Kaler Patrika
ঢাকা, রাত ১১:০৪
বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
গ্রীষ্মকাল
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

নোয়াখালীতে বজ্রপাতে নিহত ৩

Md Sharif Hossainbyমো. শরীফ হোসেন
এপ্রিল ২৮, ২০২৬- ৩:৪২ অপরাহ্ণ
in পরিবেশ, ফোকাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ
প্রতীকী ছবি

নোয়াখালীর তিন উপজেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক বজ্রপাতে তিনজন নিহতের খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন- কবিরহাট উপজেলার মো. আয়মান (৯), হাতিয়ার আরাফাত (২১) এবং সুবর্ণচরের তানজিলা আক্তার (১৭)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৭টার দিকে সুবর্ণচর উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে বজ্রপাতে তানজিলা আক্তার নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি ওই এলাকার শেখ মোজাম্মেল সেন্টুর মেয়ে এবং ইসমাইল ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। সকালে বাড়ির পাশে হাঁটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উল্লেখ্য, গতবছর দাখিল পরীক্ষায় পুরো সুবর্ণচর উপজেলা থেকে মাত্র দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল, তাদের মধ্যে একজন ছিল তানজিলা। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চরজব্বর থানার ওসি লুৎফুর রহমান জানান, ঘটনাটি আমরা শুনেছি। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

এর আগে সোমবার দুপুরে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর মন্ডলিয়া গ্রামে বাড়ির আঙিনায় খেলার সময় বজ্রপাতে মো. আয়মান নামে এক শিশু নিহত হয়। আয়মান ওই এলাকার রফিক মিয়ার ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সোমবার দুপুরের দিকে হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব গামছাখালী গ্রামে মাঠ থেকে বাদাম তুলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আরাফাত  নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, মায়ের চোখের সামনেই বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাতিয়া থানার ওসি কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, দূষণে বিশ্বের দ্বিতীয়

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, দূষণে বিশ্বের দ্বিতীয়

আজকের স্বর্ণের দাম: ৯ মে ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৯ মে ২০২৬

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, সতর্কতা জারি

পুরো বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান

ভুটানের সঙ্গে বাণিজ্য-জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

সর্বশেষ সংবাদ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

মানবপাচার ইস্যুতে ট্রাভেল এজেন্সি নিয়ে সরকারের জরুরি সতর্কবার্তা

মানবপাচার ইস্যুতে ট্রাভেল এজেন্সি নিয়ে সরকারের জরুরি সতর্কবার্তা

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

৭ উইকেট নেই পাকিস্তানের

৭ উইকেট নেই পাকিস্তানের

সক্ষমতা বিবেচনায় পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে

সক্ষমতা বিবেচনায় পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com