
মধ্যপ্রাচ্য ও এর বাইরের অঞ্চলের অস্থিরতার জন্য মূল দায়ী হলো দখলদার ইসরায়েলের দখলদারিত্ব। গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে এমন কথা বলে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তান ও মিসর।
যৌথ বিবৃতিতে বলা হয় “বিশ্বজুড়ে যেসব অন্যায় হচ্ছে সেগুলো আরও বাড়িয়ে তুলছে ইসরায়েলের সরকারি নীতি।”
তারা ১৯৬৭ সালের আগের সীমান্ত নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ব্যাপারে নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। যেই রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম।







