
নির্বাচন ঘিরে নেতাকর্মী, সমর্থকদের বাড়তি উপস্থিতি যেনো উত্তরার ৯নং সেক্টরের আবাসিক এলাকার স্থানীয়দের বিড়ম্বনার কারন না হয়, সেই বিষয়ে সতর্ক ধানের শীষের এই প্রার্থী।
সেইসঙ্গে নির্বাচিত হবার আগেই,জনগণের কাছে নিজের জবাবদিহিতাও স্পষ্ট করছেন তিনি।
উত্তরা, উত্তরখান,দক্ষিনখান, খিলক্ষেত, তুরাগ থানা ঢাকা ১৮ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। ঢাকার অন্যতম প্রবেশদ্বার এটি। যে পথ দিয়ে দেশের ২৭ টি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ। বিমানবন্দর, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা ব্যাবসাবাণিজ্য বিবেচনায় এই আসনের ভোটারদের প্রত্যাশা আর আগ্রহ ব্যাপক।
বিএনপির তৃণমূলের নেতাকর্মীরাও ঢাকায় দলীয় প্রার্থীকেই সংসদ সদস্য হিসেবে দেখতে চায়।
এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জানান, অঞ্চলভিত্তিক সঙ্কটের সমাধান আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, দীর্ঘদিনের স্থানীয় রাজনীতির অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি।







