Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

সহযোগিতার নির্দেশ মাউশির মাধ্যমিক শিক্ষকদের দক্ষতা যাচাইয়ে মাঠে নামছে ঢাকা বিশ্ববিদ্যালয়

Md Sharif Hossainbyমো. শরীফ হোসেন
October 14, 2026- 12:33 pm
in শিক্ষা, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

মাধ্যমিক শিক্ষকদের দক্ষতার বর্তমান অবস্থা যাচাই এবং প্রশিক্ষণ নেওয়া শিক্ষকদের ওপর সেই প্রশিক্ষণের প্রাথমিক প্রভাব মূল্যায়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)। এ কার্যক্রমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সার্বিক সহযোগিতা করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। চলতি অক্টোবর মাস থেকে ডিসেম্বর পর্যন্ত এ তথ্য সংগ্রহ চলবে

মাউশির লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত এক চিঠিতে অধিদপ্তর জানায়, বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর অন্যতম লক্ষ্য হলো, মাধ্যমিক শিক্ষকদের দক্ষতা প্রাথমিক অবস্থার তুলনায় ১৫ শতাংশ বাড়ানো।

এ লক্ষ্য অর্জনে প্রকল্পের আওতায় মাধ্যমিক শিক্ষকদের জন্য দীর্ঘমেয়াদি ও মধ্যমেয়াদি বিশেষায়িত প্রশিক্ষণ কার্যক্রম চলছে। এসব উদ্যোগের অংশ হিসেবে শিক্ষকদের বর্তমান দক্ষতার স্তর নির্ধারণে একটি বেসলাইন সমীক্ষা পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি প্রশিক্ষণ নেওয়া শিক্ষকদের ওপর এর প্রাথমিক প্রভাবও মূল্যায়ন করা হবে।

মাউশির চিঠি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রতিনিধিরা অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করবেন। এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের দক্ষতা নির্ধারণ এবং প্রশিক্ষণের প্রাথমিক ফলাফল মূল্যায়নের জন্য প্রয়োজনীয় তথ্য নেওয়া হবে।

এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের তথ্য সংগ্রহে সহযোগিতা করতে বলা হয়েছে। এ ছাড়া, মাউশির আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের আইইআরের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরএইচটি/এসএএস

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

রাত হলেই কাশি বেড়ে যায়? জেনে নিন কারণ ও সমাধান

রাত হলেই কাশি বেড়ে যায়? জেনে নিন কারণ ও সমাধান

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ১১ জনের মৃত্যু, চলতি বছরে মৃতের সংখ্যা ৪০০

ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা-গবেষণায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

ধোঁয়া ওঠা গরম চা পান করেন? জানুন অজান্তেই যে বিপদ ডাকছেন

যে উপায়ে দ্রুত চুল লম্বা করবেন, জেনে নিন

সর্বশেষ সংবাদ

ইসরাইলের নির্বাচনের ফল ঘোষণা কবে, সামনে কী ঘটতে যাচ্ছে?

ইসরাইলের নির্বাচনের ফল ঘোষণা কবে, সামনে কী ঘটতে যাচ্ছে?

রাত হলেই কাশি বেড়ে যায়? জেনে নিন কারণ ও সমাধান

রাত হলেই কাশি বেড়ে যায়? জেনে নিন কারণ ও সমাধান

বিশ্বকাপ না জিতলেও ফুটবল দুনিয়ার সেরা মুকুট এখন হ্যারি কেইনের

বিশ্বকাপ না জিতলেও ফুটবল দুনিয়ার সেরা মুকুট এখন হ্যারি কেইনের

ঠাকুরগাঁও উপনির্বাচন  প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা মির্জা ফয়সল আমিনের

ঠাকুরগাঁও উপনির্বাচন প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা মির্জা ফয়সল আমিনের

মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান জুবাইদার রহমানের

মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান জুবাইদার রহমানের

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com