Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

ইউরোপের বাজার ধরতে বার্সেলোনায় বাংলাদেশের ১৬ প্রতিষ্ঠান

মোঃ মুরাদ হোসাইনbyমোঃ মুরাদ হোসাইন
October 22, 2026- 11:23 am
in অর্থনীতি, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

ইউরোপের বাজারে তৈরি পোশাক ও বস্ত্র পণ্যের রপ্তানি বাড়াতে স্পেনে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’। এতে বাংলাদেশসহ ১২টি দেশের ৩০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় বাংলাদেশের ১৬টি প্রতিষ্ঠানের অংশগ্রহণের মধ্য দিয়ে ইউরোপীয় ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং নতুন ক্রয়াদেশ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বার্সেলোনার ফিরা দে বার্সেলোনা মোন্টজুইক প্রদর্শনী কেন্দ্রে শুরু হওয়া এ মেলা আগামী ২৩ অক্টোবর পর্যন্ত চলবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা ও মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় ইপিবির তত্ত্বাবধানে ১৪টি বাংলাদেশি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। বাকি চারটি প্রতিষ্ঠান সরাসরি অংশ নিচ্ছে। এ ছাড়া ইপিবির একটি স্টলে বাংলাদেশের রপ্তানি খাতের বিভিন্ন প্রকাশনা, জার্নাল ও নথিপত্র প্রদর্শন করা হচ্ছে।

বুধবার সকালে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান। এ সময় ইপিবির পরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন, স্পেনে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সেলর রুহুল কুদ্দুস, বিকেএমইএর পরিচালক মো. আব্দুল হান্নানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তৈরি পোশাক ও বস্ত্রশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি গন্তব্য স্পেন। জার্মানিকে ছাড়িয়ে স্পেন এখন বাংলাদেশের পণ্যের বৃহত্তম ইউরোপীয় ইউনিয়নভুক্ত রপ্তানি গন্তব্যে পরিণত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পোশাক থেকে হোম টেক্সটাইল, লক্ষ্য নতুন ক্রয়াদেশ

মেলায় ওভেন ও নিট কাপড়, তৈরি পোশাক, হোম টেক্সটাইল, সুতা ও ফ্যাশন অ্যাক্সেসরিজ প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে ইউরোপের ফ্যাশন ব্র্যান্ড, পাইকারি ও খুচরা বিক্রেতা এবং ডিজাইনারদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাচ্ছেন বাংলাদেশি উদ্যোক্তারা।

এবারের মেলায় ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ট্রেন্ড ইন্টেলিজেন্স’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে ট্রেন্ড পরামর্শক প্রতিষ্ঠান পেক্লার্স প্যারিস। এতে ফ্যাশনশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও নতুন প্রবণতা বিশ্লেষণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

মেলায় অংশ নেওয়া বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য ইউরোপীয় ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদার, নতুন ক্রয়াদেশ সংগ্রহ এবং রপ্তানি বাজার সম্প্রসারণ। এসব উদ্যোগের মাধ্যমে ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক ও বস্ত্রপণ্যের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

এসআই/আরএফ

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

ই-টিন থাকলেও আয় নেই, ঘরে বসে অনলাইনে ‘জিরো রিটার্ন’ দাখিল করবেন যেভাবে

ই-টিন থাকলেও আয় নেই, ঘরে বসে অনলাইনে ‘জিরো রিটার্ন’ দাখিল করবেন যেভাবে

যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

এলপিজি নির্ধারিত মূল্যে সরবরাহ নিশ্চিতের দাবি ক্যাবের

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

সর্বশেষ সংবাদ

গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার, এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার

গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার, এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

ছুরিকাঘাতের খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মৃতদেহ দেখতে পাই

ছুরিকাঘাতের খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মৃতদেহ দেখতে পাই

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর

বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com