Kaler Patrika
ঢাকা, বিকাল ৩:৩৮
শনিবার | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
গ্রীষ্মকাল
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার আজ ‘মহাগুরুত্বপূর্ণ’ ম্যাচ

হোসেন রানাKaler Patrikabyহোসেন রানাandস্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৫, ২০২৬- ১:০৬ অপরাহ্ণ
in খেলা
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

এমন পরিস্থিতি সর্বশেষ কবে দেখেছে ক্রিকেট বিশ্ব, প্রথম রাউন্ডের সীমানা টপকে পরের রাউন্ডে যাওয়ার জন্য দুই ম্যাচ আগেই নানা রকমের হিসাব–নিকাশ করতে হচ্ছে অস্ট্রেলিয়াকে! এ বিশ্বকাপের এখন পর্যন্ত একমাত্র অঘটন, জিম্বাবুয়ের কাছে তাদের ২৩ রানের হারই অস্ট্রেলিয়াকে ফেলেছে এমন পরিস্থিতিতে। বিশ্বকাপের সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে কী করতে হবে অস্ট্রেলিয়াকে অথবা কোন ম্যাচে কী ঘটলে টিকে থাকবে অস্ট্রেলিয়া—এসব হিসাব কষতে হচ্ছে দলটিকে।
সোজা কোনো পথ নেই অস্ট্রেলিয়ার হাতে। অস্ট্রেলিয়ার হাতে আছে আর দুটি ম্যাচ, যে দুই ম্যাচের প্রথমটি আজ পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কাকে হারানোর পর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া যদি ওমানের বিপক্ষে জেতেও, তাহলেও নিশ্চিত নয় তাদের সুপার এইট। দুটি ম্যাচ জেতার পর তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর ম্যাচের দিকে। হিসাব না মিললে ২০০৯ সালের পর প্রথমবার টি–টুয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্ব থেকেই বিদায় নেবে সাবেক চ্যাম্পিয়নরা।

নিজেদের প্রথম দুই ম্যাচের একটিতে জিতে ২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া এই মুহূর্তে আছে পয়েন্ট তালিকার ৩ নম্বরে। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের পয়েন্ট ২ ম্যাচ থেকে ৪ করে। বিপুল নেট রান রেট (‍+৩.১২৫) নিয়ে শ্রীলঙ্কা শীর্ষে, জিম্বাবুয়ে দ্বিতীয় স্থানে। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে, এই দুই দলেরও হাতে আছে দুটি করে ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের ম্যাচের পর শ্রীলঙ্কা খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। আর শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে জিম্বাবুয়ে খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।
এমন যদি হয়, অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ও ওমানকে হারায় এবং শ্রীলঙ্কা জিম্বাবুয়ের বিপক্ষে আর জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে জেতে; তাহলে তিন দলেরই পয়েন্ট হবে ৬ করে। সে ক্ষেত্রে সুপার এইট-ভাগ্য নির্ধারণ হবে নেট রান রেটে। এদিক থেকে আপাতত শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েই এগিয়ে আছে। আর অস্ট্রেলিয়া যদি আজ শ্রীলঙ্কার কাছে হেরে যায়, শ্রীলঙ্কা উঠে যাবে সুপার এইটে। তখন অস্ট্রেলিয়ার লড়াইটা থাকবে জিম্বাবুয়ের সঙ্গে। সে ক্ষেত্রে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে জিম্বাবুয়ের হার কামনা করতে হবে অস্ট্রেলিয়াকে। এর পাশাপাশি ওমানের বিপক্ষে যতটা সম্ভব নেট রান রেট বাড়িয়ে নিতে হবে তাদের।

টি-টুয়েন্টি দুই দলের মুখোমুখি লড়াইয়ের যাবতীয় পরিসংখ্যান অবশ্য অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছে। সব মিলিয়ে ২৬টি টি-টুয়েন্টিতে মুখোমুখি হয়েছে দুই দল, অস্ট্রেলিয়ার জয় ১৬টি (একটি সুপার ওভারে) আর শ্রীলঙ্কার ১০। টি-টুয়েন্টি বিশ্বকাপে ৫ বারের দেখায় অস্ট্রেলিয়ার ৪ জয়ের পাশে শ্রীলঙ্কার জয় মাত্র একটি। এমনকি শ্রীলঙ্কার মাটিতেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে অস্ট্রেলিয়া (৭ ম্যাচে জয় ৪টি, হার ৩টি)। দুই দলের সর্বশেষ মুখোমুখি ১৪ ম্যাচের ১২টিতে জিতেছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ২টি।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

নেইমারের বিশ্বকাপে খেলার সুযোগ দেখছেন আনচেলত্তির ছেলে

নেইমারের বিশ্বকাপে খেলার সুযোগ দেখছেন আনচেলত্তির ছেলে

সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে যাচ্ছে না পাকিস্তান

সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে যাচ্ছে না পাকিস্তান

ফুটবল ডার্বির আগে ‘অনির্দিষ্ট ঘটনায়’ এক মৃত্যু, আহত ৪৭

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ধর্মকে কৌতুক হিসেবে ব্যবহার করা অজ্ঞতা ও বর্ণবাদের পরিচয়: ইয়ামাল

সর্বশেষ সংবাদ

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পার হলো ইরানি জাহাজ

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পার হলো ইরানি জাহাজ

ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয়

ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয়

আরএমপির ১১ পুলিশ কর্মকর্তা বদলি

আরএমপির ১১ পুলিশ কর্মকর্তা বদলি

পাঁচ বছরের মধ্যে ৩১১০টি শূন্যপদে নিয়োগ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পাঁচ বছরের মধ্যে ৩১১০টি শূন্যপদে নিয়োগ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে

স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com