
ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী ফাহিম ইসলাম ও তারান্নুম নাবিলার ভালোবাসায় মোড়ানো গান ‘ভালো থাকে মন’। বুধবার (১৮ মার্চ) ইউটিউবে ডেডলাইন মিউজিকের চ্যানেলে ভিডিও আকারে গানটি প্রকাশ করা হয়েছে।
গানটির কথা লিখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর ও সংগী করেছেন নাভেদ পারভেজ। গানটির ভিডিওতে ভালোবাসার আবেগ-অনুভূতি ও খুনসুটিতে মেতেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি অপূর্ব ও মেহজাবীন।
গানটি নিয়ে ফাহিম ইসলাম বলেন, ‘এটি নিরেট প্রেমের গান। জীবন ভাইয়ের কথায় আগেও গান করেছি, বরাবরের মতই দারুণ কথামালায় গানটি সাজিয়েছেন তিনি। আর নাভেদ পারভেজের সুর-সংগীতেও আছে রোম্যান্টিক আবহ। সবমিলিয়ে গানটি শ্রোতাদের মনে প্রেমানুভূতির সঙ্গে হালকা দোলা দেবে বলেই আমার বিশ্বাস।’







