Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

কাবার সামনে কোরআন খতমের স্বপ্ন পূরণে সিরিয়া থেকে হেঁটে মক্কার পথে তরুণ

byমোঃ শাকিল আহামেদ
September 17, 2026- 3:27 pm
in ধর্মীয়, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ
কাবার সামনে কোরআন খতমের স্বপ্ন পূরণে সিরিয়া থেকে হেঁটে মক্কার পথে তরুণ

সিরিয়ার দেইর আজ-জোর থেকে পায়ে হেঁটে মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেছেন আবদুল্লাহ আল-নায়েফ নামের এক তরুণ। মরুভূমির দুর্গম পথ পাড়ি দিয়ে তিনি এরই মধ্যে পালমিরা শহরের আশপাশে পৌঁছেছেন। তার দাবি, একই স্বপ্ন তিনবার দেখার পর পায়ে হেঁটে মক্কায় যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

দেইর আজ-জোরের পশ্চিমাঞ্চলের গ্রাম জুগাইর জাজিরা থেকে আবদুল্লাহর এই যাত্রা শুরু হয়। প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে তিনি মক্কার দিকে এগিয়ে চলেছেন। যাত্রাপথে তাকে দীর্ঘ ও দুর্গম মরুভূমি পাড়ি দিতে হচ্ছে।

আবদুল্লাহ জানিয়েছেন, তার এই যাত্রা কোনো রোমাঞ্চ বা ক্রীড়া চ্যালেঞ্জের অংশ নয়। একটি স্বপ্নের কারণেই তিনি পায়ে হেঁটে মক্কার উদ্দেশে রওনা হয়েছেন।

নিজের যাত্রাপথে ধারণ করা ভিডিওতে আবদুল্লাহ বলেন, একই স্বপ্ন তিনি তিনবার দেখেছেন। সেই স্বপ্ন তাকে পায়ে হেঁটে মক্কায় যাওয়ার সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করে। মক্কায় পৌঁছানোর পর তিনি ২০০ বার কোরআন খতম করবেন বলেও জানান।

এরপর প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিয়ে তিনি যাত্রা শুরু করেন এবং পায়ে হেঁটেই মক্কার দিকে এগিয়ে যাচ্ছেন।

দীর্ঘ এই যাত্রায় পথে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হচ্ছে আবদুল্লাহর। তারা তার সঙ্গে কথা বলছেন এবং অনেকেই সাক্ষাতের ভিডিও ধারণ করছেন। কেউ কেউ তার যাত্রার বিষয়ে জানতে চাইছেন, আবার কেউ খাবার, পানি ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী দেওয়ার প্রস্তাব দিচ্ছেন। এভাবে পথ চলতে গিয়ে অচেনা অনেক মানুষের সহযোগিতা পাচ্ছেন তিনি।

আল-সুখনা শহরে পৌঁছালে সড়কের নিরাপত্তাকর্মীরা আবদুল্লাহর খোঁজখবর নেন। তারা তাকে আতিথ্য দেন এবং তার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান। স্থানীয় এক বাসিন্দাও তাকে আতিথ্য দিয়ে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেন। পরে আবার মক্কার পথে যাত্রা শুরু করেন আবদুল্লাহ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পথচারীরা বিভিন্ন জায়গায় তার সঙ্গে কথা বলছেন। তাদের কাছে নিজের যাত্রার কারণ এবং যে স্বপ্ন তাকে এই পথে আসতে অনুপ্রাণিত করেছে, সে বিষয়েও কথা বলতে দেখা যায় তাকে।

আবদুল্লাহর এই যাত্রা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পথে যদের সঙ্গে তার দেখা হচ্ছে, তাদের কেউ কেউ সাক্ষাতের ভিডিও ধারণ করে প্রকাশ করছেন। তবে আবদুল্লাহর ঘনিষ্ঠরা তাকে অযথা বিরক্ত না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তার এই যাত্রাকে শুধু ভিউ বা দর্শক বাড়ানোর উপায় হিসেবে ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন তারা। শান্তভাবে পথ চলার জন্য তাকে সুযোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা।

দেইর আজ-জোরের মরুভূমি পেরিয়ে আবদুল্লাহ এখন মক্কার পথে পায়ে হেঁটে এগিয়ে চলেছেন। তবে তার পুরো যাত্রাপথ, মোট কতটা পথ বা দূরত্ব  পাড়ি দিতে হবে এবং কবে তিনি মক্কায় পৌঁছাবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

শপিং জোন বিডির ৮২ লাখ টাকার ভ্যাট ফাঁকি

শপিং জোন বিডির ৮২ লাখ টাকার ভ্যাট ফাঁকি

মীনা বাজারে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৩০ হাজার

মীনা বাজারে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৩০ হাজার

২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয়, ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি

বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার নিয়ে ফ্রা‌ন্সের সঙ্গে আলোচনা

আগস্টে পোশাক রপ্তানিতে রেকর্ড

সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি

সর্বশেষ সংবাদ

শপিং জোন বিডির ৮২ লাখ টাকার ভ্যাট ফাঁকি

শপিং জোন বিডির ৮২ লাখ টাকার ভ্যাট ফাঁকি

মীনা বাজারে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৩০ হাজার

মীনা বাজারে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৩০ হাজার

২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয়, ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি

২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয়, ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি

বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার নিয়ে ফ্রা‌ন্সের সঙ্গে আলোচনা

বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার নিয়ে ফ্রা‌ন্সের সঙ্গে আলোচনা

আগস্টে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা

আগস্টে ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com