Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

কানাডায় ভিসা জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

মো: আতিকুর রহমান নিবন্ধbyমো: আতিকুর রহমান নিবন্ধ
October 26, 2026- 1:45 pm
in প্রবাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

কানাডার কুইবেক ও অন্টারিও প্রদেশে ২০৯ বাংলাদেশি নাগরিকের ২৪৩টি অস্থায়ী ভিসার আবেদনকে কেন্দ্র করে কথিত অভিবাসন জালিয়াতির ঘটনায় পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা করেছে দেশটির সীমান্ত নিরাপত্তা সংস্থা (সিবিএসএ)।

গত ২২ অক্টোবর ২০২৬ সংস্থাটি এ অভিযোগের কথা জানায়। সিবিএসএর অভিযোগ, কানাডার নাগরিকদের ভুলভাবে আবেদনকারীদের আতিথ্যদাতা হিসেবে পরিচয় দিয়ে মিথ্যা তথ্য ও জাল নথি ব্যবহার করে অস্থায়ী আবাসিক ভিসা (টিআরভি) পাওয়ার চেষ্টা করেছিল ওই চক্র।

সংস্থাটির তথ্য অনুযায়ী, অভিযুক্ত চারজন রাশেল মির্জা, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মুদাসসার আলম ভূঁইয়া ও কাজী নাফিজ আলম গত ২২ অক্টোবর কুইবেকের ভ্যালিফিল্ড আদালতে হাজির হন

পঞ্চম অভিযুক্ত মো. রাকিবুল হাসান বাংলাদেশে অবস্থান করছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

জালিয়াতির অভিযোগের ব্যাপকতা ও জটিলতার কারণে তদন্তকারীরা ২৪৩টি ভিসা আবেদনের মধ্যে ৭৯টিকে আনুষ্ঠানিকভাবে প্রমাণ উপস্থাপনের জন্য বেছে নেন। সিবিএসএর ভাষ্য, এসব আবেদনে অভিযোগের পক্ষে সবচেয়ে জোরালো প্রমাণ রয়েছে।

২০২৪ সালের ৩ জুলাই কুইবেকের মার্সিয়ে শহরের একটি ব্যক্তিগত বাসভবনে বসবাসকারীদের বিষয়ে নিয়মিত তদারকি ও নিয়ন্ত্রণ কার্যক্রম চালান সিবিএসএর কর্মকর্তারা। এ সময় তাদের সঙ্গে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ছিলেন।

তদন্তে কানাডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্ট (আইআরপিএ) লঙ্ঘনের সম্ভাব্য প্রমাণ পাওয়ার পর ২০২৪ সালের আগস্টে ফৌজদারি তদন্ত শুরু করে সংস্থাটি।

এরপর ২০২৫ সালের ৩ জুন সিবিএসএর ফৌজদারি তদন্তকারীরা কুইবেক ও অন্টারিওতে চারটি তল্লাশি পরোয়ানা কার্যকর করেন। এ সময় জব্দ করা নথি ও কম্পিউটার সরঞ্জামের সঙ্গে পাঁচ অভিযুক্তের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে সংস্থাটি।

অভিযুক্তদের বিরুদ্ধে কানাডায় অবৈধভাবে প্রবেশের ব্যবস্থা করতে ষড়যন্ত্র, অভিবাসন আবেদনে মিথ্যা তথ্য দেওয়ার পরামর্শ এবং আইআরপিএ লঙ্ঘনে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।

আইনটির সংশ্লিষ্ট ধারায় অবৈধ প্রবেশের আয়োজন বা এতে সহায়তা, গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জেনেশুনে মিথ্যা তথ্য দেওয়া বা তথ্য গোপনে সহায়তা এবং আইন লঙ্ঘনে জেনেশুনে উৎসাহিত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

সিবিএসএ জানিয়েছে, ২০২৫ সালে আইআরপিএ লঙ্ঘনের সন্দেহে ১৯১টি ফৌজদারি তদন্ত শুরু করে সংস্থাটি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত আরও ৫৫টি তদন্ত শুরু করা হয়েছে।

অভিবাসন জালিয়াতির সন্দেহজনক ঘটনা সম্পর্কে জনসাধারণকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

 

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

কুয়ালালামপুরে ‘বাংলাদেশ ট্যুরিজম প্রেজেন্টেশন’ মালয়েশিয়ার পর্যটকদের বাংলাদেশে আসার আহ্বান

কুয়ালালামপুরে ‘বাংলাদেশ ট্যুরিজম প্রেজেন্টেশন’ মালয়েশিয়ার পর্যটকদের বাংলাদেশে আসার আহ্বান

ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি

ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি

স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে সিলেটবাসীর আলোচনা

কুয়েতে এএফসি চ্যালেঞ্জ লিগে ইতিহাস গড়ার স্বপ্ন ফর্টিজের

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় মিলেছে

বাংলাদেশ সফর শেষে হাইকমিশনারের সঙ্গে আইইউএম প্রতিনিধিদলের সাক্ষাৎ

সর্বশেষ সংবাদ

ইসরাইলের নির্বাচনের ফল ঘোষণা কবে, সামনে কী ঘটতে যাচ্ছে?

ইসরাইলের নির্বাচনের ফল ঘোষণা কবে, সামনে কী ঘটতে যাচ্ছে?

রাত হলেই কাশি বেড়ে যায়? জেনে নিন কারণ ও সমাধান

রাত হলেই কাশি বেড়ে যায়? জেনে নিন কারণ ও সমাধান

বিশ্বকাপ না জিতলেও ফুটবল দুনিয়ার সেরা মুকুট এখন হ্যারি কেইনের

বিশ্বকাপ না জিতলেও ফুটবল দুনিয়ার সেরা মুকুট এখন হ্যারি কেইনের

ঠাকুরগাঁও উপনির্বাচন  প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা মির্জা ফয়সল আমিনের

ঠাকুরগাঁও উপনির্বাচন প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা মির্জা ফয়সল আমিনের

মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান জুবাইদার রহমানের

মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান জুবাইদার রহমানের

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com