Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

লিভার নষ্ট করছে প্যারাসিটামলসহ যেসব ওষুধ ও সাপ্লিমেন্ট

byজোবেদ ফকির
August 22, 2026- 3:11 pm
in স্বাস্থ্য
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

লিভারের অসুখ বা ক্ষতি বলতেই কি আপনার কেবল মদ্যপানের কথা মনে পড়ে? প্রতিদিন সাধারণ মাথাব্যথা, জ্বর কিংবা সর্দি-কাশিতে নিজের ইচ্ছামতো যে ওষুধগুলো খাচ্ছেন, অথবা ‘ভেষজ’ ও ‘প্রাকৃতিক’ ভেবে নিশ্চিন্তে যে সাপ্লিমেন্ট নিচ্ছেন; সেগুলোই নীরবে আপনার লিভারের মারাত্মক ক্ষতি করছে না তো?

চিকিৎসাবিজ্ঞান বলছে, শুধু অ্যালকোহল নয়, দৈনন্দিন জীবনের বেশ কিছু সাধারণ ওষুধ ও সাপ্লিমেন্টও লিভারকে বড় ধরনের ঝুঁকিতে ফেলতে পারে। আর সবচেয়ে বড় বিপদের জায়গাটি হলো, লিভারের এমন কোনো স্নায়ু নেই যা সরাসরি ব্যথার সংকেত দিতে পারে। ফলে এই ক্ষতি শুরু হলেও প্রথম দিকে শরীর সব সময় স্পষ্ট কোনো লক্ষণ প্রকাশ করে না। সমস্যা ধরা পড়ার আগেই বিপদটা অনেক সময় চোখের আড়ালে অনেকটা এগিয়ে যায়।

ভুল মাত্রায় ওষুধ খাওয়া, একই উপাদান থাকা একাধিক ওষুধ একসঙ্গে নেওয়া বা চিকিৎসকের পরামর্শ ছাড়াই নানা ধরনের ওষুধ ও সাপ্লিমেন্ট মিশিয়ে খাওয়া এই ঝুঁকি বাড়াতে পারে। চিকিৎসাবিজ্ঞানে ওষুধ বা সাপ্লিমেন্টের কারণে লিভারের এই ক্ষতিকে বলা হয় ‘ড্রাগ-ইনডিউসড লিভার ইনজুরি’ বা ডিআইএলআই।

 অ্যালকোহল নয়, ওষুধেও বিপদ

লিভার ক্ষতির কথা উঠলেই অ্যালকোহলের কথা মাথায় আসে। কিন্তু অ্যালকোহল ছাড়াও একাধিক কারণ লিভারের ক্ষতি করতে পারে। এর মধ্যে রয়েছে কিছু ওষুধ।

সবচেয়ে পরিচিত উদাহরণ ‘প্যারাসিটামল’। জ্বর বা ব্যথার জন্য বহুল ব্যবহৃত এই ওষুধটি নির্ধারিত মাত্রায় সাধারণত নিরাপদ। কিন্তু মাত্রাতিরিক্ত খেলে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি গুরুতর ক্ষেত্রে ‘লিভার ফেইলিওর’ বা লিভার বিকলও হতে পারে। অনেক ঠান্ডা লাগা, কাশি ও ফ্লুর ওষুধেও ‘প্যারাসিটামল’ থাকতে পারে। ফলে একজন ব্যক্তি আলাদা করে ‘প্যারাসিটামল’ খাওয়ার পাশাপাশি এমন একটি ঠান্ডার ওষুধ খেলেন, যাতে একই উপাদান রয়েছে; তাহলে অজান্তেই শরীরে প্যারাসিটামলের মোট পরিমাণ বেড়ে যেতে পারে।

‘হার্বাল’ বা ভেষজ হলেই কি নিরাপদ?

অনেকের ধারণা, প্রাকৃতিক বা হার্বাল পণ্যে রাসায়নিক ওষুধের মতো ক্ষতির আশঙ্কা নেই। কিন্তু এই ধারণাও বিপজ্জনক হতে পারে। হার্বাল পণ্য এবং ডায়েটারি সাপ্লিমেন্ট থেকেও লিভারের ক্ষতি হতে পারে। কিছু ক্ষেত্রে সেই ক্ষতি এতটাই গুরুতর হতে পারে যে তীব্র লিভার ফেইলিওরের মতো জটিলতাও দেখা দিতে পারে। চিকিৎসকদের কথায়, অনেক সাপ্লিমেন্টের ক্ষেত্রে উপাদানের মান ও পরিমাণ সব সময় কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় না।

ধরুন, মাথাব্যথার জন্য একটি ব্যথার ওষুধ খেলেন। এরপর সর্দি-কাশির জন্য আরও একটি ওষুধ এবং রোগ প্রতিরোধক্ষমতা (ইমিউনিটি) বাড়ানোর জন্য একটি সাপ্লিমেন্ট নিলেন। প্রতিটি পণ্য আলাদাভাবে নিরাপদ মনে হলেও সব কটি একসঙ্গে নেওয়া সব সময় নিরাপদ না–ও হতে পারে।

তাই চিকিৎসকের কাছে গেলে শুধু প্রেসক্রিপশনের ওষুধের কথা বললেই হবে না। নিজে থেকে কেনা ওভার-দ্য-কাউন্টার ওষুধ, ভিটামিন, মিনারেল এবং হার্বাল সাপ্লিমেন্টের কথাও জানানো জরুরি।

পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা

যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন?

ওষুধের কারণে লিভারের ক্ষতির শুরুটা অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। অস্বাভাবিক ক্লান্তি, বমি বমি ভাব, বমি, ক্ষুধা কমে যাওয়া বা পেটে অস্বস্তি হতে পারে।

সমস্যা বাড়লে প্রস্রাবের রং অস্বাভাবিক গাঢ় হলুদ হতে পারে। চোখের সাদা অংশ বা ত্বক হলুদ হয়ে যেতে পারে। গুরুতর অবস্থায় বিভ্রান্তি বা মানসিক অবস্থার পরিবর্তনও দেখা দিতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুরুতে কারও কারও প্রায় কোনো উপসর্গ না–ও থাকতে পারে।

লিভার সুস্থ রাখতে করণীয়

  • প্রয়োজনের তুলনায় বেশি ওষুধ না খাওয়া। একই সঙ্গে একাধিক ওষুধ খাওয়ার আগে প্রতিটির উপাদান দেখে নেওয়া।
  • একই উপাদান একাধিক ওষুধে রয়েছে কি না, তা বুঝতে না পারলে চিকিৎসকের পরামর্শ নেওয়া। নিয়মিত যেসব ওষুধ, ভিটামিন বা সাপ্লিমেন্ট খাওয়া হয়, তার একটি তালিকা রেখে চিকিৎসকের কাছে গেলে সেই তালিকা দেখানো।
  • ভুলবশত কোনো ওষুধ অতিরিক্ত খেয়ে ফেললে বা ওষুধ খাওয়ার পর অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে বিষয়টি মোটেও অবহেলা না করা।

ওষুধ শরীরের উপকার করার জন্যই। কিন্তু সঠিক ওষুধ, সঠিক মাত্রা এবং সঠিক ব্যবহারের নিয়ম না মানলে সেই ওষুধই কখনো কখনো লিভারের জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

আত্মহত্যার হার শূন্যে নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

আত্মহত্যার হার শূন্যে নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা ছড়িয়ে দিতে প্রকল্প নেওয়া হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা ছড়িয়ে দিতে প্রকল্প নেওয়া হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার

মানবদেহে শূকরের কিডনি কাজ করলো রেকর্ড ২৭১ দিন

ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫২

সর্বশেষ সংবাদ

স্ত্রী পরকীয়া থেকে ফিরে এলে তার সঙ্গে কি সংসার করা জায়েজ?

স্ত্রী পরকীয়া থেকে ফিরে এলে তার সঙ্গে কি সংসার করা জায়েজ?

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক

আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক

নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে সরকার ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগ জরুরি

নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে সরকার ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগ জরুরি

হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

তৎকালীন সরকারের কালো আইনে অনেকেই নিগৃহীত হতে হয়েছে

তৎকালীন সরকারের কালো আইনে অনেকেই নিগৃহীত হতে হয়েছে

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com