Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

byরিয়াজুল ইসলাম
November 4, 2026- 12:21 pm
in বিনোদন
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

অভিনয়ে আসার আগে আইনজীবী হিসাবে কাজ করতেন অভিনেতা সিয়াম আহমেদ। এখনো সেখানে সময় দেন। তবে কম। এখন তিনি পেশাদার অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাতকারে সিয়াম বলেন, অন্য পেশাকে কম্প্রোমাইজ করেই আমি অভিনয়ে এসেছি। কারণ এ পেশা বেছে নেওয়া ছিল আমার মনের ভেতরের ডাক।’ আইন বিষয়ে পড়াশোনা করলেও তা ছেড়ে দেওয়ার জন্য কোনো আফসোস নেই বলে জানান সিয়াম।

তিনি বলেন, ‘অর্জিত শিক্ষা বা অভিজ্ঞতা কখনো বিফলে যায় না। মানুষের আচরণ পর্যবেক্ষণ ও চরিত্র ফুটিয়ে তুলতে এটি আমার কাজে লাগে।’

ওকালতি ছেড়ে অভিনয়ে যোগ দেওয়ার পর ক্যারিয়ারের শুরুর দিকে এ পেশা নিয়ে অনেকটা অনিশ্চয়তাও ছিল। এই নায়ক বলেন, ‘সিনেমার অনিশ্চয়তা ও পারিবারিক দায়িত্ব নিয়ে তখন মানসিক চাপ ছিল। তবে আমি নিজের স্বপ্নের প্রতি সব সময় সৎ ও অবিচল ছিলাম। বস্তুগত বিলাসিতার চেয়ে নিজের সময় ও কাজ উপভোগ করাকেই আমি প্রাধান্য দিই। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্ত্রীর মানসিক সমর্থন আমার জীবন অনেক সহজ করেছে।’

পারিবারিক জীবন নিয়ে সিয়াম বলেন, ‘সন্তান হওয়ার পর আমি বেশ পরিবারকেন্দ্রিক হয়ে উঠেছি। চার দেওয়ালের ভেতরের প্রিয় মানুষগুলোর সঙ্গই এখন আমার কমফোর্ট জোন। নিজে বাবা হওয়ার পর সম্পর্কের গভীর আবেগ বুঝতে পেরেছি। তাই এখন পরিবার ও শিশুদের উপযোগী সিনেমা নির্মাণের পরিকল্পনাও করছি।’

 

বর্তমান পেশা নিয়ে সন্তুষ্ট হলেও এর অসঙ্গতিটাও এ অভিনেতাকে বেশ কষ্ট দেয়। এই যেমন, এখন শুধু ঈদেই সিনেমা মুক্তি দেওয়া হয়। বিষয়টিকে স্বাভাবিক চোখে দেখেন না সিয়াম। তিনি বলেন, ‘শুধু ঈদ কেন্দ্র করে সিনেমা মুক্তির মানসিকতা থেকে আমাদের বের হতে হবে। বছরজুড়ে নিয়মিত সিনেমা মুক্তির পরিবেশ তৈরি করা দরকার। আমি বিশ্বাস করি, বাংলাদেশের দর্শক সব সময় ভালো গল্প ও নির্মাণকে সাদরে গ্রহণ করে। শুধু সিনেমা বানালেই হবে না। সুনির্দিষ্ট পরিকল্পনা ও প্রচারণার বাজেট রেখে দর্শকের কাছে ভালো কাজের বার্তা পৌঁছে দেওয়াও প্রডিউসারদের দায়িত্ব।’

অভিনেতা আরও জানিয়েছেন, নির্দিষ্ট একটি লক্ষ্য নিয়েই তিনি এগোচ্ছেন। বলেছেন, ‘সস্তা তারকাখ্যাতির পেছনে ছোটা আমার লক্ষ্য নয়। কাজের সততা ও পারফরম্যান্স দিয়ে দর্শকের মনে ইতিবাচক প্রভাব ফেলতে চাই। এটাই আমার অভিনয় জীবনের মূল লক্ষ্য।’

এদিকে কাজের সূত্রে সিয়ামকে সর্বশেষ দেখা গেছে চলতি বছরের ঈদুল ফিতরে ‘রাক্ষস’ সিনেমায়। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমাটি ব্যবসায়িকভাবে আশানুরূপ সাফল্য না পেলেও একেবারেই হতাশ করেনি। আলোচনায়ও ছিল বেশ। ঈদের দিন শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পায় এটি। ঈদের পর দেশের প্রায় ৩০টি সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহেও দেখানো শুরু হয়। বর্তমানে তিনি রায়হান রাফী পরিচালিত থ্রিলার সিনেমা ‘আন্ধার’ নিয়ে ব্যস্ত আছেন। সিনেমাটি গত অক্টোবর মুক্তির কথা থাকলেও পরে তা পেছানো হয়। পরিচালক জানান, ২০২৭ সালের ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য নিয়ে কাজ করছেন তিনি।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

নতুন পরিচয়ে কার্তিক আরিয়ান

নতুন পরিচয়ে কার্তিক আরিয়ান

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

অবকাশ যাপনে কোথায় গেছেন মিম?

‘বেতন বাড়াতে বলায় বের করে দেয়’

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

সর্বশেষ সংবাদ

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা

এনার্জি ড্রিঙ্কস পানে হতে পারে হার্টঅ্যাটাক!

এনার্জি ড্রিঙ্কস পানে হতে পারে হার্টঅ্যাটাক!

ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

স্কুলশিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল

স্কুলশিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে চার শাবকের জন্ম

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে চার শাবকের জন্ম

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com