
আজ সোমবার রাত ৯টা ২৮ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।
তিনি বলেন, সোমবার রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ।
প্রাথমিকভাবে এই ভূমিকম্পে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৪। এর উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
আর গত ৮ জুন ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশে। সেটির উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা জেলা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে।







