
উয়েফা চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি। এই ম্যাচে সতীর্থের গোলে সহায়তা করে মিসরের মোহামেদ সালাহর পাশে বসেছেন মরক্কান ডিফেন্ডার আশরাফ আকিমি। প্রতিযোগিতাটিতে সালাহ-হাকিমির অ্যাসিস্ট এখন ১৯টি। আর একটি অ্যাসিস্ট করতে পারলেই আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডে ক্যামেরুনের স্যামুয়েল ইতোকে ছুঁয়ে ফেলবেন হাকিমি।
চ্যাম্পিয়ন্স লিগে আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে অ্যাসিস্টের তালিকায় এখন যৌথভাবে দ্বিতীয় স্থানে হাকিমি ও সালাহ। দুজনেরই অ্যাসিস্ট ১৯টি। এই তালিকায় সবার ওপরে আছেন ক্যামেরুনের সাবেক তারকা স্যামুয়েল ইতো। তার অ্যাসিস্ট ২০টি।
বার্সেলোনার বিপক্ষে জয়ে চলতি চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ সাফল্যও ধরে রেখেছে পিএসজি। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। অন্যদিকে প্রথম ইউরোপীয় হার নিয়ে ৬ পয়েন্টে নেমে গেছে বার্সেলোনা, অবস্থান পঞ্চম।







