Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

Jame Binty ShafibyJame Binty Shafi
September 26, 2026- 11:32 am
in খেলা, ফোকাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

জিনেদিন জিদানের অধীনে প্রথম ম্যাচে জিতল ফ্রান্স। শুক্রবার উয়েফা নেশনস লিগে তুরস্কের মাঠে ১-০ গোলে জিতেছে ফ্রান্স। ম্যাচের একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। তবে গোল করার পর হাঁটুর চোট নিয়ে মুখ কুঁচকে মাঠ ছাড়েন তিনি।

রিয়াল মাদ্রিদের এই তারকাকে নতুন কোচ জিদান বাঁ প্রান্তে খেলিয়েছেন। সদ্যসমাপ্ত বিশ্বকাপে সাবেক কোচ দিদিয়ে দেশমের অধীনে তিনি মাঝমাঠ দিয়ে আক্রমণে খেলতেন। ওই বিশ্বকাপে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন এমবাপ্পে।

বাঁ প্রান্ত থেকেই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ৬৭তম গোলটি করেন ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে। মিশেল অলিসের বাড়ানো বল বল নিয়ন্ত্রণে এনে কাছের পোস্ট দিয়ে জালে জড়ান তিনি।

ইস্তাম্বুল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ইজমিতের কোজায়েলি স্টেডিয়ামে গোল উদযাপনের সময় সতীর্থরা কাছে এলেও ব্যথায় কুঁচকে যান এমবাপ্পে।

চিকিৎসা নেওয়ার পর তিনি খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষে মাটিতে বসে পড়েন এবং বাঁ হাঁটুর বাইরের অংশে হাত দিয়ে চিন্তিত মুখে মাঠ ছাড়েন। তার জায়গায় নামেন দেজিরে দুয়ে।

এই চোটের মাত্রা কতটা, তা জানার অপেক্ষায় থাকবে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ দুই পক্ষই। ক্লাব মৌসুম আবার শুরুর আগে আগামী ১০ দিনে আরও তিনটি ম্যাচ খেলবে ফ্রান্স।

জিদান জানান, এমবাপ্পেকে সম্ভবত চিকিৎসার জন্য ক্লাবে ফিরিয়ে দেওয়া হবে।

সম্প্রচারকারী টিএফ১-কে জিদান বলেন, ‘পরিস্থিতি ভালো না। দুর্ভাগ্যবশত মনে হচ্ছে তাকে বাড়ি ফিরতে হবে। আমরা কোনো ঝুঁকি নিতে চাই না।’ তিনি আরও বলেন, ‘শট নেওয়ার সময় সে হাঁটু বেশি প্রসারিত করে ফেলেছিল। এটা খুব একটা আশাব্যঞ্জক না।’

দলের অধিনায়ক ও তারকা খেলোয়াড়ের এভাবে মাঠ ছাড়ার দৃশ্য জিদানের কোচ হিসেবে প্রথম ম্যাচের ওপর ছায়া ফেলেছে। গত জুলাইয়ে ২০৩০ সাল পর্যন্ত চুক্তিতে ফ্রান্সের কোচ হন জিদান। ২০২১ সালে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পর এই প্রথম বড় পর্যায়ে কোচিংয়ে ফিরলেন তিনি।

জিদান বলেন, ‘এটা সত্যিই আবেগঘন একটা রাত ছিল। তবে কঠিন পরিবেশে এটা একটা সফল অভিষেক। আমার মনে হয়েছে আমরা মোটামুটি ভালো খেলেছি। মাত্র সাড়ে তিনটা অনুশীলন সেশন একসঙ্গে করার পরও অনেক আকর্ষণীয় জিনিস দেখেছি আমি। এটা বেশ আশাব্যঞ্জক।’

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরেছিল ফ্রান্স। শিরোপাও জেতে স্পেন। এবারের নেশনস লিগে ফ্রান্স আছে এ১ গ্রুপে। সোমবার তারা ব্রাসেলসে বেলজিয়ামের মুখোমুখি হবে। শুক্রবার ইতালির মাঠে ২-০ গোলে জিতেছে বেলজিয়াম।

২০০৬ বিশ্বকাপ ফাইনালে ইতালির বিপক্ষে ছিল জিদানের খেলোয়াড়ি জীবনের শেষ ম্যাচ। আগামী শুক্রবার স্তাদ দ্য ফ্রান্সে কোচ হিসেবে নিজের ঘরের মাঠে প্রথম ম্যাচে ইতালির মুখোমুখি হবেন তিনি।

জিদানের একাদশ বিশ্বকাপের নিয়মিত একাদশ থেকে খুব একটা বদলায়নি। তবে বোর্নমাউথের আদ্রিয়েন ত্রুফের বাঁ ব্যাকে ছিলেন এবং ম্যানচেস্টার সিটির রায়ান শেরকি শুরুর একাদশে ছিলেন।

বায়ার্ন মিউনিখের তারকা অলিসে প্রথমার্ধের শেষদিকে দারুণ একটি শট নেন, তবে তুরস্কের গোলরক্ষক উগুরজান চাকির তা ঠেকিয়ে দেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্রান্সের গোলরক্ষক মাইক মেনিয়ঁ তুরস্কের আবদুলকেরিম বারদাকচির শট ঠেকিয়ে দেন। বিশ্বকাপে নিজেদের গ্রুপে সবার নিচে থেকে শেষ করলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩-২ গোলে জিতেছিল তুরস্ক।

এর পরপরই গোল করেন এমবাপ্পে। এরপর জুল কুন্দের একটি শট গোলপোস্টে লেগে ফেরত আসে। ম্যাচের শেষদিকে একজন খেলোয়াড় কমে যায় তুরস্কের।

তুরস্কের গোলরক্ষক চাকির নিজের বক্সের বাইরে এসে ফ্রান্সের বদলি খেলোয়াড় ব্রাডলি বারকোলাকে থামিয়ে দেন। জার্মান রেফারি ফেলিক্স জোয়ায়ার প্রথমে খেলা চালিয়ে যাওয়ার সংকেত দেন। পরে ভিএআরের সাহায্যে পর্যালোচনার পর তিনি সিদ্ধান্ত নেন, গোলরক্ষক হাত দিয়ে বল ধরেছিলেন। তাই তাকে লাল কার্ড দেখানো হয়।

সাবেক ইতালিয়ান খেলোয়াড় ভিনসেঞ্জো মন্তেল্লার কোচিংয়ে থাকা তুরস্ক সোমবার নিজেদের মাঠে ইতালির মুখোমুখি হবে।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক

‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক

২৫ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৫ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

বাব আল-মান্দেব প্রণালি পেরোতে পেরেছে কয়টি জাহাজ, জানিয়েছে কেপলার

নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে?

বৃহত্তম বাণিজ্য জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ

আর্জেন্টিনায় ৭৩ বছর দীর্ঘ শাস্তি পেলেন সাবেক মেসি সতীর্থ

সর্বশেষ সংবাদ

সিনেমা থেকে বাদ পড়ার ‘অদ্ভুত কারণ’ জানালেন তাপসী

সিনেমা থেকে বাদ পড়ার ‘অদ্ভুত কারণ’ জানালেন তাপসী

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

জেদ্দার ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোয় বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান

জেদ্দার ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোয় বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান

‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক

‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com