
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মীনা বাজার। দেশের স্বনামধন্য সুপারশপ ব্র্যান্ডটি অফিসার/সুপারভাইজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। বুধবার, ১৬ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে মীনা বাজারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার
পদের নাম: অফিসার/সুপারভাইজার
বিভাগ: রিটেল আউটলেট
লোকবল নিয়োগ: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বিক্রয় কেন্দ্রের (সেলস ফ্লোর) দৈনন্দিন কার্যক্রম তদারকি করা এবং কাজের সুষ্ঠু প্রবাহ নিশ্চিতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
লোক নেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ থাকছে যেসব সুবিধা
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ২০,০০০-৩০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ, বিক্রয় প্রণোদনা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬







