Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

স্থানীয় সুতা শিল্প সুরক্ষায় আমদানিতে কড়াকড়ি

byমোঃ শাকিল আহামেদ
September 8, 2026- 2:31 pm
in অর্থনীতি, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ
স্থানীয় সুতা শিল্প সুরক্ষায় আমদানিতে কড়াকড়ি

দেশীয় সুতা শিল্পকে সুরক্ষা দিতে ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে দেওয়া বিশেষ সুবিধা প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে এসব সুতা আমদানির সুযোগ রাখা হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর (রোববার) এনবিআরের দ্বিতীয় সচিব সই করা আদেশে এমন সিদ্ধান্তের কথা জানা গেছে।

আদেশে বলা হয়েছে, টেক্সটাইল শিল্পের বিদ্যমান সমস্যা পর্যালোচনা ও সমাধানের লক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস কোড ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতাধীন ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে দেওয়া বিশেষ সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ এবং প্রকৃত রপ্তানিকারকদের কাঁচামাল প্রাপ্তি সহজ করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

নতুন ব্যবস্থায় সংশ্লিষ্ট আমদানিকারকদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে–বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) অথবা বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে দাখিল করা।

এছাড়া, আমদানি পর্যায়ে প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ নিশ্চয়তা এবং অব্যাহত ব্যাংক গ্যারান্টি সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে দাখিল করতে হবে।

আদেশ অনুযায়ী, আমদানিকৃত কাঁচামাল দিয়ে প্রস্তুত করা পণ্য সম্পূর্ণরূপে রপ্তানি হওয়ার পর সংশ্লিষ্ট লাইসেন্সিং কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রের ভিত্তিতে ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করা যাবে।

অর্থাৎ, আমদানি করা সুতা ব্যবহার করে উৎপাদিত পণ্য রপ্তানি সম্পন্ন হয়েছে— এ বিষয়টি নিশ্চিত হওয়ার পরই সংশ্লিষ্ট আমদানিকারকের ব্যাংক গ্যারান্টি ছাড় করা হবে।

কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ২৬৬-এ প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে এনবিআর।

এর আগে, গত জানুয়ারিতে দেশীয় স্পিনিং শিল্পের অস্তিত্ব রক্ষা, রপ্তানি খাতে মূল্য সংযোজন বাড়ানো এবং স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়। ওই সিদ্ধান্তের বিরোধিতা করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছিল বিজিএমইএ ও বিকেএমইএ।

রপ্তানিকারকদের পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছিল, আমদানিতে অতিরিক্ত শুল্ক-কর বা বিধিনিষেধ আরোপ হলে পোশাক খাতের উৎপাদন ব্যয় বাড়তে পারে।

অন্যদিকে, দেশীয় স্পিনিং মিল মালিকদের দাবি, কম দামে আমদানি করা সুতার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে স্থানীয় মিলগুলো সংকটে পড়ছে। ফলে স্থানীয় শিল্পকে টিকিয়ে রাখতে আমদানির ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রয়োজন।

নতুন ব্যবস্থায় স্থানীয় সুতা শিল্পের স্বার্থ রক্ষার পাশাপাশি প্রকৃত রপ্তানিকারকদের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানির সুযোগ রাখা হয়েছে, মনে করছে এনবিআর।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

নামাজের সময়সূচি – ১৪ সেপ্টেম্বর ২০২৬

নামাজের সময়সূচি – ১৪ সেপ্টেম্বর ২০২৬

ওয়ার্ক ফ্রম হোম কি আপনাকে অলস করে দিচ্ছে?

ওয়ার্ক ফ্রম হোম কি আপনাকে অলস করে দিচ্ছে?

এই ৫ অভ্যাস যেকোনো বয়সে আপনার শরীরে পরিবর্তন আনতে পারে

সৌদির জ্বালানি স্থাপনায় হামলার পর তেলের দাম বাড়ল প্রায় ৩ শতাংশ

দুবাই-মালয়েশিয়া-গুয়াংজুর যাত্রী থেকে ২২৩ কার্টন সিগারেটসহ পণ্য জব্দ

দ্বিতীয় দফায় ৫ হাজার ৮৬৮ পলিসিধারী পাচ্ছেন অপরিশোধিত বিমা দাবির অর্থ

সর্বশেষ সংবাদ

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

কঠিন পরীক্ষার সামনে আলোনসো

কঠিন পরীক্ষার সামনে আলোনসো

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনে ছাত্রদলের প্রতিবাদ

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনে ছাত্রদলের প্রতিবাদ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের সাক্ষাৎ

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের দেশে ফেরাতে দূতাবাসের ক্যাম্প পরিদর্শন

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের দেশে ফেরাতে দূতাবাসের ক্যাম্প পরিদর্শন

খৈয়াছড়ার পথে : কাদা-পানি পেরিয়ে ঝরনার অপার্থিব সৌন্দর্যে

খৈয়াছড়ার পথে : কাদা-পানি পেরিয়ে ঝরনার অপার্থিব সৌন্দর্যে

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com