Kaler Patrika
ঢাকা, বিকাল ৪:৩৮
বৃহস্পতিবার | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
গ্রীষ্মকাল
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

বন্যা-ঘূর্ণিঝড়ের ক্ষতি কমাতে বীমা ভিত্তিক ব্যবস্থার তাগিদ

মো: সুমনbyমো: সুমন
ডিসেম্বর ২২, ২০২৫- ৮:০৫ অপরাহ্ণ
in জলবায়ু
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

ক্রমবর্ধমান জলবায়ু দুর্যোগের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশে ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্স (সিআরআই) চালু ও এর বিস্তার জরুরি বলে মনে করছেন নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, উন্নয়ন সহযোগী ও জ্যেষ্ঠ সাংবাদিকরা।

তাদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে বীমাভিত্তিক আর্থিক নিরাপত্তা ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে। এ জন্য এ ধরনের বীমা ব্যবস্থাকে জাতীয় পর্যায়ে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয় ‌‘জলবায়ু ঝুঁকি বীমাতে (সিআরআই) মিডিয়ার সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক একটি জাতীয় কর্মশালায বক্তারা এসব কথা বলেন। কর্মশালাটি আয়োজন করে বাংলাদেশে অক্সফাম, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি), ইউরোপীয় ইউনিয়নের সহায়তায়।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও নদীভাঙনের মতো দুর্যোগে প্রতিবছর দেশের প্রায় ১ শতাংশ জিডিপি ক্ষতি হয়েছে। এত বড় ঝুঁকি থাকা সত্ত্বেও দেশে বীমা কাভারেজ খুবই সীমিত। বর্তমানে নন-লাইফ ইন্স্যুরেন্সের আওতা জিডিপির মাত্র ০.৪৮ শতাংশ, যার ফলে জলবায়ুজনিত দুর্যোগের পর কোটি কোটি মানুষ আর্থিক সংকটে পড়ছে।

অনুষ্ঠানে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছর অসংখ্য মানুষ ঘরবাড়ি ও জীবিকা হারাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় শক্তিশালী সামাজিক সুরক্ষা ব্যবস্থা এবং টেকসই বীমা কাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি।

এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, জলবায়ু ঝুঁকি বাড়ার সঙ্গে সঙ্গে আর্থিক খাতকেও অভিযোজিত হতে হবে। জলবায়ু বীমা দরিদ্র পরিবারগুলোকে দুর্যোগের পর ঋণের ফাঁদে পড়া থেকে রক্ষা করতে পারে। তিনি বিশেষভাবে নারীদের কথা উল্লেখ করে বলেন, ‘নারীরা জলবায়ু পরিবর্তনের প্রভাবের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিতে থাকে। সময়মতো সহায়তা নিশ্চিত করা গেলে তাদের জীবিকা রক্ষা সম্ভব, যা দেশের অর্থনীতির জন্যও বড় সম্ভাবনা তৈরি করবে।

কর্মশালাটি সঞ্চালনা করেন অক্সফাম ইন বাংলাদেশের ইনফ্লুয়েন্সিং, কমিউনিকেশন, অ্যাডভোকেসি ও মিডিয়া প্রধান মো. শরীফুল ইসলাম। তিনি বলেন, গণমাধ্যমকে শুধু দুর্যোগ-পরবর্তী ক্ষতিপূরণ নয়, বরং আগাম সুরক্ষা, ন্যায্য অর্থায়ন ও সমাধানভিত্তিক রিপোর্টিংয়ে মনোযোগ দিতে হবে।

ডব্লিউএফপি বাংলাদেশের প্রোগ্রাম পলিসি অফিসার নরুল আমিন বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে অনিশ্চিত মানবিক সহায়তার অপেক্ষায় থাকতে হবে এটা কাম্য নয়। সিআরআই দুর্যোগ মোকাবিলায় পূর্বানুমেয়তা নিশ্চিত করে, আর এটি জানাতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

সাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

সাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও

দিনভর তপ্ত রোদ, সন্ধ্যায় রাজধানীতে স্বস্তির বৃষ্টি

তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৭.৮ ডিগ্রিতে, স্বস্তির বৃষ্টির অপেক্ষায় জনজীবন

শুক্রবারের বৃষ্টিতে ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমেছে ৪ থেকে ৬ ডিগ্রী

সর্বশেষ সংবাদ

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জন্য মাউশির নতুন নির্দেশনা

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জন্য মাউশির নতুন নির্দেশনা

আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি

আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি

জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা

জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com