Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

ধর্ষণের পর তৃতীয় শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, অতঃপর…

Md Sharif HossainbyMd Sharif Hossain
October 10, 2026- 11:54 am
in মফস্বল
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

ঢাকার ধামরাইয়ে আট মাস আগে ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীর বিয়ে দেওয়া হয়েছে ওই ধর্ষকের সঙ্গেই।

বৃহস্পতিবার রাতে বালিয়া ইউনিয়ন পরিষদের এক চৌকিদার ও সুন্দর কাঁঠালিয়া গ্রামের এক মাতব্বরের নেতৃত্বে এ বিয়ে সম্পন্ন হয়। ধর্ষণের ঘটনা মীমাংসা করতে অন্তঃসত্ত্বা হয়ে পড়া শিশুটিকে বিয়ে দেওয়া হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ধামরাই থানায় অভিযোগ দিতে আসা ভুক্তভোগী পরিবারের লোকজনকে থানা থেকে ফিরিয়ে নিয়ে এ বিয়ে সম্পন্ন করা হয়।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে উপজেলার বালিয়া ইউনিয়নের কালীঘাট বাজারের এক ট্রাকচালকের বাড়িতে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বালিয়া ইউনিয়নের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকে আট মাস আগে ধর্ষণ করে সরবেশ আলীর ছেলে মাদ্রাসাছাত্র আলামিন হোসেন। ধর্ষণের পর ঘটনাটি পরিবারের কাউকে না জানাতে গরু জবাইয়ের ছুরি দিয়ে ওই শিশু ও তার পরিবারের সদস্যদের জবাই করার হুমকি দেয় আলামিন। এদিকে ওই স্কুলছাত্রীর দেহের অস্বাভাবিক বৃদ্ধি দেখে ৮ মাস পর তার ডাক্তারি পরীক্ষায় আট মাসের অন্তঃসত্তার বিষয়টি জানতে পারে পরিবার। এরপর গ্রাম্য সালিশি বৈঠকে ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করলেও বিয়েতে অসম্মতি জানায় মাদ্রাসাছাত্র আলামিন হোসেন।

গত মঙ্গল ও বুধবার সালিশি বৈঠকে কোনো সমঝোতা না হলে ভুক্তভোগী পরিবারের লোকজন বৃহস্পতিবার রাতে ধামরাই থানায় অভিযোগ দায়ের করতে যান। থানা কম্পাউন্ডে পৌঁছানোর পর চৌকিদার বাসের আলী ও মাতব্বর জিন্নাত আলী মোবাইল ফোনে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর চাচাকে ডেকে নিয়ে মীমাংসার কথা বলেন।

বিষয়টি টের পেয়ে কাবলিপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইলিয়াস হোসেনের নির্দেশে পুলিশ সুন্দর কাঁঠালিয়া গ্রামে অভিযান চালায়। পুলিশের তাড়া খেয়ে চৌকিদার ও জিন্নাত আলী মাতব্বর স্কুলছাত্রী ও আল আমিন হোসেনকে সঙ্গে করে বালিয়া ইউনিয়নের কালীঘাট বাজারে এক ট্রাকচালকের বাড়িতে গিয়ে ধর্ষণের ঘটনাটি মিটমাট করে। এরপর মসজিদের ইমাম ডেকে তাদের বিয়ে পড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে বাসের আলী চৌকিদার বলেন, আমি ইউনিয়ন পরিষদের একজন চৌকিদার। আইন-কানুন সবই জানি। মেয়েটি আট মাসের অন্তঃসত্ত্বা। কাজেই মামলা-মোকদ্দমা বাদ দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

কাউয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ কয়েক দফা অভিযান চালিয়েছে। ভুক্তভোগী পরিবার বাদী না হলে পুলিশের কী করার আছে?

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার, এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার

গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার, এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮৫ কেন্দ্রে কড়া নিরাপত্তায় সরঞ্জাম বিতরণ

একরাম হত্যা শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

অভিনেত্রী শিমু হত্যা মামলা: ‘নির্দোষ’ দাবি করলেন স্বামীসহ দুজন

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন সাবেক শিক্ষিকা

সর্বশেষ সংবাদ

গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার, এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার

গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার, এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

ছুরিকাঘাতের খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মৃতদেহ দেখতে পাই

ছুরিকাঘাতের খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মৃতদেহ দেখতে পাই

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর

বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com