Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

হরমুজের কেশম দ্বীপে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

এম জহির মাহমুদbyএম জহির মাহমুদ
October 31, 2026- 1:37 pm
in আন্তর্জাতিক
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

 

হরমুজ প্রণালিতে ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে একটি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত ও কজ্বা করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ড্রোনটিকে ভূপাতিত করতে আগ্নেয়াস্ত্রের পরিবর্তে অগ্রসর বৈদ্যুতিক যুদ্ধাস্ত্র (অ্যাডভান্সড ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম) ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

এক প্রতিবেদনে ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে,  আজ (শনিবার) ভোরের দিকে কেশম দ্বীপের ওপর দিয়ে একটি মার্কিন এমকিউএম-১৭০ সিরিজের ড্রোন উড়তে দেখে সেটিকে লক্ষ্যবস্তু করে আইআরজিসি এবং সফল হয়।

এমকিউএম-১৭০ সিরিজের ড্রোনগুলো মূলত বিমান প্রতিরক্ষা আর্টিলারি প্রশিক্ষণ, গবেষণা, উন্নয়ন এবং পরীক্ষামূলক কার্যক্রমে ব্যবহার করে মার্কিন বাহিনী। এটি একটি টার্গেট ড্রোন বা সারোগেট ট্রেনিং প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে।

ইরনার প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই নিয়ে দ্বিতীয়বারের মতো আইআরজিসি সদস্যরা এমন একটি ড্রোন অক্ষত অবস্থায় জব্দ করতে সক্ষম হলো।

এর আগে বৃহস্পতিবার আইআরজিসি নৌবাহিনী দাবি করেছিল , তারা হরমুজ প্রণালীর পশ্চিমাঞ্চলে একটি ইলেকট্রনিক যুদ্ধ অভিযানের মাধ্যমে মার্কিন এমকিউএম-১৭০ ড্রোনটির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে অক্ষত অবস্থায় অবতরণ করিয়েছে।

ইরানি গণমাধ্যমের ভাষ্যমতে, পারস্য উপসাগরীয় উপকূল এবং হরমুজ প্রণালী বরাবর ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করার উদ্দেশ্যে ড্রোনটিকে মোতায়েন করা হয়েছিল।

তবে মার্কিন সামরিক বাহিনী ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এই দাবিকে নাকচ করে দিয়েছেন।

গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার ইরানি গণমাধ্যম জানায় যে, আইআরজিসি হরমুজ প্রণালীর কাছে একটি এমকিউ-১ ড্রোনকে আটকে দিয়ে ধ্বংস করেছে।

বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ—হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখনই এসব ঘটনা ঘটল।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়, যার প্রতিক্রিয়ায় ইরান পুরো অঞ্চলজুড়ে পাল্টা পদক্ষেপ গ্রহণ করে।

পরবর্তীতে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয় এবং জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও, হরমুজ প্রণালীর নিরাপত্তা ব্যবস্থা ও সেখানে নৌচলাচল নিয়ে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

ভূতুড়ে সাজ, কুমড়ো আর ‘ট্রিক অর ট্রিট’—যেভাবে এলো হ্যালোইন

ভূতুড়ে সাজ, কুমড়ো আর ‘ট্রিক অর ট্রিট’—যেভাবে এলো হ্যালোইন

রেকর্ড ৬৩০ কোটি ডলার খোয়ানোর পর আস্থা পুনরুদ্ধারের চেষ্টায় বাইন্যান্স

রেকর্ড ৬৩০ কোটি ডলার খোয়ানোর পর আস্থা পুনরুদ্ধারের চেষ্টায় বাইন্যান্স

ইরানে যৌথ হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প

যুদ্ধ বন্ধে আলোচনা করছে ইরান, খুলতে পারে হরমুজ প্রণালি

নেতানিয়াহু ইতিহাসের ভুল দিকে, বললেন সাবেক প্রধানমন্ত্রী ওলমার্ট

সর্বশেষ সংবাদ

ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে যা বললেন মোস্তফা সরয়ার ফারুকী

ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে যা বললেন মোস্তফা সরয়ার ফারুকী

১২ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২

১২ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২

ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?

ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?

শুধু ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার

শুধু ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার

ভূতুড়ে সাজ, কুমড়ো আর ‘ট্রিক অর ট্রিট’—যেভাবে এলো হ্যালোইন

ভূতুড়ে সাজ, কুমড়ো আর ‘ট্রিক অর ট্রিট’—যেভাবে এলো হ্যালোইন

ব্যালন ডি’অর গোপন হিসাব ফাঁস, নতুন ইতিহাস গড়লেন কেইন

ব্যালন ডি’অর গোপন হিসাব ফাঁস, নতুন ইতিহাস গড়লেন কেইন

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com