Kaler Patrika
ঢাকা, রাত ১২:৪৮
শনিবার | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
গ্রীষ্মকাল
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

সোনালি আঁশের রুপালি কাঠি, কৃষকের আশার আলো

মোহাম্মাদKaler Patrikabyমোহাম্মাদandস্টাফ রিপোর্টার
আগস্ট ৬, ২০২৫- ১২:৩১ অপরাহ্ণ
in জলবায়ু, ধর্মীয়, নির্বাচন, প্রবাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ
ফরিদপুর

সোনালি আঁশে দেশসেরা ফরিদপুর জেলা। আর এই পাটের কোনো কিছুই এখন আর ফেলনা নয়। আগে অবহেলা-অনাদরে পাটকাঠি পড়ে থাকত। রান্নার জ্বালানি, ঘরের বেড়া, পানের বরজের ছাউনি তৈরিতে ব্যবহৃত হতো পাটকাঠি। কিন্তু বর্তমানে বিশ্ববাজারে ব্যাপক চাহিদা থাকায় পাটকাঠির চাহিদা বেড়েছে।

ফরিদপুরে পাট চাষিরা চাহিদা অনুপাতে পাটের ভাল দর না পেলেও এ মৌসুমে সোনালি আঁশের কাঠিতে কাঠিতে তা পুষিয়ে নিতে চেষ্টা করছেন। জেলার সর্বত্র এখন চলছে পাট ও পাটকাঠির পরিচর্যা। পরিবারের ছোট-বড় সকলেই মিলে এই কাজে ব্যস্ত রয়েছেন এখন।

জেলার বোয়ালমারী, মধুখালী, সালথা, নগরকান্দা, ভাঙ্গা, সদরপুর ও ফরিদপুর সদর উপজেলা বিভিন্ন গ্রামে গিয়ে দেখা গেছে, সেখানকার কৃষক-কৃষাণিরা এখন পাট ঘরে তোলার কাজে সময় পার করছেন, পাশা-পাশি পাটের কাঠি আগের মতো অযন্ত করে ফেলে না রেখে যত্ন করে শুকিয়ে গুছিয়ে রাখছেন।

সদর উপজেলার আলিয়াবাদ এলাকার পাট চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক বছর আগেও পাট কাঠির তেমন চাহিদা ছিল না, কিন্তু এখন এর চাহিদা বেশ। দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে পাটের এই রুপালি কাঠি কিনে নিচ্ছেন, দামও দিচ্ছেন ভাল। একশ মোটা পাট কাঠি বিক্রয় হচ্ছে ৪শ থেকে ৫শ টাকায়। তারা জানালেন, পাটের আবাদে যে খরচ তা শুধু পাট বিক্রয় করে হয় না, পাটের এই কাঠি আমাদের আশা যুগিয়েছে।

বোয়ালমারীর সাতৈর এলাকার চাষি সিদ্দিকুর শেক, তবিবুর মাতুব্বর, ছরোয়ার ব্যাপারীর মতো বেশ কয়েকজন পাট চাষি জানান, রান্নার জ্বালানি, ঘরের বেড়া, পানের বরজের ছাউনি কাজে ব্যবহৃত হত এই কাঠি। কিন্তু এখন এই রুপালি কাঠি দেশের পার্টিকেল বোর্ড তৈরিতে ব্যবহৃত হচ্ছে না, বর্তমানে এর বিশ্ববাজারে ব্যাপক চাহিদা থাকায় পাটকাঠির ছাই বিদেশে রপ্তানি হচ্ছে। ভালো দাম পেয়ে লাভবান হচ্ছি আমরা।

সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের কৃষক কাজল ঘোষ জানান, আমাদের পাটের চাষাবাদে যে পরিমাণ টাকা খরচ হয়েছে তা পাট বিক্রি করে লোকশান পূরণ হচ্ছে না যে কারণে পাট কাঠিই শেষ ভরসা। যদি তাতে কিছুটা লোকসান পূরণ করা যায়।

পাট কাঠিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে বেশকিছু কারখানা। একদিকে সোনালি আঁশ, অন্যদিকে রুপালি কাঠি- দুটি মিলে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে পাট উৎপাদনে বলে মনে করেন ফরিদপুরের চেম্বার অব কর্মাসের সিনিয়র সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান

তিনি বলেন, চীনসহ বিভিন্ন দেশে পাটকাঠির ছাই থেকে কার্বন পেপার, কম্পিউটার ও ফটোকপিয়ারের কালি, আতশবাজি ও ফেসওয়াশের উপকরণ, মোবাইলের ব্যাটারি, প্রসাধনপণ্য, এয়ারকুলার, পানির ফিল্টার, বিষ ধ্বংসকারী ওষুধ, জীবন রক্ষাকারী ওষুধ, দাঁত পরিষ্কারের ওষুধ ও ক্ষেতের সার উৎপাদনের কাচা মাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। যে কারণেই দিন দিন পাটকাঠির চাহিদা বেড়ে যাচ্ছে। এটা আমাদের জন্য অনেক ভাল বিষয়।

ফরিদপুর কৃষি সম্পসারণ দপ্তরের উপ-পরিচালক কান্তিক চন্দ্র চক্রবর্তী জানান, পাটের দাম একটু কম থাকাতে কৃষকদের লোকসান গুণতে হচ্ছে। তবে তাদের জন্য পাটকাঠিটা বিক্রি করে লোকসান পুষিয়ে নেয়া সম্ভব। এখন ফরিদপুর থেকে বিভিন্ন জায়গায় পাটকাঠি যাচ্ছে যেমন বরিশাল, দাইদকান্দি, ভোলাসহ বিভিন্ন পারটেক্স বোর্ড, আকিজ গ্রুপের মত বড় বড় কোম্পানিতে এ কাঠি ব্যবহৃত হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন পানের বরজে এটা খুবই দরকারি। কৃষক দামটাও ভালো পাচ্ছেন।

Tags: ফরিদপুর
ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও

দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার

হজের জন্য যেভাবে প্রস্তুতি নেবেন

দিনভর তপ্ত রোদ, সন্ধ্যায় রাজধানীতে স্বস্তির বৃষ্টি

৪ সপ্তাহ ধরে জুমা বন্ধ আল-আকসায়

সর্বশেষ সংবাদ

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পার হলো ইরানি জাহাজ

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পার হলো ইরানি জাহাজ

ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয়

ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয়

আরএমপির ১১ পুলিশ কর্মকর্তা বদলি

আরএমপির ১১ পুলিশ কর্মকর্তা বদলি

পাঁচ বছরের মধ্যে ৩১১০টি শূন্যপদে নিয়োগ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পাঁচ বছরের মধ্যে ৩১১০টি শূন্যপদে নিয়োগ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে

স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com