Kaler Patrika
ঢাকা, দুপুর ২:২৩
শনিবার | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
গ্রীষ্মকাল
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা

মেলায় পাকিস্তান, নেপাল, ভূটান, মালদ্বীপ, চীন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের পর্যটন সংস্থা ও ট্যুর অপারেটর

Kaler Patrikabyস্টাফ রিপোর্টার
অক্টোবর ২৮, ২০২৫- ৬:০১ অপরাহ্ণ
in পর্যটন
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)। ৩০ অক্টোবর শুরু হওয়া তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করবে দেশের শীর্ষস্থানীয় পর্যটন সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।

মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে টোয়াব আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) তাসলিম আমিন শোভন বলেন, এবারের মেলায় অংশ নিচ্ছে ১২টি দেশ, যার মধ্যে রয়েছে-পাকিস্তান, নেপাল, ভূটান, মালদ্বীপ, চীন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের পর্যটন সংস্থা ও ট্যুর অপারেটর। মেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আর পেমেন্ট পার্টনার বিকাশ।

তাসলিম আমিন শোভন বলেন, ‘এবারের মেলা আগের বছরের তুলনায় আরও আকর্ষণীয় হবে। সার্বিক সহযোগিতা দিচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, পর্যটন করপোরেশন ও ট্যুরিস্ট পুলিশ।’

বিটিটিএফ পর্যটন খাতে দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে সংযোগ স্থাপন ও দেশের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরার অনন্য মঞ্চ জানিয়ে টোয়াবের পরিচালক বলেন, মেলায় থাকবে ৪টি হলে ২০টি প্যাভিলিয়ন ও ২২০টি স্টল। থাকবে বি-টু-বি সেশন, সেমিনার, কান্ট্রি প্রেজেন্টেশন, প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশের পর্যটন গন্তব্যভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

তিনি আরও বলেন, দর্শনার্থীদের জন্য থাকবে আকর্ষণীয় র‍্যাফেল ড্র, যেখানে অংশ নিতে হলে বিটিটিএফ অ্যাপ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশমূল্য ৫০ টাকা, তবে ছাত্রছাত্রী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য প্রবেশ ফ্রি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৭ সাল থেকে শুরু হওয়া বিটিটিএফ বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন মেলা। এ আয়োজন শুধু ব্যবসায়ী নয়, সাধারণ মানুষকেও ভ্রমণপ্রবণ ও পর্যটন-বান্ধব করে তুলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার, রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের এক্সিকিউটিভ ডাইরেক্টর শাহিদ হামিদ, টোয়াবের প্রথম সহ-সভাপতি আবুল কালাম আজাদ, টোয়াবের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, টোয়াবের সদ্য সাবেক সভাপতি শিবলুল আজম কোরেশী প্রমুখ।

 

Tags: আন্তর্জাতিক পর্যটন মেলাশুরু হচ্ছে
ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

মিরপুরের চিড়িয়াখানায় বাঘ-গন্ডারসহ ১৩৭ প্রজাতি, সবচেয়ে বেশি নিশিবক–কানিবক

মিরপুরের চিড়িয়াখানায় বাঘ-গন্ডারসহ ১৩৭ প্রজাতি, সবচেয়ে বেশি নিশিবক–কানিবক

অপেরা হাউজ, হারবার ব্রিজ ঘুরে দেখলেন ঋতুপর্ণারা

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট-ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব

সাড়ে তিন ঘণ্টাতেই শেষ পশ্চিমাঞ্চলের প্রায় সব টিকিট

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি, কয়েকটি ছাড়বে বিকেলে

সর্বশেষ সংবাদ

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পার হলো ইরানি জাহাজ

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পার হলো ইরানি জাহাজ

ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয়

ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয়

আরএমপির ১১ পুলিশ কর্মকর্তা বদলি

আরএমপির ১১ পুলিশ কর্মকর্তা বদলি

পাঁচ বছরের মধ্যে ৩১১০টি শূন্যপদে নিয়োগ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পাঁচ বছরের মধ্যে ৩১১০টি শূন্যপদে নিয়োগ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে

স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com