Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

byমো: সেলিম ভুঁইয়া
September 28, 2026- 4:53 pm
in অর্থনীতি
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

পুঁজিবাজারে বিনিয়োগ করে লাভ-ক্ষতি হওয়া স্বাভাবিক। তবে কোনো মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়ম বা দায়িত্বে অবহেলার কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলে পুঁজিবাজারের ওপর তাদের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটি কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারের মাল্টিপারপাস হলে আয়োজিত ‘ইনগরেশন সিরিমনি ফর ডিস্ট্রিবিউশন অব আইপিএস ফান্ডস’ শীর্ষক অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। এতে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিজহাত আনোয়ারসহ এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিএসই চেয়ারম্যান বলেন, ‘আমাদের বাজারে বিনিয়োগ করে সব বিনিয়োগকারীর প্রত্যাশা থাকে, তারা যেন একটি সুন্দর বিনিয়োগ পরিবেশের মাধ্যমে ভালো রিটার্ন পান। পুঁজিবাজারে বিনিয়োগ করলে লাভ-ক্ষতি দুটোই হতে পারে। পুঁজিবাজারের স্বাভাবিক নিয়মে শেয়ারের দাম কমা-বাড়া বিশ্বব্যাপী স্বীকৃত। কিন্তু বাজারের কোনো মধ্যস্থতাকারীর অনিয়মের কারণে যখন আমাদের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন, তখন পুঁজিবাজারের ওপর তাদের আস্থা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়।’

‘এটি আমাদের পুঁজিবাজারের জন্য কোনোভাবেই কাম্য নয়। বিগত সময়ে আমরা দেখেছি, বেশ কিছু ব্রোকারেজ হাউস তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। পাঁচটি ব্রোকারেজ হাউস বিনিয়োগকারীদের অর্থ বা শেয়ার বিভিন্নভাবে নিজেদের হিসাবে স্থানান্তর করেছে। পরে সেই টাকা বা শেয়ার বিনিয়োগকারীদের ফেরত দিতে তারা ব্যর্থ হয়েছে’, বলেন তিনি।

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে ডিএসই চেয়ারম্যান বলেন, বর্তমানে তাদের কাছে থাকা হিসাবে মোট ১৭ হাজার ৯৬৭ জন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী রয়েছেন। এর মধ্যে ১৭ হাজার ৩৩২ জন বিনিয়োগকারীকে এই পর্যায়ে ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড (আইপিএফ) থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হবে।

তিনি বলেন, যেসব বিনিয়োগকারীর সম্পূর্ণ অর্থ এই পর্যায়ে পরিশোধ করা সম্ভব হবে না, তাদের অবশিষ্ট অর্থ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ফেরত দেওয়ার জন্য ডিএসই ও বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তৎপর থাকবে। যত দ্রুত সম্ভব তাদের প্রাপ্য অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

২৯ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৯ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দিল্লিতে ৬ সপ্তাহের জন্য সব ধরনের নির্মাণকাজ বন্ধ ঘোষণা

২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

আইপিওতে নতুন কোম্পানি আনতে নীতিমালা সহজ করার প্রস্তাব

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন উপদেষ্টা

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

২৯ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৯ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com