Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

জেফরি এপস্টিনকে নিয়ে তদন্তে সাক্ষ্য দেবেন হিলারি ক্লিনটন

Kaler Patrikabyস্টাফ রিপোর্টার
February 26, 2026- 11:35 pm
in আন্তর্জাতিক, লিড নিউজ, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তাঁর স্ত্রী সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তাঁর স্ত্রী সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী প্রয়াত জেফরি এপস্টিনের অপরাধ নিয়ে তদন্তে সাক্ষ্য দেবেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি এপস্টিনের অপরাধ নিয়ে তদন্ত করা প্রতিনিধি পরিষদের কমিটির সামনে হাজির হবেন।

হিলারি সম্প্রতি তাঁর স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ ‘হাউস ওভারসাইট কমিটির’ কাছে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন।

সাক্ষ্য দেওয়ার দাবিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে এর আগে দুজনই কমিটির সামনে হাজির হতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তবে সাক্ষ্য দিতে সম্মত হওয়ায় তাঁদের বিরুদ্ধে কংগ্রেসের প্রতি অবমাননা সম্পর্কিত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সম্ভাবনা কমেছে।

হিলারি ক্লিনটন বলেছেন, তিনি এপস্টিনের সঙ্গে দেখা করা বা কথা বলার কথা মনে করতে পারছেন না। তাঁর স্বামী বিল ক্লিনটন এপস্টিনকে চিনতেন। তবে তিনি কোনো অপরাধ বা এপস্টিনের অপরাধ সম্পর্কে কোনো ধারণা থাকার কথা অস্বীকার করেছেন।

বিল ক্লিনটন বলেছেন, তিনি দুই দশক আগে এপস্টিনের সঙ্গে সম্পর্ক গুটিয়ে নেন। ২০১৯ সালে মারা যাওয়া এপস্টিনের সঙ্গে কোনো একসময়ে সম্পর্ক রাখায় অনুতপ্ত বলেও জানান তিনি। স্থানীয় সময় শুক্রবার ক্লিনটনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।

গত সপ্তাহে জার্মানির বার্লিনে বিবিসির সঙ্গে একটি সাক্ষাৎকারে হিলারি ক্লিনটন বলেছেন, এই সাক্ষ্য গ্রহণ রিপাবলিকান পার্টির একটি কৌশল, যাতে ট্রাম্প ও এপস্টিনের সম্পর্ক নিয়ে ওঠা প্রশ্ন থেকে মনোযোগ সরানো যায়।

হিলারি বলেন, ‘আমাদের লুকানোর কিছু নেই। আমরা এ-সংক্রান্ত নথিগুলো পুরোপুরি প্রকাশ করার জন্য বারবার অনুরোধ করেছি। আমরা মনে করি, স্বচ্ছতাই অপরাধ প্রতিরোধের সবচেয়ে কার্যকর পন্থা।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করা হিলারি জোর দিয়ে বলেছেন, তিনি কখনো এপস্টিনের সঙ্গে দেখা করেননি। তবে তাঁর দোষী সাব্যস্ত সহযোগী গিলেন ম্যাক্সওয়েলের সঙ্গে ‘কয়েকবার’ দেখা হয়েছে। ২০১০ সালে নিউইয়র্কে তাঁদের কন্যা চেলসি ক্লিনটনের বিয়েতে ম্যাক্সওয়েল উপস্থিত ছিলেন।

গত সপ্তাহে মার্কিন বিচার বিভাগ এপস্টিন মামলার ৩০ লাখের বেশি নথি, ছবি ও ভিডিও প্রকাশ করেছে। ২০১৯ সালে কারাগারে আত্মহত্যা করেন এপস্টিন। প্রকাশিত নথিতে বিল ক্লিনটনের নাম বারবার এলেও কোনো অপরাধমূলক কাজে তাঁর বা হিলারির জড়িত থাকার প্রমাণ মেলেনি।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

মানবপাচার ইস্যুতে ট্রাভেল এজেন্সি নিয়ে সরকারের জরুরি সতর্কবার্তা

মানবপাচার ইস্যুতে ট্রাভেল এজেন্সি নিয়ে সরকারের জরুরি সতর্কবার্তা

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

মুখ্যমন্ত্রী হয়েই বিনামূল্যে বিদ্যুৎ দেওয়াসহ আরও যা বললেন থালাপতি বিজয়

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল

দেড় বছরের বেশি সময় নেই কমিটি নেতৃত্ব সংকটে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল

সর্বশেষ সংবাদ

জাতিসংঘে বিশ্ব যুব সম্মেলনে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি শেখ তামরিন

আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল

আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল

‘এআই ব্যবহারের অভ্যাস আমার জন্য স্বাস্থ্যকর নয়’

‘এআই ব্যবহারের অভ্যাস আমার জন্য স্বাস্থ্যকর নয়’

জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ হত্যা : ডিসচার্জ শুনানি পিছিয়ে ১০ আগস্ট

জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ হত্যা : ডিসচার্জ শুনানি পিছিয়ে ১০ আগস্ট

বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না

বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না

উষ্ণতম জুন গেল ইউরোপে, সমুদ্রেও রেকর্ড তাপমাত্রা

উষ্ণতম জুন গেল ইউরোপে, সমুদ্রেও রেকর্ড তাপমাত্রা

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com