Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

‘গজনি’ অভিনেত্রীর ৭ বছরের মেয়ে বলতে পারে ১২টি ভাষা, ছুঁয়েও দেখে না মোবাইল

Jame Binty ShafibyJame Binty Shafi
October 28, 2026- 2:22 pm
in বিনোদন
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

বলিউড এবং দক্ষিণ ভারতীয় সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী অসিন। হিন্দি সিনেমায় আমির খানের বিপরীতে ব্লকবাস্টার ‘গজনি’-তে অভিনয় করে পান তুমুল তারকাখ্যাতি। কিন্তু বিয়ের পর অভিনয় জগৎ থেকে পুরোপুরি দূরে সরে গিয়ে এখন পুরোদমেই সংসার ও পরিবার নিয়ে ব্যস্ত আছেন তিনি।

মাইক্রোম্যাক্স ইনকমোভার্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মার সঙ্গে ঘর বাঁধার পর দীর্ঘদিন ধরেই আলোচনার বাইরে জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অসিনের মা হওয়ার জার্নি এবং তাদের সাত বছরের মেয়ে অরিন রাইন শর্মাকে নিয়ে দারুণ কিছু তথ্য প্রকাশ করেছেন অভিনেত্রীর স্বামী রাহুল।

মাইগভ ইন্ডিয়ার সঙ্গে এক আলাপচারিতায় রাহুল শর্মা জানান, তাদের মেয়ে পড়াশোনা ও বিভিন্ন ভাষার প্রতি দারুণ কৌতূহলী ও দক্ষ। মাত্র সাত বছর বয়সেই ছোট্ট অরিন প্রায় ১২টি ভাষা বুঝতে ও বলতে পারে। এর মধ্যে কোরিয়ান, জাপানিজ, থাই এবং চাইনিজ ভাষার মতো কঠিন ভাষাও রয়েছে।

মেয়ের এই ভাষাদক্ষতা নিয়ে রসিকতা করে রাহুল বলেন, ‘আমি নিজে তো মোটে দুটো ভাষায় কথা বলতে পারি, আমরা তো কেবল ইংরেজি আর হিন্দিতেই আটকে আছি!’

বাড়িতে নেই টিভি বা মোবাইল 

মেয়ের এমন বুদ্ধিমত্তা ও ভাষা শেখার পেছনে কোনো প্রযুক্তির হাত নেই, বরং পুরোপুরি অন্যরকম এক পরিবেশের কথা জানান রাহুল। তিনি জানান, তাদের বাড়িতে কোনো টেলিভিশন বা মোবাইল ফোন ব্যবহারের অনুমতি নেই। মেয়েকে এখন পর্যন্ত কোনো ধরনের ডিজিটাল ডিভাইসের সংস্পর্শে আনা হয়নি।

এ প্রসঙ্গে রাহুল বলেন, ‘আমাদের বাড়িতে কোনো টিভি বা মোবাইল নেই। বাড়িতে শুধু বই আর বই। সম্ভবত মেয়ের স্কুলেও এত বই নেই, যত বই আমাদের ঘরে সাজানো আছে। ও এখন ক্লাস ২-এ পড়ে, কিন্তু আমাদের বাড়িতে ক্লাস ৮ ও ৯-এর বইও আগে থেকেই আনা আছে। মাঝেমধ্যে আমি অসিনকে রসিকতা করে বলি- একবার ওকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষাও দিয়েই দিতে বলো না কেন, তাতে আর কী এসে যায়! আর এসবের পুরো কৃতিত্বই অসিনের।’

ওই সাক্ষাৎকারে অসিনের সঙ্গে তার দাম্পত্য জীবন নিয়েও খোলামেলা কথা বলেন রাহুল শর্মা। অসিনকে বিয়ে করা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি।

কঠিন সময়ে যেভাবে অসিন সবসময় তার পাশে থেকেছেন এবং তাকে সাহস জুগিয়েছেন, তার প্রশংসা করে রাহুল বলেন, অসিন তার জীবনের আসল শক্তি। তিনি সবসময় স্বামীর ওপর বিশ্বাস রেখেছেন এবং তার পাশে থেকে জীবনকে অনেক সহজ করে দিয়েছেন।

উল্লেখ্য, দক্ষিণ ভারতের সিনেমায় সফল ক্যারিয়ারের পর বলিউডে পা রাখেন অসিন। ২০০৮ সালে আমির খানের বিপরীতে ব্লকবাস্টার হিট সিনেমা ‘গজনি’-তে অভিনয় করে রাতারাতি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর একে একে ‘রেডি’, ‘হাউসফুল ২’, ‘বোল বচ্চন’ এবং ‘খিলাড়ি ৭৮৬’-এর মতো জনপ্রিয় হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

২০১৬ সালের জানুয়ারি মাসে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবন্ধবদের নিয়ে আয়োজিত এক প্রাইভেট অনুষ্ঠানে রাহুল শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অসিন। এরপর ২০১৭ সালের অক্টোবর মাসে তাদের কোল আলো করে আসে কন্যা আরিন। বিয়ের পর থেকেই গ্ল্যামার দুনিয়া এবং জনসমক্ষ থেকে ইচ্ছাকৃতভাবেই দূরে রয়েছেন এই অভিনেত্রী।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

চিত্রনায়িকা পপির মা আর নেই

চিত্রনায়িকা পপির মা আর নেই

সেলসম্যানের জীবনসংগ্রাম নিয়ে মোঃ বায়জিদ আলমের নতুন নাটক, চলছে শুটিং

সেলসম্যানের জীবনসংগ্রাম নিয়ে মোঃ বায়জিদ আলমের নতুন নাটক, চলছে শুটিং

ফের একসঙ্গে দুই কিংবদন্তি

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

যে কারণে নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

সর্বশেষ সংবাদ

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮৫ কেন্দ্রে কড়া নিরাপত্তায় সরঞ্জাম বিতরণ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮৫ কেন্দ্রে কড়া নিরাপত্তায় সরঞ্জাম বিতরণ

ঢাকা টেস্টে নেই, সিলেট টেস্টে ফিরবেন মুশফিক

ঢাকা টেস্টে নেই, সিলেট টেস্টে ফিরবেন মুশফিক

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেন বিএনপি নেতাদের মতবিনিময়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেন বিএনপি নেতাদের মতবিনিময়

ই-টিন থাকলেও আয় নেই, ঘরে বসে অনলাইনে ‘জিরো রিটার্ন’ দাখিল করবেন যেভাবে

ই-টিন থাকলেও আয় নেই, ঘরে বসে অনলাইনে ‘জিরো রিটার্ন’ দাখিল করবেন যেভাবে

আবারও চালু হচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ফেসবুক পেজ

আবারও চালু হচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ফেসবুক পেজ

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com