Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

ইরানে ‘যে কোনো সময়’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের

মোঃ বিপ্লবbyমোঃ বিপ্লব
September 3, 2026- 7:05 am
in আন্তর্জাতিক, লিড নিউজ, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ
ইরানে ‘যে কোনো সময়’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের

ইরানের ওপর আবারও হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা যখন চাই, তখনই’ ইরানে আরেক দফা হামলা চালাতে পারি।

ট্রাম্প দাবি করেন, মঙ্গলবার (১ সেপ্টেম্বর)  রাতে ইরানের সামরিক সরঞ্জামের ওপর যুক্তরাষ্ট্র বড় ধরনের হামলা চালিয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালির কাছে ইরান নতুন করে রাডার, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং মাইন পেতে ব্যবহারের সরঞ্জাম তৈরি করছিল। মার্কিন বাহিনী এসব সরঞ্জাম শনাক্ত করে ধ্বংস করেছে বলে দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘খুব শক্ত নিয়ন্ত্রণ’ রয়েছে এবং ওই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল করছে। মাঝে মধ্যে ইরান ড্রোন হামলা করলেও সেগুলো প্রতিহত করা হচ্ছে বলে জানান তিনি

 

তিনি আরও বলেন, ‘আমরা গত রাতে তাদের ওপর খুব কঠোর আঘাত করেছি।’ ইরান নতুন করে যে সামরিক সরঞ্জাম তৈরি করেছিল, তার সবই ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প।

তার মতে, এসব সরঞ্জামের মধ্যে প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক—দুই ধরনের ব্যবস্থাই ছিল।

ইরানকে আবারও সতর্ক করে ট্রাম্প বলেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারবে না। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, চলমান সংঘাত খুব বেশি দিন নাও চলতে পারে।

এ ছাড়া হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, তিনি কথাটি শুধু ‘মজা করে’ বা ‘ভাবনা হিসেবে’ বলেছিলেন।

এর আগে মঙ্গলবার রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এরপর ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে কেশম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক, চাবাহার ও কোনারাকে বিস্ফোরণের খবর উঠে আসে।

অন্যদিকে, ইরানের আইআরজিসি দাবি করেছে, তারা কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন ও ইরাকে থাকা বেশ কয়েকটি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

‘আমার স্বপ্নের ম্যাচে খেলতে যাচ্ছি’

‘আমার স্বপ্নের ম্যাচে খেলতে যাচ্ছি’

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ

প্রধানমন্ত্রীর সফর সফল করতে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

নামাজের সময়সূচি – ১৩ সেপ্টেম্বর ২০২৬

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা

সর্বশেষ সংবাদ

‘আমার স্বপ্নের ম্যাচে খেলতে যাচ্ছি’

‘আমার স্বপ্নের ম্যাচে খেলতে যাচ্ছি’

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ

প্রধানমন্ত্রীর সফর সফল করতে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সফর সফল করতে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

নামাজের সময়সূচি – ১৩ সেপ্টেম্বর ২০২৬

নামাজের সময়সূচি – ১৩ সেপ্টেম্বর ২০২৬

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com