Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

আর্জেন্টিনায় ৭৩ বছর দীর্ঘ শাস্তি পেলেন সাবেক মেসি সতীর্থ

Jahir MahmudbyJahir Mahmud
September 25, 2026- 2:05 pm
in খেলা, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

সময়টা ভালো যাচ্ছে না মাউরো ইকার্দির। এমনিতেই তিনি তার সোনালি সময় পেছনে ফেলেছেন। বর্তমানে কোনো ক্লাবের সঙ্গেও নেই তিনি। এমনই এক পরিস্থিতিতে তিনি পেলেন বিশাল এক শাস্তি। আর্জেন্টিনার মন্ত্রণালয় তাকে ৭৩ বছর লম্বা এক শাস্তিই দিয়ে বসেছে।

তিনি বিপদে পড়েছেন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা এক ভিডিওর কারণে। তিনি সম্প্রতি তার সঙ্গী মডেল ইউজেনিয়া সুয়ারেজকে নিয়ে বেরিয়েছিলেন গাড়ি নিয়ে। সেখানে ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়ি থেকে সিটবেল্ট ছাড়াই শরীরের বেশিরভাগ অংশ বাইরে বের করে রেখেছেন ইউজেনিয়া। সেটাই চোখে পড়েছে কর্তৃপক্ষের।

আর্জেন্টিনার পরিবহন মন্ত্রণালয় এই ঘটনায় কড়া ব্যবস্থা নেয়। তারা সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করে জানায়, ইকার্দিকে ২০৯৯ সাল পর্যন্ত গাড়ি চালানো থেকে নিষিদ্ধ করা হয়েছে। তদন্তে কর্তৃপক্ষ জানতে পারে, ইকার্দি একটি মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে গাড়ি চালাচ্ছিলেন।

এক্স-এ পরিবহন মন্ত্রণালয়ের অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে গাড়ি চালাচ্ছিলেন ইকার্দি।’ পোস্টে আরও বলা হয়, ‘ইউজেনিয়া সিটবেল্ট খুলে ফেলেন এবং শরীরের বেশিরভাগ অংশ জানালা দিয়ে বাইরে বের করে রাখেন, তখনও গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ইকার্দি।’ পোস্টে বলা হয়, ‘ভিডিও প্রকাশের পর আমরা নিশ্চিত হই যে ইকার্দির লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।’

তারা আরও লেখে, ‘তাই আমরা তার প্রাথমিক নিষেধাজ্ঞা দিয়েছি। নতুন লাইসেন্স পাওয়ার আগে তাকে যাচাই করা হবে, তিনি গাড়ি চালানোর উপযুক্ত কি না। সড়ক নিরাপত্তায় কোনো ছাড় নেই।’

এই নিষেধাজ্ঞার কারণে ইকার্দি প্রায় ১০৫ বছর বয়স না হওয়া পর্যন্ত গাড়ি চালাতে পারবেন না। তবে তিনি নতুন লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন, যদি তিনি একটি মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হন।

ইকার্দি এক্স-এ পাল্টা জবাব দেন। তিনি বলেন, তার একটি বৈধ ইতালিয়ান লাইসেন্স আছে। তিনি অভিযোগ করেন, মন্ত্রণালয় শুধু আলোচনায় আসার জন্য তার নাম ব্যবহার করছে।

ইকার্দি লেখেন, ‘আমি জানতে চাই, আমার ইতালিয়ান লাইসেন্স যেটা ২০২৯ সাল পর্যন্ত বৈধ, সেটা তোমরা কীভাবে বাতিল করলে। পরিবহন মন্ত্রণালয়ও শুধু একটু আলোচনায় থাকার জন্য আমার পেছনে লেগে আছে, এটা অদ্ভুত লাগছে আমার কাছে।’

তিনি আরও লেখেন, ‘টুইট করে সময় নষ্ট না করে দেশের রাস্তাঘাট ঠিক করার দিকে মন দাও, যাতে যানজট কমে। মানুষকে মিথ্যা বলা বন্ধ করো, কাজে ফিরে যাও। ইউরোপিয়ান লাইসেন্সে রূপান্তরের সময় আর্জেন্টাইন লাইসেন্স জমা দিতে হয়। তোমরা কী ধরনের নিষেধাজ্ঞা বানানোর চেষ্টা করছ। শুধু একটু গুঞ্জন তোলার জন্যই এসব।’

ইকার্দি সম্প্রতি বেশ কিছু আইনি জটিলতায় জড়িয়ে আছেন। তার সাবেক স্ত্রী ও এজেন্ট ওয়ান্দা নারার সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং সন্তানদের অভিভাবকত্ব নিয়ে বিরোধ চলছে। এ ছাড়া ইস্তাম্বুলে একটি সম্পত্তি নিয়েও তার আইনি লড়াই চলছে।

গালাতাসারাইয়ের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর গত গ্রীষ্মে তিনি ক্লাব ছাড়েন। এখন তিনি ফ্রি এজেন্ট। শেষ মৌসুমে তিনি ৪৭ ম্যাচে ১৬ গোল করেন এবং তুরস্কের এই ক্লাবকে টানা চতুর্থবার লিগ জিততে সাহায্য করেন।

মাঠের বাইরের নানা বিতর্কের কারণে গণমাধ্যম তাকে ‘এক মানুষের চলমান নাটক’ নামে অভিহিত করেছে। গালাতাসারাই ছাড়ার পর তিনি এখনো নতুন কোনো ক্লাব খুঁজে পাননি।

অলিম্পিয়াকোসের সঙ্গে তার যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। আলোচনা অনেকদূর এগিয়েছিল। কিন্তু বেতনের দাবি বেশি হওয়ায় গ্রিক ক্লাবটি শেষ পর্যন্ত সরে দাঁড়ায়।

কিছু প্রতিবেদনে বলা হয়েছিল, টটেনহ্যাম তাকে ফ্রি এজেন্ট হিসেবে দলে নিতে পারে। তবে ফুটবল ইনসাইডারের তথ্য অনুযায়ী, এই সম্ভাবনাও পরে বাতিল হয়ে যায়।

ইতালিতে ফেরার সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি। জানা গেছে, লাজিও ক্লাবের সঙ্গে তার আলোচনা এগিয়ে আছে।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

২০২৭ বিশ্বকাপ খেলেই অবসর নেবেন কোহলি

২০২৭ বিশ্বকাপ খেলেই অবসর নেবেন কোহলি

স্কালোনিকে ধরে রাখতে আলোচনা শুরু করেছে আর্জেন্টিনা

স্কালোনিকে ধরে রাখতে আলোচনা শুরু করেছে আর্জেন্টিনা

সিটির বিরুদ্ধে প্রমাণিত ১১৪টি অভিযোগে কী ছিল?

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

বিদ্যালয়ে পানি-স্যানিটেশনে বাংলাদেশের অগ্রগতি, হাইজিনে পিছিয়ে গ্রাম

এশিয়ান গেমস ২০২৬: পুরুষদের ক্রিকেট নিয়ে যা জানা দরকার

সর্বশেষ সংবাদ

আউটসোর্সিং সেবা গ্রহণের ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংককে একগুচ্ছ নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের

ডাল কীভাবে খেলে সর্বাধিক পুষ্টি পাবেন?

ডাল কীভাবে খেলে সর্বাধিক পুষ্টি পাবেন?

প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনকে গুরুত্ব দিতে হবে

জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনকে গুরুত্ব দিতে হবে

নামাজে অনিচ্ছাকৃত চিন্তা যেভাবে দূর করবেন

নামাজে অনিচ্ছাকৃত চিন্তা যেভাবে দূর করবেন

২০২৭ বিশ্বকাপ খেলেই অবসর নেবেন কোহলি

২০২৭ বিশ্বকাপ খেলেই অবসর নেবেন কোহলি

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com