Kaler Patrika
ঢাকা, রাত ২:৫৬
বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
গ্রীষ্মকাল
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

শাহিনদের নিয়ে সাবেকদের ক্ষোভ

আয়ুব নাগরী হিমেলKaler Patrikabyআয়ুব নাগরী হিমেলandস্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৭, ২০২৬- ১:৪৩ অপরাহ্ণ
in খেলা
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

ম্যাচের আগের রাতে টিম হোটেলে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। মাঠে সাহসিকতা দেখাতে বলেছিলেন, অথচ সেই তিনিই কিনা ৬ উইকেট পড়ে যাওয়ার পর পুরো ম্যাচ শেষ না করে মাঠ ছেড়ে হোটেলে ফিরে যান! ভারতের কাছে ৬১ রানের বিশাল ব্যবধানে হেরে যাওয়ার পর টিম মিটিংয়ে নাকভির উপস্থিতি নিয়ে সমালোচনা উঠেছে।

শোয়েব আকতার তো ভারতীয় এক টিভি চ্যানেলে ধুয়ে দিয়েছেন নাকভিকে, ‘দুনিয়াতে সবচেয়ে বড় অপরাধ কোনটি জানেন? একজন অদক্ষ ব্যক্তিকে বড় দায়িত্ব দেওয়া। আপনি যখন অদক্ষ ও অজ্ঞ ব্যক্তিকে বড় দায়িত্ব দেবেন, সে তখন দেশ ধ্বংস করে দেবে। উদাহরণ তো সামনেই আছে…।’ শোয়েবের মতে, মাঠের বাইরে ক্রিকেট নিয়ে নাকভির বাড়াবাড়ি আদতে ক্রিকেটেরই ক্ষতি হয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানের জাতীয়, বয়সভিত্তিক, নারী ক্রিকেট মিলিয়ে ভারতের সঙ্গে ছয়বারের দেখায় সবকটিতে হেরেছে। শুধু গত বছর রাইজিং এশিয়া কাপে ভারতকে হারিয়েছিল পাকিস্তান।

শোয়েবের মতো পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফও নাকভির নাম উচ্চারণ না করে এক্স হ্যান্ডেলে পাকিস্তান ক্রিকেটে রাজনৈতিক প্রভাবের নেতিবাচক দিকের কথা লিখেছেন, ‘যতদিন আমরা পাকিস্তান ক্রিকেটকে রাজনীতির প্রভাব ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ থেকে মুক্ত না করতে পারি, ততদিন আমরা সে সময়ে ফিরতে পারব না, যে সময় আমরা আধিপত্য দেখাতাম। আমাদের ক্রিকেট ইতিহাসে অন্ধকার এক সময় পার করছি। কিছু ব্যক্তিকে অবশ্যই দল ও অফিস থেকে বের করতে হবে।’

ইউসুফের সঙ্গে একমত শহিদ আফ্রদিও। এই দল থেকে বাবর, শাদাব, এমনকি তাঁর মেয়েজামাই শাহিন শাহকেও বাদ দিতে বলেছেন। ‘বাবর, শাহিন আর শাদাব বারবার সুযোগ পাচ্ছে। প্রতিবারই আমরা মনে করি, তারা বড় দলের বিপক্ষে পারফর্ম করবে; কিন্তু তারা পারছে না। এদের বদলে তরুণদের সুযোগ দেওয়া উচিত।’

পাকিস্তানি একটি টিভি চ্যানেলে রীতিমতো ক্ষোভ ঝাড়েন আফ্রিদি। রমিজ রাজাও তাঁর এক্স হ্যান্ডেলে মনে করিয়ে দেন, দু-তিন বছর ধরে এই ব্যাটাররাই দলকে ডুবিয়েছে ভারতের সামনে। আহমেদ শেহজাদের মতো সাবেকরা একাদশে দ্রুত তিনটি পরিবর্তন আনার কথা বলেছেন। যেখানে বাবরের জায়গায় ফখর জামান, শাদাবের জায়গায় খাজা নাফি আর শাহিনের জায়গায় মির্জা সালমানকে খেলানোর পরামর্শ দিয়েছেন। সাবেক অধিনায়ক কামরান আকমল ভারত ম্যাচে পাকিস্তান অধিনায়ক সালমান আগার সমালোচনা করেছেন। ‘এমন অধিনায়কত্ব আমি কখনও দেখিনি, যেখানে ফাহিম আশরাফকে একটি ওভার বোলিং করানো হলো না, আফ্রিদিকে মাঝের ওভারে আনা হলো না, এমনকি ঈশান কিশানকে থামানোর জন্যও উসমান তারিককে আনা হলো না।’

ম্যাচ শেষে পাকিস্তান দলের কিউই কোচ মাইক হেসন স্বীকার করেছেন, ব্যাটিংয়ে তাদের ভুল হয়েছিল। এটাও বলেছেন, কলম্বোর পিচে অন্তত ২৫টি রান বেশি দিয়েছিল তারা ভারতকে। তবে এসব অজুহাতে মন গলছে না পাকিস্তানের সাবেকদের। তাদের দাবি, দলের তিনি সিনিয়র বাবর, শাহিন আর শাদাবকে বসিয়ে নতুন সেটআপ খেলাতে হবে। সেই সঙ্গে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির নাক গলানোটা কমাতে হবে।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

৭ উইকেট নেই পাকিস্তানের

৭ উইকেট নেই পাকিস্তানের

বিশ্বকাপ ঘিরে নতুন পরিকল্পনা করছে নিউইয়র্ক

বিশ্বকাপ ঘিরে নতুন পরিকল্পনা করছে নিউইয়র্ক

নেইমারের বিশ্বকাপে খেলার সুযোগ দেখছেন আনচেলত্তির ছেলে

সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে যাচ্ছে না পাকিস্তান

ফুটবল ডার্বির আগে ‘অনির্দিষ্ট ঘটনায়’ এক মৃত্যু, আহত ৪৭

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা

সর্বশেষ সংবাদ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

মানবপাচার ইস্যুতে ট্রাভেল এজেন্সি নিয়ে সরকারের জরুরি সতর্কবার্তা

মানবপাচার ইস্যুতে ট্রাভেল এজেন্সি নিয়ে সরকারের জরুরি সতর্কবার্তা

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

৭ উইকেট নেই পাকিস্তানের

৭ উইকেট নেই পাকিস্তানের

সক্ষমতা বিবেচনায় পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে

সক্ষমতা বিবেচনায় পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com