Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

আইপিওতে নতুন কোম্পানি আনতে নীতিমালা সহজ করার প্রস্তাব

Jame Binty ShafibyJame Binty Shafi
September 27, 2026- 8:45 pm
in অর্থনীতি, ফোকাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ
আইপিওতে নতুন কোম্পানি আনতে নীতিমালা সহজ করার প্রস্তাব

পুঁজিবাজারে নতুন ও যোগ্য কোম্পানিকে তালিকাভুক্ত করতে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও-সংক্রান্ত নীতিমালা সহজ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)। একইসঙ্গে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ব্যবসা পরিচালনা সহজ করতে বিদ্যমান নিয়ন্ত্রক বিধিবিধানের প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন ও ক্ষেত্রবিশেষে শিথিলতার ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি।

সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকায় সিকিউরিটিজ এক্সচেঞ্জ ভবনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান ও কমিশনারদের সঙ্গে বিএপিএলসির নির্বাহী কমিটির সদস্যদের এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিএসইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএপিএলসির সভাপতি রিয়াদ মাহমুদের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছিল। বৈঠকে উভয় পক্ষ পুঁজিবাজারের উন্নয়ন ও শক্তিশালীকরণ, তালিকাভুক্ত কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট নীতিগত ও নিয়ন্ত্রক বিষয় এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে।

বৈঠকে বিএপিএলসির পক্ষ থেকে বলা হয়, তালিকাভুক্ত কোম্পানিগুলোর ব্যবসা পরিচালনা সহজ করতে বিদ্যমান নিয়ন্ত্রক শর্তগুলো প্রয়োজন অনুযায়ী পরিবর্তন, সংশোধন এবং ক্ষেত্রবিশেষে শিথিল করা দরকার। পাশাপাশি নতুন ও যোগ্য কোম্পানিগুলোকে আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসতে উৎসাহিত করতে নীতিগত ও নিয়ন্ত্রক পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

সংগঠনটির মতে, এ ধরনের উদ্যোগ সামগ্রিক ব্যবসায়িক পরিবেশ উন্নত করার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হবে। এর মাধ্যমে দেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়নও ত্বরান্বিত হতে পারে।

বৈঠকে পুঁজিবাজার ও বৃহত্তর জাতীয় অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়। আলোচনায় আরও সহায়ক, স্বচ্ছ, পূর্বানুমানযোগ্য ও ব্যবসাবান্ধব নিয়ন্ত্রক পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিএপিএলসির প্রতিনিধিদলে সংগঠনটির সহসভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং নির্বাহী কমিটির সদস্য রওকাদার কাদের, হুমায়ুন রশিদ, সৈয়দ ফারজানাহ চৌধুরী, শরীফ শাহ জামাল রাজ, জেয়াদ রহমান, মো. ইমাম শাহীন, হাসান তারেক, মেজর জেনারেল ড. মনিরুল ইসলাম (আখতার), মো. জাহিদুল ইসলাম ও মো. আবদুল্লাহ আল এমরান উপস্থিত ছিলেন। এছাড়া সভায় বিএপিএলসির মহাসচিব মো. আমজাদ হোসাইন উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিএসইসির পক্ষে সভায় কমিশনার তানভীর হাবিব রহমান, মো. নাফিজ আল তারিক এবং মো. হোসাইন সাদাত উপস্থিত ছিলেন।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

দিল্লিতে ৬ সপ্তাহের জন্য সব ধরনের নির্মাণকাজ বন্ধ ঘোষণা

দিল্লিতে ৬ সপ্তাহের জন্য সব ধরনের নির্মাণকাজ বন্ধ ঘোষণা

রাড্ডা ক্লিনিক যারা দখল করেছিল, তারাই এসে এখন পরিষ্কার করছে: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিক যারা দখল করেছিল, তারাই এসে এখন পরিষ্কার করছে: আসিফ মাহমুদ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের অসীম ক্ষমতাই স্বৈরাচারী ব্যবস্থার আঁতুড়ঘর: অধ্যাপক কামরুল হাসান মামুন

২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকে বাদ দিলেও তার পক্ষে লড়বে এনসিপি’

সর্বশেষ সংবাদ

নারী দলের কোচের মন্তব্যের সমালোচনা করলেন বাবু

নারী দলের কোচের মন্তব্যের সমালোচনা করলেন বাবু

দিল্লিতে ৬ সপ্তাহের জন্য সব ধরনের নির্মাণকাজ বন্ধ ঘোষণা

দিল্লিতে ৬ সপ্তাহের জন্য সব ধরনের নির্মাণকাজ বন্ধ ঘোষণা

রাড্ডা ক্লিনিক যারা দখল করেছিল, তারাই এসে এখন পরিষ্কার করছে: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিক যারা দখল করেছিল, তারাই এসে এখন পরিষ্কার করছে: আসিফ মাহমুদ

এক ম্যাচেই কোহলির ৭ রেকর্ড

এক ম্যাচেই কোহলির ৭ রেকর্ড

শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ভর্তি ২০৩৬

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ভর্তি ২০৩৬

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com