Kaler Patrika
ঢাকা, বিকাল ৩:০৫
শুক্রবার | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
গ্রীষ্মকাল
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

৪ সপ্তাহ ধরে জুমা বন্ধ আল-আকসায়

শামীমbyশামীম
মার্চ ২৮, ২০২৬- ৪:২৩ অপরাহ্ণ
in ধর্মীয়
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ
৪ সপ্তাহ ধরে জুমা বন্ধ আল-আকসায়

দখলদার ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধের কারণে টানা চতুর্থ সপ্তাহের মতো অবরুদ্ধ জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে পারেননি ফিলিস্তিনি মুসল্লিরা। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর ইসরায়েলি হামলা শুরুর পর থেকে মসজিদটি পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজকে কেন্দ্র করে পুরনো শহর ও আল-আকসার প্রবেশদ্বারগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে ইসরায়েল। এ সময় তারা সাধারণ মুসল্লিদের ভেতরে প্রবেশে বাধা দেয়। এমনকি মসজিদের আশপাশের রাস্তায় নামাজ পড়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়েন শত শত ফিলিস্তিনি।

ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে দেশটির হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুযায়ী জনসমাগম এড়াতে আল-আকসা বন্ধ রাখা হয়েছে। বর্তমানে শুধু ওয়াকফ দপ্তরের হাতেগোনা কয়েকজন কর্মচারী ও পাহারাদার ছাড়া আর কেউ সেখানে প্রবেশ করতে পারছেন না। শুধু আল-আকসা নয়, খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র স্থান ‘চার্চ অফ দ্য হলি সেপালকার’ বা কিয়ামা গির্জাও বন্ধ করে রেখেছে দখলদার প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সালাহউদ্দিন স্ট্রিটসহ পুরনো শহরের কাছের রাস্তাগুলোতে নামাজ পড়ার চেষ্টা করলে ইসরায়েলি পুলিশ মুসল্লিদের ধাওয়া দেয়। ওয়াদি হিলওয়াহ ইনফরমেশন সেন্টার জানিয়েছে, পুলিশি বাধার মুখে অনেক মুসল্লি ছত্রভঙ্গ হয়ে গেলেও সিলওয়ান শহরের রাস আল-আমুদ এলাকায় রাস্তার ওপরই জুমার নামাজ আদায় করেন কিছু মানুষ। বর্তমানে আল-আকসায় যেতে না পেরে স্থানীয়রা শহরের ছোট ছোট মসজিদে ভিড় করছেন।

ইসরায়েলি সরকার সম্প্রতি জরুরি অবস্থার মেয়াদ আগামী এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বাড়িয়েছে। এর ফলে ফিলিস্তিনিরা এবার তারাবি ও ঈদুল ফিতরের নামাজও আল-আকসায় পড়তে পারেননি। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম এমন নজিরবিহীন ও দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার মুখে পড়ল পবিত্র এই মসজিদ। আরব ও মুসলিম দেশগুলোর তীব্র নিন্দা সত্ত্বেও ইসরায়েল তাদের অবস্থানে অনড় রয়েছে।

এদিকে এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত আল-আকসা বন্ধ রাখার সিদ্ধান্ত মূলত একটি গভীর ষড়যন্ত্র। তাদের দাবি, নিরাপত্তার অজুহাতে ইসরায়েল আসলে পবিত্র এই স্থানটিকে মুসল্লিশূন্য করতে চায়। এখানে ইহুদি বসতি স্থাপনকারীদের প্রবেশ নির্বিঘ্ন করতে ও আল-আকসাকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

হামাস আরও বলেছে, এই পদক্ষেপ মুসলিম উম্মাহর আকিদা ও বিশ্বাসের ওপর সরাসরি আঘাত। আসন্ন হিব্রু উৎসবগুলোর সময় ইহুদি কট্টরপন্থীদের বড় ধরনের অনুপ্রবেশের আশঙ্কা প্রকাশ করে ফিলিস্তিনিদের প্রতি আল-আকসার দিকে দলে দলে অগ্রসর হওয়ার ও সাধ্যমতো প্রতিরোধের ডাক দিয়েছে সংগঠনটি।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

হজের জন্য যেভাবে প্রস্তুতি নেবেন

হজের জন্য যেভাবে প্রস্তুতি নেবেন

ঈদের নামাজ শেষে আসন্ন সিরিজের জন্য দোয়া চাইলেন মুশফিক

ঈদের নামাজ শেষে আসন্ন সিরিজের জন্য দোয়া চাইলেন মুশফিক

প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময়

মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন

সর্বশেষ সংবাদ

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পার হলো ইরানি জাহাজ

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পার হলো ইরানি জাহাজ

ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয়

ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয়

আরএমপির ১১ পুলিশ কর্মকর্তা বদলি

আরএমপির ১১ পুলিশ কর্মকর্তা বদলি

পাঁচ বছরের মধ্যে ৩১১০টি শূন্যপদে নিয়োগ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পাঁচ বছরের মধ্যে ৩১১০টি শূন্যপদে নিয়োগ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে

স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com