
ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই প্রজ্ঞাপনের মাধ্যমে বিলুপ্ত হওয়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নিয়ে যাত্রা শুরু করেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে কার্যক্রম শুরুর বিষয়টি জানিয়েছেন বাহিনীটির প্রধান আহসান হাবীব পলাশ।
তিনি বলেন, ‘এসআরবি নামে গেজেট হয়েছে। আমরা র্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নাম দিয়ে আজ থেকে সব কার্যক্রম শুরু করেছি।’
এদিন আয়োজিত সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে বাহিনীটির নতুন লোগো ব্যবহার করা হয়। সেখানে র্যাবের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা রয়েছে







