Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইরান

Md Sharif Hossainbyমো. শরীফ হোসেন
September 24, 2026- 11:49 am
in আন্তর্জাতিক, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

যুক্তরাষ্ট্রের কাছে একটি ‘রোডম্যাপ’ বা কর্মপরিকল্পনা দিয়েছে ইরান। এতে পুরো অঞ্চলে সর্বোচ্চ ৬০ দিনের যুদ্ধবিরতি, ধাপে ধাপে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং সংঘাত অবসানে বড় পরিসরে আলোচনার সময়সূচির প্রস্তাব রয়েছে বলে আঞ্চলিক কয়েকটি সূত্র জানিয়েছে।

সূত্রগুলোর দাবি, ইরানের প্রস্তাবে আরব প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধের বিষয়টিও রয়েছে।

এর আগে ইরানের কর্মকর্তারা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র তেহরানের শর্ত মেনে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব হতে পারে।

নিউইয়র্কে অবস্থানরত ইরানি কর্মকর্তারা বলেছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ এখনো রয়েছে। তবে যেকোনো চুক্তিতে ইরানের দাবিগুলো বিবেচনায় নিতে হবে। এর মধ্যে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার বিষয়টিও রয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও জানিয়েছেন, ওয়াশিংটন কূটনীতির পথের জন্য এখনো উন্মুক্ত। তবে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও তারা ধরে রেখেছে।

দুই পক্ষের অবস্থান এখনো বেশ কঠোর। ফলে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর সুযোগ কতটা তৈরি হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এদিকে কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইরান ও দেশটির আঞ্চলিক মিত্রদের সঙ্গে জড়িত হামলায় আরব উপদ্বীপের আশপাশে জাহাজ চলাচল ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

হরমুজ প্রণালিতে উত্তেজনা কমানো এবং জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে কাতার পাকিস্তানসহ অন্যান্য দেশের সঙ্গে কাজ করছে।

এখনো হয়নি চুক্তি

আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত যুদ্ধ শেষ করার কোনো চুক্তি ঘোষণা করা হয়নি। উপসাগরীয় দেশগুলো সংঘাতের অর্থনৈতিক ও নিরাপত্তাগত প্রভাব মোকাবিলা করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যেও ভিন্ন ধরনের বার্তা পাওয়া যাচ্ছে। নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের আলোচনাকে তিনি ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে সম্ভাব্য চুক্তির দিকে অগ্রগতি হচ্ছে বলেও জানিয়েছেন।

তবে জাতিসংঘে দেওয়া ভাষণে ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, তার সামনে একটি চুক্তিতে পৌঁছানো অথবা ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার পথ রয়েছে।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

শিকে প্রথা ভেঙে স্বাগত জানালেন ট্রাম্প, সম্পর্কের বরফ কি গলবে?

শিকে প্রথা ভেঙে স্বাগত জানালেন ট্রাম্প, সম্পর্কের বরফ কি গলবে?

বিদ্যালয়ে পানি-স্যানিটেশনে বাংলাদেশের অগ্রগতি, হাইজিনে পিছিয়ে গ্রাম

এশিয়ান গেমস ২০২৬: পুরুষদের ক্রিকেট নিয়ে যা জানা দরকার

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

সর্বশেষ সংবাদ

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

বিদ্রোহীদের বিএনপিতে আর কখনো জায়গা হবে না: মীর শাহে আলম

বিদ্রোহীদের বিএনপিতে আর কখনো জায়গা হবে না: মীর শাহে আলম

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: স্বপন

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: স্বপন

বিয়ে শুধুই কাগজের সম্পর্ক নয়, পরস্পরের ভালোবাসা ও সম্মান জরুরি: শ্রুতি হাসান

বিয়ে শুধুই কাগজের সম্পর্ক নয়, পরস্পরের ভালোবাসা ও সম্মান জরুরি: শ্রুতি হাসান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক

হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ঠেকাতে এখনই চালু করুন এই ৩ সেটিংস

হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ঠেকাতে এখনই চালু করুন এই ৩ সেটিংস

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com