Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

মালয়েশিয়ায় ১৫ লাখ প্রবাসীর চিকিৎসা সেবায় নেই কোনো বিশেষজ্ঞ বাংলাদেশি ডাক্তার

Mahbub HasanKaler PatrikabyMahbub Hasanandস্টাফ রিপোর্টার
December 4, 2025- 4:02 pm
in প্রবাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ১৫ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস ও কর্মরত থাকলেও চিকিৎসা সেবায় বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তার নেই বললেই চলে। ফলে অসুস্থ হলে অধিকাংশ প্রবাসীকেই নির্ভর করতে হয় স্থানীয় সরকারি হাসপাতাল, বেসরকারি ক্লিনিক অথবা ব্যয়বহুল প্রাইভেট মেডিকেল সেন্টারের ওপর। কেউ কেউ সামর্থ্যের অভাবে চিকিৎসা পিছিয়ে দেন। যা ভবিষ্যতে জটিল রোগে রূপ নিচ্ছে বলে মনে করছেন প্রবাসীরা। আবার অনেকে সামর্থ্যে আর চিকিৎসার অভাবে অকালে প্রাণ হারাচ্ছেন।

জোহরের কোটা তিঙ্গিতে কর্মরত প্রবাসী আব্দুল করিম জানান, বাংলাদেশে যেমন পরিচিত ডাক্তারকে দেখাতে পারি, মালয়েশিয়ায় তেমন কেউ নেই। রিপোর্ট বুঝতে সমস্যা হয়, চিকিৎসা খরচও বেশি। অনেক সময় ভাষাগত প্রতিবন্ধকতায় সমস্যাটা ভালোভাবে বোঝাতেই পারি না।

কুয়ালালামপুরের গোম্বাকে কর্মরত শাহীন আলম বলেন, অনেকেই ছোটখাটো রোগ নিয়ে দেরি করেন, কারণ চিকিৎসা ব্যয় বহন করা কঠিন। যদি বাংলাদেশি ডাক্তারসহ একটি মেডিকেল সেন্টার থাকত, প্রবাসীদের জন্য সেটা বড় সহায়তা হতো।

মালয়েশিয়ায় মেডিকেল সেক্টরে কাজের যোগ্যতা ও নিবন্ধনের জন্য কঠোর শর্ত রয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ও মালয়েশিয়া মেডিকেল কাউন্সিল (এমএমসি)-এর সার্টিফিকেশন ছাড়াও বিদেশি চিকিৎসকদের জন্য রয়েছে পৃথক মূল্যায়ন, ভাষা দক্ষতা ও প্রশিক্ষণ শর্ত। এসব জটিলতা অনেক যোগ্য চিকিৎসকের মালয়েশিয়ায় চাকরি পাওয়া বা প্র্যাকটিস শুরুকে কঠিন করে তুলছে বলে মত বিশেষজ্ঞদের।

ঢাকার মেডিসিন বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশের চিকিৎসকরা আন্তর্জাতিক মানে কাজ করার সক্ষমতা রাখেন। তবে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সমঝোতা ও নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ জরুরি।

চিকিৎসা শিক্ষা ও উন্নয়ন গবেষক ডা. তানভীর হোসেন বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন দেশে বাংলাদেশি মেডিকেল গ্রাজুয়েটদের জন্য চাকরির প্রচুর সুযোগ আছে। মালয়েশিয়ায় বড় শ্রমবাজার থাকায় এখানে বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানো গেলে প্রবাসীদের চিকিৎসা ব্যয় কমবে এবং মানসম্মত সেবা নিশ্চিত হবে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ সরকার যদি স্বাস্থ্য ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে মালয়েশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে নিবন্ধন, মূল্যায়ন ও লাইসেন্সিং প্রক্রিয়া সহজীকরণে কাজ করে, তবে দক্ষ চিকিৎসক পাঠানোর ক্ষেত্র তৈরি হতে পারে। পাশাপাশি বাংলাদেশি মালিকানাধীন হাসপাতাল বা কনসালটেশন সেন্টার স্থাপন করলে লাখো প্রবাসীর জরুরি স্বাস্থ্য চাহিদা পূরণ করা সম্ভব হবে।

অনেক প্রবাসী মনে করেন, বাংলাদেশি বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিকেল টেকনিশিয়ান থাকলে চিকিৎসাসেবা যেমন সহজ হবে, তেমনি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও জরুরি রোগ নির্ণয়ের হারও বাড়বে।

জোহরে থাকা দীর্ঘদিনের প্রবাসী আবুল হাসান বলেন, আমরা শ্রম দিয়ে দেশের রেমিট্যান্স বাড়াই। এখন সময় এসেছে আমাদের স্বাস্থ্যসেবায় রাষ্ট্রীয় উদ্যোগ দেখানোর।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

প্রধানমন্ত্রীর সফর সফল করতে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সফর সফল করতে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের প্রযুক্তি খাতে সুযোগ চান হাইকমিশনার

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের প্রযুক্তি খাতে সুযোগ চান হাইকমিশনার

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ফুটসাল খেললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক বাংলাদেশিসহ ১৭৫ জন

মালদ্বীপে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী : ঐক্যের ডাক প্রবাসীদের

বিএনপি চায়না শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

সর্বশেষ সংবাদ

‘আমার স্বপ্নের ম্যাচে খেলতে যাচ্ছি’

‘আমার স্বপ্নের ম্যাচে খেলতে যাচ্ছি’

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ

প্রধানমন্ত্রীর সফর সফল করতে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সফর সফল করতে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

নামাজের সময়সূচি – ১৩ সেপ্টেম্বর ২০২৬

নামাজের সময়সূচি – ১৩ সেপ্টেম্বর ২০২৬

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com