Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

৪ হাজার ৬৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

Kaler Patrikabyস্টাফ রিপোর্টার
November 4, 2026- 6:24 pm
in দেশ, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে মোংলা বন্দরে দুটি নতুন কন্টেইনার জেটি, ইয়ার্ড ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণকাজের উদ্বোধন করতে মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তার মোংলা যাওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২২ অক্টোবর মোংলা বন্দরের উন্নয়ন ও সম্প্রসারণের সম্ভাবনা পর্যালোচনায় বন্দরটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা গণমাধ্যমকে জানান, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুটি নতুন কন্টেইনার জেটি ও ইয়ার্ড নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সম্প্রতি চীন সফরে গিয়ে প্রধানমন্ত্রী এ প্রকল্পের উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেন। এর ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ভিত্তিতেই প্রকল্পটির উদ্বোধন হতে যাচ্ছে।

তিনি জানান, ৪ হাজার ৬৮ কোটি টাকার এ প্রকল্পের আওতায় দুটি নতুন কন্টেইনার জেটি ও কন্টেইনার ইয়ার্ড নির্মাণের পাশাপাশি পণ্য ওঠানামা ও পরিবহনের কাজে ৪৯টি আধুনিক যন্ত্রপাতি যুক্ত করা হবে। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকার দেবে ৪৭৫ কোটি টাকা। বাকি অর্থায়ন করবে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠান।

এদিকে, মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী বন্দরের সক্ষমতা বাড়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন। তিনি বলেন, বন্দরের চ্যানেলের নাব্যতা বাড়াতে পরিকল্পিত ড্রেজিং ও নিয়মিত সংরক্ষণ, সড়ক ও রেল যোগাযোগব্যবস্থার উন্নয়ন, ফয়লা বিমানবন্দর চালু এবং দ্রুত বন্দরের আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন নির্মাণ করা প্রয়োজন। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বন্দর ব্যবহারকারীরা আরও বেশি উপকৃত হবেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী মোংলা বন্দরে চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে নির্মিতব্য দুটি নতুন কন্টেইনার জেটির কাজ উদ্বোধনের পাশাপাশি ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে রেলওয়ে সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করবেন।

 

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

ওহাইওর ইতিহাসে প্রথম নারী গভর্নর নির্বাচিত অ্যামি অ্যাকটন

ওহাইওর ইতিহাসে প্রথম নারী গভর্নর নির্বাচিত অ্যামি অ্যাকটন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মধ্যবর্তী নির্বাচনে হেরে ট্রাম্প কি এবার অভিশংসনের মুখে পড়বেন?

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত

খেলার মাঠে সংঘর্ষ, ৩০ বছর বয়সেই প্রাণ হারালেন স্প্যানিশ স্ট্রাইকার

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ সংবাদ

অনেকবার থাইল্যান্ড গেলেও এবারের ভ্রমণ ছিল অন্য রকম ফুকেটের সমুদ্র থেকে ব্যাংককের নগরজীবনের গল্প

অনেকবার থাইল্যান্ড গেলেও এবারের ভ্রমণ ছিল অন্য রকম ফুকেটের সমুদ্র থেকে ব্যাংককের নগরজীবনের গল্প

মৌসুমী সংক্রমণ না কি অ্যালার্জি? যেভাবে বুঝবেন

মৌসুমী সংক্রমণ না কি অ্যালার্জি? যেভাবে বুঝবেন

মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা জমার হিসাব খোলার সুযোগ

মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা জমার হিসাব খোলার সুযোগ

৪ হাজার ৬৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

৪ হাজার ৬৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫৫ বছরের ইতিহাসে ক্রিকেট যা দেখেনি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখালেন কোহলি

৫৫ বছরের ইতিহাসে ক্রিকেট যা দেখেনি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখালেন কোহলি

মেসি-রোনালদোর সঙ্গে কখনো খেলতে না পারার আক্ষেপ জানালেন কেইন

মেসি-রোনালদোর সঙ্গে কখনো খেলতে না পারার আক্ষেপ জানালেন কেইন

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com