
প্রাক্তন সঙ্গীর স্মৃতি কাটিয়ে সামনে এগিয়ে যাওয়া সবসময় রাতারাতি ঘটে না। কখনও কখনও ছোট ছোট বিষয়ের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে, আপনি আর আগের সম্পর্কে আটকে নেই। যেমন- আপনি হয়তো আর তার মেসেজের আশায় বারবার ফোন চেক করেন না, অথবা সে ফিরে আসবে কি না এমনটা না ভেবেই নিজের জীবনের পরিকল্পনা করতে শুরু করেন।
আপনি আর কোনো কিছুর মধ্যে গোপন অর্থ খোঁজার চেষ্টা করেন না
আপনি তার সোশ্যাল মিডিয়া পোস্টগুলো নিয়ে আর বিশ্লেষণ করেন না বা সে যে গানগুলো শেয়ার করছে, তার প্রতিটিই আপনার উদ্দেশ্যে কি না এমনটা আর ভাবেন না। সে আপনাকে মিস করছে কি না, এমন কোনো সংকেত খোঁজার পরিবর্তে, যা ঘটছে তাকে আপনি স্বাভাবিকভাবেই মেনে নিতে শুরু করেন।
আপনি আপনার ক্যারিয়ার, সপ্তাহান্ত বা ভবিষ্যৎ নিয়ে এমনভাবে সিদ্ধান্ত নিতে শুরু করেন, যেখানে তার ফিরে আসার কোনো অবকাশ রাখেন না। আপনার জীবন আর থমকে আছে বলে মনে হয় না।
তার জীবন সম্পর্কে আপনার কৌতূহল কমে যায়
আপনি অতীতকে আরও স্পষ্টভাবে মনে রাখতে পারেন
আপনি অতীতের ভালো মুহূর্তগুলোকে মনে রাখতে পারেন, আবার ঠিক কী কারণে সম্পর্কটি ভেঙে গিয়েছিল তাও ভুলে যান না। কাউকে মনে পড়া মানেই যে আপনি আবার সেই সম্পর্কে ফিরে যেতে চান, বিষয়টি এখন আর তেমন নয়।
আপনার সুখ আর তার ওপর নির্ভর করে না
তার বার্তা পাওয়া বা না পাওয়া- কোনোটাই এখন আর আপনার দিন কেমন কাটবে তা নির্ধারণ করে না। আপনি বরং নিজের দৈনন্দিন রুটিন, বন্ধুত্ব এবং ব্যক্তিগত অর্জনের মধ্যেই আনন্দ খুঁজে পেতে শুরু করেন।







