Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

আকিকার গোশত বিতরণ না করে রান্না করে খাওয়ানো যাবে?

Kaler Patrikabyস্টাফ রিপোর্টার
October 20, 2026- 5:42 pm
in ধর্মীয়
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

সন্তানের জন্মের পর আকিকা করা একটি গুরুত্বপূর্ণ আমল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে আকিকা করা মুস্তাহাব বা উত্তম। যদি কোনো কারণে সপ্তম দিনে আকিকা করা সম্ভব না হয়, তবে পরবর্তীতে যখনই করা হোক না কেন, সপ্তম দিনের হিসাব রক্ষা করা ভালো। উদাহরণস্বরূপ, যদি কোনো শিশু বুধবার জন্মগ্রহণ করে, তবে তার আকিকা পরবর্তী যেকোনো সপ্তাহের মঙ্গলবার করা উচিত।

উম্মুল মুমিনীন আয়েশা (রা.) বলেন, আকিকা সপ্তম দিনে হওয়া উচিত। তা সম্ভব না হলে চৌদ্দতম দিনে এবং তাও সম্ভব না হলে একুশতম দিনে। (মুসতাদরাকে হাকেম, হাদিস : ৭৬৬৯)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সন্তানের সঙ্গে আকিকার বিধান রয়েছে। তোমরা তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত কর (অর্থাৎ পশু জবাই কর) এবং সন্তানের শরীর থেকে কষ্টদায়ক বস্তু (চুল) দূর করে দাও। (বুখারি, হাদিস : ৫৪৭২)

ছেলের আকিকার ক্ষেত্রে ছেলের পক্ষ থেকে দুটি ছাগল বা খাসি এবং মেয়ের পক্ষ থেকে একটি ছাগল বা খাসি জবাই করা মুস্তাহাব। আকিকার উদ্দেশ্যে পশু জবাই করার দ্বারাই আকিকা আদায় হয়ে যায়।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, প্রত্যেক নবজাতক তার আকিকার সঙ্গে আবদ্ধ থাকে। তার জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে আকীকার পশু জবাই করা হবে, তার মাথার চুল মুণ্ডন করা হবে, এবং তার নাম রাখা হবে। (সুনানে আবু দাউদ, হাদিস: ২৮৩৮)

আকিকার গোশত বিতরণের ক্ষেত্রে কাঁচা বিতরণ করা কিংবা রান্না করে খাওয়ানো উভয়টি জায়েজ। তবে গোশত রান্না করে খাওয়ানো উত্তম। আয়েশা (রা.) বলেন, আকিকার গোশত টুকরো টুকরো করে কেটে রান্না করে নিজে খাবে এবং অন্যকে খাওয়াবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, হাদিস: ২৪৭৪৪)

ইমাম নববী (রহ.) বলেন, আকিকার গোশত কাঁচা না দিয়ে বরং রান্না করে দেওয়া উত্তম। ইবনে কুদামা রহ. বলেন,যদি আকিকার গোশত রান্না করে ভাই-বেরাদারকে (আত্মীয়-স্বজনকে) দাওয়াত করে খাওয়ানো হয়, তাহলে সেটিই উত্তম। তাই আকিকার গোশত কাঁচা বিতরণ না করে বরং রান্না করে খাওয়ানো বেশি উত্তম।
ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

কালো জাদু থেকে রক্ষা পেতে যেসব আমল করবেন

কালো জাদু থেকে রক্ষা পেতে যেসব আমল করবেন

বিয়ে না করলে কী জান্নাতে যাওয়া যাবে?

বিয়ে না করলে কী জান্নাতে যাওয়া যাবে?

ধর্ম মসজিদের দরজা বন্ধ থাকলে বারান্দা থেকে ইমামের পেছনে নামাজ হবে?

সুরা লাইলে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

কন্যাসন্তান নিয়ে যা বলেছে পবিত্র কুরআন

গান শোনায় ইসলামি শরিয়তের বিধান

সর্বশেষ সংবাদ

গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার, এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার

গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার, এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

ছুরিকাঘাতের খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মৃতদেহ দেখতে পাই

ছুরিকাঘাতের খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মৃতদেহ দেখতে পাই

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর

বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com