Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

টেসলা-স্পেসএক্স একীভূত করার ভাবনা, ইতিহাসের অন্যতম বড় সংযুক্তির পথে মাস্ক?

এম জহির মাহমুদbyএম জহির মাহমুদ
October 21, 2026- 9:57 am
in আন্তর্জাতিক, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের দুটি প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্স একীভূত করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন মাস্ক নিজেই। তবে দুই প্রতিষ্ঠানের একীভূতকরণের শর্ত এখনো চূড়ান্ত হয়নি। শেয়ারহোল্ডারদের অনুমোদনও নিতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্পেসএক্সের ত্রৈমাসিক আর্থিক ফলাফল নিয়ে বিশ্লেষকদের সঙ্গে এক আলোচনায় মাস্ক বলেন, ‘আমি কি মনে করি, এটি ভালো ধারণা? হ্যাঁ।’

তবে একীভূতকরণ নিশ্চিত ধরে না নেওয়ার আহ্বান জানান তিনি। মাস্ক বলেন, দুই প্রতিষ্ঠানের বিশেষ কমিটি এ বিষয়ে আলোচনা করছে। কিন্তু কোনো লেনদেনের শর্ত নিয়ে এখনো সমঝোতা হয়নি এবং শেষ পর্যন্ত চুক্তি হবে কি না, তারও নিশ্চয়তা নেই।

মাস্কের ভাষায়, দুই প্রতিষ্ঠানকে একীভূত করার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে এবং এতে অনেক কিছু অর্জনের সুযোগ তৈরি হতে পারে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টেসলার বাজারমূল্য প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার এবং স্পেসএক্সের মূল্য প্রায় ২ ট্রিলিয়ন ডলার। প্রতিষ্ঠান দুটি একীভূত হলে তা ইতিহাসের অন্যতম বৃহৎ করপোরেট সংযুক্তিতে পরিণত হতে পারে।

একীভূতকরণের আলোচনা সামনে আসার পর বাজারেও এর প্রভাব দেখা গেছে। মঙ্গলবার বাজার বন্ধের পর লেনদেনে স্পেসএক্সের শেয়ারের দাম ৮ শতাংশ বেড়েছে। অন্যদিকে কয়েক সপ্তাহ ধরে কিছুটা দরপতনের মধ্যে থাকা টেসলার শেয়ারও ২ শতাংশ বেড়েছে। বুধবার টেসলার নিজস্ব ত্রৈমাসিক আর্থিক ফলাফল প্রকাশের কথা রয়েছে।

রকেট ও মহাকাশযান তৈরি এবং স্টারলিংক স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা দেওয়ার জন্য পরিচিত স্পেসএক্স এখন অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য ক্লাউড কম্পিউটিং সক্ষমতা সরবরাহের ব্যবসাও সম্প্রসারণ করছে। অ্যানথ্রোপিক ও গুগলের মতো প্রতিষ্ঠান এ সেবা নিচ্ছে।

স্পেসএক্সের সর্বশেষ ত্রৈমাসিক ফলাফল অনুযায়ী, ক্লাউড কম্পিউটিং ব্যবসা থেকে ৭৫০ কোটি ডলার আয় হয়েছে। স্টারলিংক থেকে আয় হয়েছে ৫২০ কোটি ডলার। তবে এসব আয় সত্ত্বেও স্পেসএক্স সামগ্রিকভাবে এখনো লাভজনক নয়। চলতি বছর এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে ১১০ কোটি ডলার।

মাস্ক জানিয়েছেন, টেসলা ও স্পেসএক্সের একীভূতকরণ নিয়ে গঠিত বিশেষ কমিটিগুলোর কোনোটিতেই তিনি নেই। দুই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হওয়ায় নিজেকে এ বিষয়ে স্বার্থের সংঘাত রয়েছে এমন ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন তিনি।

এমন সংযুক্তির সম্ভাবনা নিয়ে মন্তব্য করাকেও তিনি ‘মাইনফিল্ডের মধ্যে নাচার’ সঙ্গে তুলনা করেছেন।

মাস্ক বলেন, শেষ পর্যন্ত একীভূতকরণের সিদ্ধান্ত নেবেন শেয়ারহোল্ডাররা। প্রস্তাবটি অনুমোদন পেতে টেসলার অন্তত ৫০ শতাংশ শেয়ারহোল্ডারের সমর্থন প্রয়োজন হবে। এটি বেশ কঠিন একটি শর্ত।

তবে এর আগে মাস্কের পক্ষে বড় সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন বিনিয়োগকারীরা। গত বছর টেসলার অধিকাংশ শেয়ারহোল্ডার তার জন্য প্রায় ১ ট্রিলিয়ন ডলার মূল্যমানের পারিশ্রমিক প্যাকেজ অনুমোদন করেন।

স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেকের পর প্রতিষ্ঠানটির বাজারমূল্য টেসলাকে ছাড়িয়ে যায়। এখন দুই প্রতিষ্ঠানকে একীভূত করার সম্ভাবনা নিয়ে আলোচনা এগোলে মহাকাশ, বৈদ্যুতিক গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও চিপ প্রযুক্তির ব্যবসায় মাস্কের সাম্রাজ্য আরও সমন্বিত হওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে দুই প্রতিষ্ঠানের আলোচনা ও শেয়ারহোল্ডারদের অনুমোদনের।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

ইসরাইলের নির্বাচনের ফল ঘোষণা কবে, সামনে কী ঘটতে যাচ্ছে?

ইসরাইলের নির্বাচনের ফল ঘোষণা কবে, সামনে কী ঘটতে যাচ্ছে?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ২৭৭ কোটি ডলারের অনুদান, শীর্ষে ইলন মাস্ক

১১ বছর পর লিবিয়ার আকাশসীমায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার

সৌদি-পাকিস্তান-তুরস্কের সঙ্গে বৈঠকে কী ফল পেল ইরান?

বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান: তাকাইচি

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ-ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়াতে আলোচনা

বাংলাদেশ-ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়াতে আলোচনা

মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

ইসরাইলের নির্বাচনের ফল ঘোষণা কবে, সামনে কী ঘটতে যাচ্ছে?

ইসরাইলের নির্বাচনের ফল ঘোষণা কবে, সামনে কী ঘটতে যাচ্ছে?

রাত হলেই কাশি বেড়ে যায়? জেনে নিন কারণ ও সমাধান

রাত হলেই কাশি বেড়ে যায়? জেনে নিন কারণ ও সমাধান

বিশ্বকাপ না জিতলেও ফুটবল দুনিয়ার সেরা মুকুট এখন হ্যারি কেইনের

বিশ্বকাপ না জিতলেও ফুটবল দুনিয়ার সেরা মুকুট এখন হ্যারি কেইনের

ঠাকুরগাঁও উপনির্বাচন  প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা মির্জা ফয়সল আমিনের

ঠাকুরগাঁও উপনির্বাচন প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা মির্জা ফয়সল আমিনের

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com