ষার্থী। বর্তমানে এ আন্দোলন পুরো ফ্রান্সে ছড়িয়ে পড়েছে।

সহিংসতা ও গ্রেপ্তার

রোববার এক সংবাদ সম্মেলনে জেফ্রে জানান, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অন্তত ১৭০ জন শিক্ষার্থী এবং ৭৮ জন শিক্ষক-স্কুল কর্মী আহত হয়েছেন এবং ২৪টি স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছে বা ভাঙচুর করা হয়েছে।

পৃথক এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী লরেন নুনেজ জানিয়েছেন, গত এক সপ্তাহে ৫ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে প্রায় ৮৫ শতাংশই অপ্রাপ্তবয়স্ক।

সরকার এর জন্য বাইরের উসকানিদাতাদের দায়ী করেছে। এক রেডিও সাক্ষাৎকারে জেফ্রে বলেন, উগ্র-বামপন্থী কর্মীরা ছাত্র আন্দোলনে অনুপ্রবেশ করে এর নিয়ন্ত্রণ নিয়েছে এবং আন্দোলনটিকে চরম সহিংসতা ও অরাজকতার দিকে ঠেলে দিয়েছে।

সমালোচকরা অবশ্য এই পরিস্থিতিকে ভিন্নভাবে দেখছেন। কঠোর দমন-পীড়নের বিরোধীরা পুলিশের কৌশলকে ‘অতিরিক্ত’ বা ‘অসামঞ্জস্যপূর্ণ’ বলে অভিহিত করেছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, তরুণ বিক্ষোভকারীদের কণ্ঠস্বর দমন না করে বরং তা শোনা উচিত।

সাপ্তাহিক ছুটির দিনগুলোতে অস্থিরতা কিছুটা স্তিমিত থাকলেও, আয়োজকরা আগামীকাল ৬ অক্টোবর  মঙ্গলবার থেকে আবারও বড় আকারের বিক্ষোভ কর্মসূচি শুরুর ডাক দিয়েছেন। তাদের মতে, প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সরকার তাদের দাবি পূরণে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়নি। অচলাবস্থা অব্যাহত থাকা এবং উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায়, এই সংকটের কোনো স্পষ্ট সমাধানের পথ দেখা যাচ্ছে না।

 

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

আমার সমর্থনের কারণে নেতানিয়াহুর পরাজয় ঠেকেছে: ট্রাম্প

আমার সমর্থনের কারণে নেতানিয়াহুর পরাজয় ঠেকেছে: ট্রাম্প

অর্ধেক ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

অর্ধেক ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

ইসরায়েলে নির্বাচন নেতানিয়াহু বা বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা না পেলে কী ঘটবে

ইসরাইলের নির্বাচনের ফল ঘোষণা কবে, সামনে কী ঘটতে যাচ্ছে?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ২৭৭ কোটি ডলারের অনুদান, শীর্ষে ইলন মাস্ক

১১ বছর পর লিবিয়ার আকাশসীমায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার

সর্বশেষ সংবাদ

ঢাকা টেস্টে নেই, সিলেট টেস্টে ফিরবেন মুশফিক

ঢাকা টেস্টে নেই, সিলেট টেস্টে ফিরবেন মুশফিক

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেন বিএনপি নেতাদের মতবিনিময়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেন বিএনপি নেতাদের মতবিনিময়

ই-টিন থাকলেও আয় নেই, ঘরে বসে অনলাইনে ‘জিরো রিটার্ন’ দাখিল করবেন যেভাবে

ই-টিন থাকলেও আয় নেই, ঘরে বসে অনলাইনে ‘জিরো রিটার্ন’ দাখিল করবেন যেভাবে

আবারও চালু হচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ফেসবুক পেজ

আবারও চালু হচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ফেসবুক পেজ

যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা

যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা

‘গজনি’ অভিনেত্রীর ৭ বছরের মেয়ে বলতে পারে ১২টি ভাষা, ছুঁয়েও দেখে না মোবাইল

‘গজনি’ অভিনেত্রীর ৭ বছরের মেয়ে বলতে পারে ১২টি ভাষা, ছুঁয়েও দেখে না মোবাইল

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com