Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

কুয়ালালামপুরে ‘বাংলাদেশ ট্যুরিজম প্রেজেন্টেশন’ মালয়েশিয়ার পর্যটকদের বাংলাদেশে আসার আহ্বান

মোঃ বিপ্লবbyমোঃ বিপ্লব
October 27, 2026- 11:42 am
in প্রবাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

বাংলাদেশের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ঐতিহাসিক ঐতিহ্য, বৈচিত্র্যময় সংস্কৃতি ও সুস্বাদু খাদ্যসংস্কৃতি মালয়েশিয়ার ভ্রমণপিপাসু ও পর্যটন খাতের উদ্যোক্তাদের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়েছে। 

দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটি থেকে পর্যটক আকর্ষণের লক্ষ্য নিয়ে সোমবার (২৬ অক্টোবর) কুয়ালালামপুরের হাওয়ার্ড জনসন বাই উইন্ডহাম হোটেলের ফিনিক্স হলে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ট্যুরিজম প্রেজেন্টেশন’।

ভ্রমণবিষয়ক প্ল্যাটফর্ম ‘ট্রাভেল ক্যানভাস’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিপুত্রা ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিটিটিএ) প্রেসিডেন্ট ড. ওয়ান মুহাম্মদ আদম ওয়ান নরুদ্দিন, মালয়েশিয়ান চাইনিজ ট্যুরিজম অ্যাসোসিয়েশনের (এমসিটিএ) প্রেসিডেন্ট প্যাট্রিক ল, মালয়েশিয়ান ইন্ডিয়ান ট্যুর অ্যান্ড ট্রাভেল  অ্যাসোসিয়েশনের (মিটা) ডেপুটি প্রেসিডেন্ট বিমালা দেবী সিন্নাদুরাই এবং বিএমসিসিআইয়ের সার্ভিস সেক্টর ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ট্রাভেল ক্যানভাসের প্রকাশক মো. জহিরুল ইসলাম ভূঁইয়া (রোমান)।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান ও বিশেষ অতিথিরা যৌথভাবে ট্রাভেল ক্যানভাস প্রকাশিত বিশেষ সংকলন ‘বাংলাদেশ – দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেল্টা: অ্যান আনটোল্ড স্টোরি’-এর মোড়ক উন্মোচন করেন। এ সময় ট্রাভেল ক্যানভাসের একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং বাংলাদেশের পর্যটন আকর্ষণ, অবকাঠামো ও সম্ভাবনার ওপর একটি বিশেষ উপস্থাপনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য্য, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, বৈচিত্র্যময় পর্যটন গন্তব্য, সুস্বাদু খাবার এবং আন্তরিক আতিথেয়তা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয় । পাশাপাশি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ধর্মীয়, সাংস্কৃতিক এবং খাদ্যাভ্যাসের সাদৃশ্য পর্যটন আকর্ষণের একটি সম্ভাবনাময় দিক হিসেবে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তার একটি ভিডিও বক্তব্য প্রচার করা হয়। পাশাপাশি, দুই দেশের ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর ও পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, যৌথ উদ্যোগ গ্রহণ এবং পর্যটন প্যাকেজ ও সেবার সম্প্রসারণের উপর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে  প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মধ্যে স্মারক বিনিময় করা হয়।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

কানাডায় ভিসা জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডায় ভিসা জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি

ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি

স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে সিলেটবাসীর আলোচনা

কুয়েতে এএফসি চ্যালেঞ্জ লিগে ইতিহাস গড়ার স্বপ্ন ফর্টিজের

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় মিলেছে

বাংলাদেশ সফর শেষে হাইকমিশনারের সঙ্গে আইইউএম প্রতিনিধিদলের সাক্ষাৎ

সর্বশেষ সংবাদ

ইসরাইলের নির্বাচনের ফল ঘোষণা কবে, সামনে কী ঘটতে যাচ্ছে?

ইসরাইলের নির্বাচনের ফল ঘোষণা কবে, সামনে কী ঘটতে যাচ্ছে?

রাত হলেই কাশি বেড়ে যায়? জেনে নিন কারণ ও সমাধান

রাত হলেই কাশি বেড়ে যায়? জেনে নিন কারণ ও সমাধান

বিশ্বকাপ না জিতলেও ফুটবল দুনিয়ার সেরা মুকুট এখন হ্যারি কেইনের

বিশ্বকাপ না জিতলেও ফুটবল দুনিয়ার সেরা মুকুট এখন হ্যারি কেইনের

ঠাকুরগাঁও উপনির্বাচন  প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা মির্জা ফয়সল আমিনের

ঠাকুরগাঁও উপনির্বাচন প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা মির্জা ফয়সল আমিনের

মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান জুবাইদার রহমানের

মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান জুবাইদার রহমানের

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com