Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

ইন্টারনেট ছাড়াই এআই মডেল প্রশিক্ষণ দেবে ওপেনএআই

Kaler Patrikabyস্পেশাল করেসপন্ডেন্ট
October 24, 2026- 11:50 am
in প্রযুক্তি, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

এআই মডেল প্রশিক্ষণের সময় সরাসরি ইন্টারনেট ব্যবহারের পরিবর্তে সংরক্ষিত ওয়েব কনটেন্ট ও কৃত্রিমভাবে তৈরি ইন্টারনেট পরিবেশ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির মতে, শক্তিশালী এআই মডেলকে সরাসরি ইন্টারনেটে প্রবেশের সুযোগ দিলে নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার নতুন এ নীতির কথা জানিয়েছে ওপেনএআই। এর দুই সপ্তাহ আগে একই ধরনের নিরাপত্তাব্যবস্থা নেয় এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটি তাদের নতুন ও অধিক সক্ষম কয়েকটি মডেলের সরাসরি ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছে।

ওপেনএআই জানিয়েছে, বর্তমান এআই নিরাপত্তা গবেষণা ও পর্যবেক্ষণব্যবস্থা এবং ইন্টারনেট অবকাঠামোর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শক্তিশালী এআই মডেল প্রশিক্ষণের সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখাই দায়িত্বশীল পদ্ধতি।

প্রতিবেদন অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর ওপেনএআইয়ের একটি শক্তিশালী এআই মডেল সিস্টেমের কনফিগারেশনে থাকা ত্রুটির সুযোগ নিয়ে ইন্টারনেটে প্রবেশ করতে সক্ষম হয়। এ ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা উন্নত করা ও পরীক্ষা চালানোর জন্য ওই মাসের বাকি সময়ের প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত রাখে প্রতিষ্ঠানটি।

এআই মডেলকে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন পরিবেশে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, এর আগে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর গবেষকেরা এ ধরনের ব্যবস্থা বাস্তবায়নকে কঠিন ও ব্যয়বহুল বলে উল্লেখ করেছিলেন। ওপেনএআইয়ের এক নিরাপত্তা প্রকৌশলীও এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছিলেন, এআই প্রশিক্ষণে ব্যবহৃত পরিবেশে বিভিন্ন ধরনের উপকরণ ও সেবার প্রয়োজন হয়। হাজারো গবেষক এসব পরিবেশ তৈরি, পরিবর্তন ও পরীক্ষা করেন। ফলে শুধু একটি বিচ্ছিন্ন পরিবেশে মডেলকে রাখলেই নিরাপত্তা নিশ্চিত করা যায় না।

ওপেনএআই জানিয়েছে, নতুন ব্যবস্থায় মডেলগুলোকে সরাসরি ইন্টারনেটে প্রবেশের সুযোগ না দিয়েও প্রশিক্ষণ দেওয়ার জন্য বিপুল পরিমাণ সূচিবদ্ধ ও সংরক্ষিত ওয়েব কনটেন্ট তৈরি করা হয়েছে। এসব কনটেন্টের সঙ্গে কাজ করতে পারবে এআই মডেলগুলো। তবে এর মাধ্যমে বাইরের কোনো ব্যবস্থা বা সিস্টেমে সরাসরি প্রভাব ফেলার সুযোগ থাকবে না।

এ ছাড়া এআই মডেলগুলো নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে বেরিয়ে আসার চেষ্টা করলে কী ধরনের দুর্বলতা তৈরি হতে পারে, তা যাচাই করতেও বিভিন্ন পরীক্ষা চালিয়েছে ওপেনএআই।

তবে সরাসরি ইন্টারনেট ব্যবহারের সুযোগ না দিয়ে সংরক্ষিত কনটেন্টের মাধ্যমে প্রশিক্ষণ দিলে মডেলগুলো একই মানের সক্ষমতা অর্জন করতে পারবে কি না তা এখনো নিশ্চিত নয়।

ওপেনএআই ও অ্যানথ্রপিকের সাম্প্রতিক পদক্ষেপ থেকে বোঝা যাচ্ছে, অধিক সক্ষম এআই মডেলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণ পরিবেশের ওপর আরো কঠোর নিয়ন্ত্রণ আরোপের দিকে যাচ্ছে।

 

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা

যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা

অংশগ্রহণ করল ১৫০ শিশু ‘জলবায়ু সংকট মোকাবিলায়’ শিশুদের পরিবেশ শিক্ষা কার্যক্রম

গ্লোবাল ফাইন্যান্সের সেরা ডিজিটাল ব্যাংক পুরস্কার পেয়েছে এমটিবি

ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঋণ প্রতিশ্রুতি বেড়ে ১২৭ কোটি ডলার, অর্থছাড়ের শীর্ষে আইডিএ-এডিবি

সর্বশেষ সংবাদ

গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার, এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার

গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার, এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

ছুরিকাঘাতের খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মৃতদেহ দেখতে পাই

ছুরিকাঘাতের খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মৃতদেহ দেখতে পাই

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর

বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com