Kaler Patrika
ঢাকা, সন্ধ্যা ৬:২৯
শুক্রবার | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
গ্রীষ্মকাল
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

‘জলবায়ু কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে নারী ও তরুণ সমাজকে রাখতে হবে’

‘ফিউচার রুটস: ক্লাইমেট হাব ফর ইয়ুথ’ প্রকল্পটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্তর্ভুক্তিমূলক জলবায়ু উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবে

Kaler Patrikabyস্টাফ রিপোর্টার
অক্টোবর ২০, ২০২৫- ১১:১২ অপরাহ্ণ
in জলবায়ু
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

বাংলাদেশে কার্যকর জলবায়ু উদ্যোগ বাস্তবায়নের জন্য সবার অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ, সামাজিক সমন্বয় ও রূপান্তর প্রয়োজন। আর এই প্রক্রিয়ার কেন্দ্রে থাকতে হবে নারী ও তরুণদের। বিশেষ করে তরুণদের। এক্ষেত্রে নারীদের গুরুত্ব। বিশেষকরে অল্প বয়সী নারীরা। এ লক্ষ্যেই নারীদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেতৃত্ব গঠনে সহায়তা করার প্রতিশ্রুতি নিয়ে আমাল ফাউন্ডেশন উদ্বোধন করেছে তাদের নতুন প্রকল্প ‘ফিউচার রুটস: ক্লাইমেট হাব ফর ইয়ুথ’।

ফিউচার রুটস–এর লক্ষ্য হলো তরুণ নারীদের নেতৃত্বে স্থানীয় পর্যায়ে জলবায়ু সমাধান তৈরি এবং জলবায়ু সমস্যা সমাধানে উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি.মজুমদার মিলনায়তনে সোমবার সকালে এক জমকালো আয়োজনের মাধ্যমে নতুন প্রকল্পটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে কাজকরা তরুণ নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও উন্নয়ন ও জলবায়ু খাতের প্রতিনিধিরা। তারা বাংলাদেশে জলবায়ু কর্মকাণ্ডে নারীদের নেতৃত্বের অন্তর্ভুক্তিমূলক পথ নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে ছিল একটি প্রাণবন্ত প্যানেল আলোচনা,জলবায়ু ও জেন্ডার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা বিনিময় ও শেষে নতুন একটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন।

আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইসরাত করিম বলেন,‘ফিউচার রুটস: ক্লাইমেট হাব ফর ইয়ুথ আমাদের জন্য এমন এক পদক্ষেপ, যেখানে তরুণ নারীরা জলবায়ু সহনশীলতা ও উদ্ভাবনে নেতৃত্ব দেবে।’
তিনি আরোও বলেন, ‘আমরা বিশ্বাস করি, তরুণদের শক্তিই একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণের চাবিকাঠি।’

অনুষ্ঠান উপলক্ষ্যে বাংলাদেশের প্রখ্যাত জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী বলেছেন, ‘জলবায়ু প্রশমণ এবং অভিযোজনে লিঙ্গভিত্তিক দিকটি এখনো উপেক্ষিত। এ অবস্থা থেকে বের হয়ে আসতে জলবায়ু কার্যক্রমে নারীর ভূমিকা ও অধিকারকে স্বীকৃতি দিতে হবে।’

‘হিরোস ফর অল’ প্রেসিডেন্ট ডা. রেহ্‌নুমা করিম বলেছেন, ‘ছেলে মেয়ে নির্বিশেষে সকলের জন্য জলবায়ু পরিবর্তন বিষয়ক শিক্ষা ও সচেতনতার কোনো বিকল্প নেই।’

অংশগ্রহণকারীরা জেন্ডার,জলবায়ু নীতি ও জাতীয় অভিযোজন কৌশলে তরুণদের ভূমিকা নিয়ে মত বিনিময় করেন। আমাল ফাউন্ডেশন ফিউচার রুটস নিজেকে এমন একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চায়, যা জলবায়ু সম্পর্কিত সমস্যা নিরসনে নীতিগত আলোচনার সঙ্গে তরুন নারী নেতৃত্বকে সংযুক্ত করবে।

তারা জানান, ‘বাংলাদেশে এখন নারী ও তরুণবান্ধব অর্থায়ন দরকার। একইসঙ্গে জবাবদিহিতা এবং সমাজের প্রাথমিক স্তর থেকে টেকসই জলবায়ু সহনশীলতা গঠনে সামাজিক আন্দোলন প্রয়োজন’

আগামী দুই বছর ‘ফিউচার রুটস: ক্লাইমেট হাব ফর ইয়ুথ’ প্রকল্পটি তরুণ নারীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়,স্থানীয় সংগঠন ও উদ্ভাবকদের সঙ্গে কাজ করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি ৫: জেন্ডার সমতা এবং এসডিজি ১৩: জলবায়ু কার্যক্রম)-এর সাথে সামঞ্জস্য রেখে অন্তর্ভুক্তিমূলক জলবায়ু উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশগুলো ছিল:
উদ্বোধনী পর্বে জলবায়ু সমস্যা সমাধানে অ্যাডভোকেসি ও জ্ঞানভিত্তিক দক্ষতা উন্নয়নের ওপর আলোচনা, ‘ইউমেন অ্যাট দ্য ফোরফ্রন্ট অফ ক্লাইমেট রেজিলিয়েন্স’ শীর্ষক প্যানেল সেশন,নির্বাচিত তরুণ নারী জলবায়ু ফেলোদের অভিজ্ঞতা বিনিময়, ‘কমিটমেন্ট এক্সচেঞ্জ’পর্ব, যেখানে অংশগ্রহণকারীরা তরুণ নেটওয়ার্ক, একাডেমিয়া ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানটি জাতীয় জলবায়ু কর্মসূচিতে জেন্ডার সমতা ও তরুণ নেতৃত্ব অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে শেষ হয়।

Tags: ক্লাইমেট হাব ফর ইয়ুথ’ প্রকল্প
ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

সাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

সাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও

দিনভর তপ্ত রোদ, সন্ধ্যায় রাজধানীতে স্বস্তির বৃষ্টি

তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৭.৮ ডিগ্রিতে, স্বস্তির বৃষ্টির অপেক্ষায় জনজীবন

শুক্রবারের বৃষ্টিতে ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমেছে ৪ থেকে ৬ ডিগ্রী

সর্বশেষ সংবাদ

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জন্য মাউশির নতুন নির্দেশনা

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জন্য মাউশির নতুন নির্দেশনা

আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি

আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি

জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা

জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com