
সিরিয়া ও ইরাকের ওপর দিয়ে উড়ে ইরান সীমান্তের কাছে গিয়েছিল দখলদার ইসরায়েলের কয়েক ডজন যুদ্ধবিমান ও রিফুয়েলিং প্লেন। তবে ইসরায়েলি বিমানগুলো আবার ফিরে আসে।
আর এই বিষয়টির ব্যাপারে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল আগেই অবহিত করে। তবে তারা জানায়, ইসরায়েলের নির্বাচনের আগে ইরান যেন কোনো হামলা না করতে পারে সেজন্য তাদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এই বিমানগুলো ইরান সীমান্তে নেওয়া হয়েছিল। দখলদাররা এটিকে একটি সামরিক প্রশিক্ষণ হিসেবে অভিহিত করেছে।
এরআগে গতকাল ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এ মাসে শুরুতে ইরানে নতুন করে হামলার অনুমতি চেয়েছিলেন নেতানিয়াহু। তবে ট্রাম্প এতে সায় দেননি। কারণ তিনি চান না মধ্যবর্তী নির্বাচনের আগে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াতে।







