Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

১৫ বছরেই কোটি কোটি টাকা আয়, ঝুঁকিতে বৈভবের ক্যারিয়ার!

byমো: সেলিম
September 16, 2026- 12:13 pm
in খেলা, ফোকাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ
১৫ বছরেই কোটি কোটি টাকা আয়, ঝুঁকিতে বৈভবের ক্যারিয়ার!

মাত্র ১৫ বছর বয়স। যে বয়সে স্কুল, বন্ধু আর ক্রিকেট অনুশীলন নিয়েই ব্যস্ত থাকার কথা, সেই বয়সেই কোটি কোটি রুপির মালিক বনে গেছেন বৈভব সূর্যবংশী। ক্রিকেট মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পর তার নাম এখন ছড়িয়ে পড়েছে বিজ্ঞাপন ও বাণিজ্যিক দুনিয়াতেও। খ্যাতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আয়। এত অল্প বয়সে পাওয়া এই বিপুল অর্থ ও জনপ্রিয়তাই এখন তৈরি করছে নতুন প্রশ্ন, বৈভব কি সামলাতে পারবেন এই খ্যাতির চাপ?

২০২৬ আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনার কেন্দ্রে উঠে আসেন বিহারের এই তরুণ ব্যাটার। এর আগে ২০২৫ সালে মাত্র ১৪ বছর বয়সে ১ কোটি ১০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। পরের মৌসুমে নিজের ব্যাটিং দিয়ে সেই আস্থার প্রতিদানও দিয়েছেন বৈভব। তার ব্যাট থেকে এসেছে সেঞ্চুরিও।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বৈভবের জনপ্রিয়তা এখন বিজ্ঞাপনের বাজারেও। ব্র্যান্ড বিশেষজ্ঞদের দাবি, একটি বিজ্ঞাপনচিত্রে কাজ কিংবা এক দিনের শুটিংয়ের জন্য বর্তমানে প্রায় দেড় থেকে দুই কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তিনি। তার জনপ্রিয়তা যেভাবে বাড়ছে, তাতে এই অঙ্ক শিগগিরই তিন থেকে চার কোটি রুপি পর্যন্ত পৌঁছাতে পারে বলেও ধারণা করছেন তারা। অর্থাৎ, প্রতিদিনের হিসাবে বৈভবের আয় দাঁড়াচ্ছে কোটি কোটি রুপিতে।

একজন কিশোরের যে বয়সে ক্রিকেট শেখা ও নিজেকে গড়ে তোলাই হওয়ার কথা প্রধান লক্ষ্য, সেই বয়সেই বৈভবকে সামলাতে হচ্ছে বিপুল অর্থ, বিজ্ঞাপন, প্রচার আর তারকাখ্যাতি। এখানেই তৈরি হচ্ছে শঙ্কা। ক্রিকেটের বাইরের এই বিশাল জগৎ তার স্বাভাবিক বিকাশে কতটা প্রভাব ফেলবে? এত অর্থ ও জনপ্রিয়তার ভিড়ে ক্রিকেটের প্রতি মনোযোগ ধরে রাখা কতটা সহজ হবে? বিশেষজ্ঞদের আলোচনায় এখন এসব প্রশ্নই ঘুরছে।

বৈভবের ক্ষেত্রে বিষয়টি আরও জটিল, কারণ তিনি এখনো নাবালক। ভারতে নাবালক ক্রীড়াবিদদের বাণিজ্যিক স্বত্ব সুরক্ষায় যুক্তরাষ্ট্রের ‘এনআইএল’-এর মতো নির্দিষ্ট কোনো আইন নেই। ফলে বৈভব নিজে এখন কোনো বাণিজ্যিক চুক্তিতে স্বাক্ষর করতে পারেন না। তার অভিভাবকের সম্মতিতেই এসব চুক্তি হচ্ছে।

তার আইনি বিষয়গুলো দেখছেন পরিবারের সদস্যরা এবং রাজস্থান রয়্যালসের বাণিজ্যিক পরামর্শক দলের সদস্যরা। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই চুক্তিগুলোর ভবিষ্যৎ কী হবে, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ১৮ বছর বয়সে পৌঁছানোর পর বৈভব যদি কোনো চুক্তির শর্তে পরিবর্তন আনতে চান, তখন কী ধরনের আইনি জটিলতা তৈরি হতে পারে, তা নিয়েও রয়েছে সংশয়।

এত অল্প বয়সে কোটি কোটি রুপির চুক্তি সামলানো সহজ নয়। বিশেষ করে বিহারের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা বৈভবের জন্য এই বাণিজ্যিক জগতের জটিলতা সামলানো বড় চ্যালেঞ্জ হতে পারে। ক্রিকেটের মাঠে যেমন তাকে একজন গাইডের প্রয়োজন, তেমনি মাঠের বাইরের অর্থ ও বাণিজ্যিক বিষয় সামলাতেও দরকার দক্ষ পরামর্শ।

ইতোমধ্যে জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেছেন বৈভব। কমপ্লানের মতো ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও হয়েছেন তিনি। কিন্তু এত বড় ব্র্যান্ড ভ্যালু তৈরি হলেও এখনো তার সঙ্গে কোনো স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সি নেই। ভবিষ্যতে রাজস্থান রয়্যালসের সঙ্গে তার সম্পর্কের পরিবর্তন হলে কিংবা কোনো বাণিজ্যিক চুক্তি নিয়ে বিরোধ তৈরি হলে তখন তার স্বার্থ দেখবে কে, সেই প্রশ্নও থাকছে।

বৈভবের প্রতিভা নিয়ে অবশ্য সন্দেহের অবকাশ নেই। মাত্র ১৫ বছর বয়সেই যে ক্রিকেটীয় দক্ষতা তিনি দেখিয়েছেন, তাতে তাকে ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় ভবিষ্যৎ তারকা হিসেবে দেখা হচ্ছে। কিন্তু প্রতিভাকে সঠিক পথে এগিয়ে নেওয়ার জন্য শুধু রান করাই যথেষ্ট নয়, সামলাতে হবে খ্যাতি, অর্থ আর প্রত্যাশার চাপও। এতসব সামলে ক্রিকেটের মাঠে নিজের আসল পরিচয়টা ধরে রাখতে পারবেন তো বৈভব, সেটাই আসল প্রশ্ন।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

৫০ বছরে প্রথমবার এমন লজ্জার হার ম্যানচেস্টার ইউনাইটেডের

৫০ বছরে প্রথমবার এমন লজ্জার হার ম্যানচেস্টার ইউনাইটেডের

৩ ম্যাচের স্কোয়াড ঘোষণার পর ছিটকে গেলেন ব্রাজিল তারকা

৩ ম্যাচের স্কোয়াড ঘোষণার পর ছিটকে গেলেন ব্রাজিল তারকা

স্কালোনির জায়গায় আর্জেন্টিনার কোচ হতে আগ্রহী কোপাজয়ী এই ফুটবলার

মেসির রেকর্ড ভাঙলেন রাফিনিয়া, বার্সেলোনা গড়ল ইতিহাস

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৮১ কোটির টাকার অবৈধ সম্পদ ও ৭৩৭ কোটি টাকা লেনদেন আনিসুলের

সর্বশেষ সংবাদ

শপিং জোন বিডির ৮২ লাখ টাকার ভ্যাট ফাঁকি

শপিং জোন বিডির ৮২ লাখ টাকার ভ্যাট ফাঁকি

মীনা বাজারে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৩০ হাজার

মীনা বাজারে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৩০ হাজার

২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয়, ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি

২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয়, ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি

বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার নিয়ে ফ্রা‌ন্সের সঙ্গে আলোচনা

বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার নিয়ে ফ্রা‌ন্সের সঙ্গে আলোচনা

আগস্টে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা

আগস্টে ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com