
ইসরায়েলি ‘ভুল হিসাব’ ও প্ররোচনার কারণেই যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বুধবার আল-মাসরি আল-ইউম পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন তিনি।
সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই বলেছেন, বিশ্বের কেউ এখন আর মার্কিন কূটনীতিকে বিশ্বাস করতে পারেন না। তারা কূটনীতি ও আলোচনাকে কেবল তাদের দাবি চাপিয়ে দেওয়ার অথবা শক্তিপ্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
তিনি বলেন, ইরানের নতুন নেতা মোজতবা খামেনি পূর্ণ সুস্থ রয়েছেন। চলমান যুদ্ধের পরিস্থিতির কারণেই তিনি জনসমক্ষে আসছেন না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।







