Kaler Patrika
ঢাকা, রাত ৯:১২
শুক্রবার | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
গ্রীষ্মকাল
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম ধাপ

ইমনKaler Patrikabyইমনandস্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২, ২০২৫- ৪:১২ অপরাহ্ণ
in ধর্মীয়
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে তাবলিগ জামায়াতের মুরব্বি মাওলানা মো. জুবায়ের এই দোয়া মোনাজাত শুরু করেন। মোনাজাত শেষ হয় সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে। এর মধ্য দিয়ে আজ শেষ হয় প্রথম ধাপের ইজতেমা। বিশ্ব ইজতেমার আয়োজক তাবলীগ জামাতের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

মোনাজাতে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। আখেরি মোনাজাতে অংশ নেওয়া লাখ লাখ মুসল্লির ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর। মোনাজাতে মুসলিম বিশ্বের ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। এ ছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়।

আখেরি মোনাজাতে নিজের আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সন্তুষ্টি অর্জনের আশায় উপস্থিত লাখ লাখ মুসল্লি প্রার্থনা করেন আখরি মোনাজাতে। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তা’আলার প্রশংসা, মহানবী হযরত রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠের মাধ্যমে মোনাজাত শুরু হয়। মোনাজাতে ইজতেমার কামিয়াবি, অংশগ্রহণকারীসহ সব মুসলমানদের গুনাহ মাফ, দুনিয়া ও আখেরাতের কল্যাণ, বিশ্ব শান্তি, বিশ্ববাসীর সুখ-সমৃদ্ধি কামনা করা হয়।

গত তিন দিন কুয়াশা-শীত উপেক্ষা করে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে লাখ লাখ মুসল্লির পদভারে মুখরিত হয়ে ওঠে ময়দান। শিল্প নগরী টঙ্গী ধর্মীয় নগরীতে পরিণত হয়। আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গী ময়দান ও আশপাশের এলাকায় স্থান না পেয়ে যে যেখানে পেরেছেন বসে পড়েন রাস্তায়, খোলা মাঠে বা বাসার ছাদে কিংবা যানবাহনেই। তবুও তাদের কোনো আক্ষেপ নেই। আখেরি মোনাজাতে যেকোনোভাবে অংশ নিতে পেরেই তারা খুশি। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে ভোর থেকে দলে দলে যোগ দেন হাজার হাজার মানুষ। মধ্যরাত থেকে ইজতেমা ময়দান এলাকায় বাস চলাচল বন্ধ থাকায় হেঁটেই রওনা হন মুসল্লিরা। তবে ঢাকার দক্ষিণাঞ্চল থেকে মেট্রোরেলে করে ইজতেমা এলাকায় এসেছেন অনেকে। এতে অফিস সময়ে হাজার হাজার মানুষের ভিড় দেখা গেছে মেট্রোরেল স্টেশনগুলোতে।

এর আগে তাবলীগ জামাতের শুরায়ী নেজামের মুখপাত্র হাবিবুল্লাহ রায়হান জানান, আজ রোববার সকাল থেকে হেদায়েতের বয়ান হয়েছে। যারা ইজতেমা ময়দান থেকে চিল্লা অথবা তিন চিল্লার জন্য জামাতে বের হবেন, তারা জামাতে যেয়ে কী আমল করবেন এবং যারা নিজ এলাকায় ফিরে যাচ্ছেন তারা যেয়ে কী আমল করবেন, তার দিকনির্দেশনামূলক বয়ান করা হয়। বয়ান করেছেন ভারতের মাওলানা আব্দুর রহমান এবং অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।

গত বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকেই আমবয়ানের মধ্যে দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা ‘ইমান ও আমলের’ ওপর বয়ান করেন। শুক্রবার ফজরের পর থেকে বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়া উল হক। এ ছাড়া আজ বাদ আসর বয়ান করেন মাওলানা জুবায়ের। বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা আহমেদ লাট। পরে বিভিন্ন সময় ভাগ করে তাবলীগ জামায়াতের আলেমরা বয়ান করেন। শনিবারও একইভাবে বয়ান হয়। এদিন যৌতুক ছাড়া বিয়ের একটি পর্ব অনুষ্ঠিত হয়। এদিকে, প্রথম ধাপের ইজতেমায় গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বার্ধক্য ও শ্বাসকষ্টজনিত রোগে কয়েকজন মুসল্লির মৃত্যু হয়েছে।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

হজের জন্য যেভাবে প্রস্তুতি নেবেন

হজের জন্য যেভাবে প্রস্তুতি নেবেন

৪ সপ্তাহ ধরে জুমা বন্ধ আল-আকসায়

৪ সপ্তাহ ধরে জুমা বন্ধ আল-আকসায়

ঈদের নামাজ শেষে আসন্ন সিরিজের জন্য দোয়া চাইলেন মুশফিক

প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময়

মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী

সর্বশেষ সংবাদ

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পার হলো ইরানি জাহাজ

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পার হলো ইরানি জাহাজ

ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয়

ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয়

আরএমপির ১১ পুলিশ কর্মকর্তা বদলি

আরএমপির ১১ পুলিশ কর্মকর্তা বদলি

পাঁচ বছরের মধ্যে ৩১১০টি শূন্যপদে নিয়োগ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পাঁচ বছরের মধ্যে ৩১১০টি শূন্যপদে নিয়োগ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে

স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com