Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড

মোঃ মুরাদ হোসাইনbyমোঃ মুরাদ হোসাইন
October 14, 2026- 12:30 pm
in খেলা
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

বাংলাদেশ জাতীয় দলের পেস বিভাগে উন্নতির নেপথ্যে বেশ কয়েকজন সাবেক কোচের ভূমিকা রয়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি অ্যালান ডোনাল্ডের নামটিও আসে। তাসকিন-শরিফুলদের দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি নিজ দেশের ঘরোয়া ক্রিকেটে কাজ করে আসছেন। এবার ডোনাল্ড নতুন করে ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে ফিরছেন।

দক্ষিণ আফ্রিকার ওই প্রতিযোগিতায় জোবার্গ কিংসের বোলিং কোচ হয়েছেন ডোনাল্ড। ওই দলের প্রধান কোচের দায়িত্বে দেশটির আরেক সাবেক তারকা অলরাউন্ডার এলবি মরকেল। এর আগে জোবার্গ কিংসের প্রধান কোচ ছিলেন নিউজিল্যান্ড কিংবদন্তি স্টিফেন ফ্লেমিং। সম্প্রতি তিনি ইংল্যান্ড টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন।

ডোনাল্ড মূলত জোবার্গে এরিক সাইমনসের স্থলাভিষিক্ত হচ্ছেন। ফ্লেমিংয়ের সঙ্গে সাইমনসও এখন ইংল্যান্ডে ফ্লেমিংয়ের কোচিং স্টাফে যুক্ত হয়েছেন। ২০০৪ সালে খেলা থেকে অবসর নেওয়ার পর থেকে ডোনাল্ড কোচিংয়ের ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের পাশাপাশি তিনি শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের সঙ্গেও কাজ করেছেন।

ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি লিগেও ডোনাল্ডের অভিজ্ঞতা রয়েছে। তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপে ওয়ারউইকশায়ার, কেন্ট, জিম্বাবুয়ের মাউন্টেনিয়ার্স, ভারতের পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো দলের সঙ্গেও কাজ করেছেন। সর্বশেষ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে লায়ন্সের বোলিং কোচ ছিলেন ‘সাদা বিদ্যুৎ’ নামে খ্যাত সাবেক এই প্রোটিয়া তারকা।

সম্প্রতি এসএ টোয়েন্টির আসন্ন পঞ্চম আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে। যেখানে জোবার্গ সুপার কিংস তাদের সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিকে ২.৭ মিলিয়ন র‍্যান্ডের বিনিময়ে দলে ফিরিয়েছে। এ ছাড়া এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া অলরাউন্ডার জেসন রোলসের জন্য রেকর্ড সর্বোচ্চ ২.৯ মিলিয়ন র‍্যান্ড ব্যয় করেছে দলটি। ২০২৭ সালের ১৭ জানুয়ারি থেকে এসএ টোয়েন্টির পরবর্তী আসর শুরু হবে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে লিগটিতে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে, তাকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

ঢাকা টেস্টে নেই, সিলেট টেস্টে ফিরবেন মুশফিক

ঢাকা টেস্টে নেই, সিলেট টেস্টে ফিরবেন মুশফিক

যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা

প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত?

৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পের

‘দেখো! আমরা করে দেখিয়েছি!’ ব্যালন ডি’অর জিতে স্ত্রীকে বললেন কেইন

সর্বশেষ সংবাদ

গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার, এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার

গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার, এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

ছুরিকাঘাতের খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মৃতদেহ দেখতে পাই

ছুরিকাঘাতের খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মৃতদেহ দেখতে পাই

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর

বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com