Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

মধ্যবর্তী নির্বাচনে হেরে ট্রাম্প কি এবার অভিশংসনের মুখে পড়বেন?

এম জহির মাহমুদbyএম জহির মাহমুদ
November 4, 2026- 12:24 pm
in আন্তর্জাতিক, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের দুয়ারে পৌঁছে গেছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। এই নির্বাচন শুধু কংগ্রেসের ক্ষমতা নির্ধারণের জন্যই গুরুত্বপূর্ণ নয়। এই ভোট ঠিক করে দেবে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট জীবনের শেষ দুই বছর কেমন কাটবে সেটাও। রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের সামনে অপেক্ষা করছে তদন্ত, রাজনৈতিক চাপ ও অভিশংসনের নতুন ঝুঁকি।

মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একের পর এক তদন্ত শুরু হতে পারে। তদন্তের আওতায় আসতে পারে প্রশাসনের কাজ, ট্রাম্পের ব্যবসা এবং সরকারি কর্মকর্তাদের ভূমিকা। এমনকি ট্রাম্পের বিরুদ্ধে আবার অভিশংসনের উদ্যোগও নিতে পারেন ডেমোক্র্যাটরা।

তবে এর প্রভাব শুধু দেশের রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না। নির্বাচনে হারলে বিদেশেও ট্রাম্পের রাজনৈতিক শক্তি কমে যেতে পারে। কারণ, তিনি নিজেই এই ভোটকে নিজের জনপ্রিয়তার পরীক্ষা বানিয়েছেন। বারবার সমর্থকদের বলেছেন, ‘ভাবুন, আমি যেন ব্যালটে আছি।’

ট্রাম্পের এই কৌশলের পেছনে ছিল একটি হিসাব। তিনি চেয়েছিলেন, নিজের নাম সামনে রেখে রিপাবলিকান ভোটারদের ভোটকেন্দ্রে আনতে। বিশেষ করে যারা ট্রাম্প প্রার্থী না হলে ভোট দিতে আগ্রহী হতেন না, তাদের সক্রিয় করাই ছিল লক্ষ্য।

কিন্তু ডেমোক্র্যাটরা দেখেছেন অন্য সুযোগ। তাদের মতে, ট্রাম্প নিজেই নির্বাচনে নিজের ভূমিকা বড় করেছেন। এতে ভোটারদের সামনে অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয়ের জন্য দায়ী ব্যক্তির পরিচয় আরও স্পষ্ট হয়েছে।

নিউ জার্সির ডেমোক্র্যাট সিনেটর অ্যান্ডি কিম বলেন, ‘ট্রাম্পের চাওয়া ছিল সবাই যেন মনে করে, তিনি ব্যালটে আছেন। এখন সেটাই হচ্ছে। সবাই তাকে নিয়ে ভাবছে। তিনি সরাসরি মানুষের যে ক্ষতি করেছেন, সেটাও ভাবছে।’

তদন্ত ও অভিশংসনের চাপ

ট্রাম্প জানেন, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে কী হতে পারে। তার প্রথম মেয়াদের শেষ দুই বছরও ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা প্রতিনিধি পরিষদের সঙ্গে সংঘাতের মধ্যে কেটেছিল।

তবে ট্রাম্প কখনো কখনো ডেমোক্র্যাটদের হাতে ক্ষমতা যাওয়ার আশঙ্কাকে গুরুত্ব দেননি। ওকলাহোমার এক সমাবেশে তিনি বলেন, ডেমোক্র্যাটরা ক্ষমতায় গেলে তাকে আবার অভিশংসন করতে পারে।

ট্রাম্পের জন্য বিরোধী দলও রাজনৈতিক শক্তির উৎস। বিরোধীদের সামনে রেখে তিনি নিজের দলের সমর্থন বাড়ান। একই সঙ্গে তহবিল সংগ্রহেও সুবিধা পান।

ডেমোক্র্যাটরা অন্তত কংগ্রেসের একটি কক্ষের নিয়ন্ত্রণ পাওয়ার আশা করছেন। তারা আগেই তদন্তের লক্ষ্য ঠিক করতে শুরু করেছেন। প্রশাসনের নীতি, কর্মকর্তাদের কাজ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের সম্পর্ক থাকবে সেই তালিকায়।

প্রতিনিধি পরিষদের নজরদারি কমিটির সম্ভাব্য প্রধান ক্যালিফোর্নিয়ার রবার্ট গার্সিয়া এরই মধ্যে অভিবাসন নীতি নিয়ে তদন্তের কথা জানিয়েছেন। তিনি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি অভিবাসন কেন্দ্রে আগাম ঘোষণা ছাড়াই গিয়েছেন। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইসিইর কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করবেন।

ট্রাম্প পরিবারের ব্যবসা, জেফরি এপস্টেইনের তদন্ত এবং করপোরেট দুর্নীতির অভিযোগও ডেমোক্র্যাটদের নজরে রয়েছে।

কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ডেমোক্র্যাটরা কমিটি, বাজেট, কর্মী এবং সমন জারির ক্ষমতা ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে তারা প্রশাসনের কাছ থেকে নথি ও তথ্য চাইতে পারবেন।

তবে হোয়াইট হাউসও পাল্টা লড়াইয়ের প্রস্তুতি নিতে পারে। ট্রাম্পের প্রথম মেয়াদে প্রশাসন কংগ্রেসের নথি ও সাক্ষ্য চাওয়ার বিষয়গুলো ধীর করে দিয়েছিল। কিছু তথ্যের ক্ষেত্রে নির্বাহী বিভাগের বিশেষ অধিকারও দাবি করেছিল।

আইন প্রণয়নের ক্ষেত্রেও ট্রাম্পের সামনে বড় লড়াই অপেক্ষা করছে। তিনি বলেছেন, তার হাতে শক্তিশালী ভেটো ক্ষমতা আছে।

ট্রাম্প বলেন, ‘আমি আশা করি, এমনটা হবে না। তবে হলে, অনেক প্রেসিডেন্টের সময় এমন হয়েছে। আপনার হাতে শক্তিশালী ভেটো থাকে। শেষ পর্যন্ত সমঝোতা করতে হয়।’

ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেলে হাকিম জেফ্রিস স্পিকার হতে পারেন। তখন তার সামনে ট্রাম্পকে তৃতীয়বার অভিশংসনের প্রশ্ন আসতে পারে। ট্রাম্প প্রথম মেয়াদে দুইবার অভিশংসিত হয়েছিলেন। তবে দুইবারই সিনেটে তিনি দায়মুক্তি পেয়েছিলেন।

ডেমোক্র্যাটরা অবশ্য ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যদেরও লক্ষ্য করতে পারেন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তাদের নজরে রয়েছেন। ইরান যুদ্ধের ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে ডেমোক্র্যাটরা সমালোচনা করেছেন।

অক্টোবরে এক সমাবেশে জেফ্রিস বলেন, ‘আমি এখানে বলতে এসেছি, সংখ্যাগরিষ্ঠ হওয়ার পর আমাদের প্রথম কাজ হবে পিট হেগসেথকে শহর থেকে বের করে দেওয়া।’

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

ফ্রান্সজুড়ে বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখেরও বেশি মানুষ

ফ্রান্সজুড়ে বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখেরও বেশি মানুষ

আমাকে সরাতে গেলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প

ডিসেম্বরে সত্যিই কি ফিরতে চান শেখ হাসিনা?

৪ হাজার ৬৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

ওহাইওর ইতিহাসে প্রথম নারী গভর্নর নির্বাচিত অ্যামি অ্যাকটন

সর্বশেষ সংবাদ

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা

এনার্জি ড্রিঙ্কস পানে হতে পারে হার্টঅ্যাটাক!

এনার্জি ড্রিঙ্কস পানে হতে পারে হার্টঅ্যাটাক!

ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

স্কুলশিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল

স্কুলশিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে চার শাবকের জন্ম

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে চার শাবকের জন্ম

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com