Kaler Patrika
ঢাকা, দুপুর ২:৪৪
শুক্রবার | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
গ্রীষ্মকাল
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

২০ বছরে ৯ ঘূর্ণিঝড়: ২৩ হাজার কোটি টাকার ক্ষত নিয়ে ধুঁকছে উপকূল

Md Sharif Hossainbyমো. শরীফ হোসেন
জানুয়ারি ২৩, ২০২৬- ৬:৫৪ অপরাহ্ণ
in জলবায়ু
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

গত দুই দশকে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম উপকূল বারবার বিধ্বস্ত হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড়ে। ‘সিডর’ থেকে ‘রেমাল’— এই সময়ের মধ্যে অন্তত নয়টি বড় ঘূর্ণিঝড়ে খুলনা, বরিশাল, পটুয়াখালী, সাতক্ষীরা ও বাগেরহাটসহ উপকূলীয় জেলাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি ও বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী, এসব ঘূর্ণিঝড়ে শুধু আর্থিক ক্ষতির পরিমাণই দাঁড়িয়েছে প্রায় ২৩ হাজার ৩৯৪ কোটি টাকা। এর বাইরে রয়েছে প্রাণহানি, বাস্তুচ্যুতি, জীবিকা হারানো এবং দীর্ঘমেয়াদি সামাজিক ও মানসিক ক্ষতি।

সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই ঝুঁকি আরও তীব্র হচ্ছে। ঝুঁকি তীব্র হলেও এক্ষেত্রে সরকারের অভিযোজন পরিকল্পনা আসলে কি প্রস্তুত? বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতিগ্রস্তদের জন্য শুধু ত্রাণ নয়, দীর্ঘমেয়াদি অভিযোজন প্রকল্পগুলোকে আরও শক্তিশালী করার সময় এসেছে।

তাদের মতে, গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা ডেল্টার অংশ হওয়ায় প্রাকৃতিকভাবেই বাংলাদেশ দুর্যোগপ্রবণ। এদিকে, জলবায়ুর পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। ফলে মেরুঅঞ্চলের বরফগলন ত্বরান্বিত হচ্ছে। বরফ গলা পানি সমুদ্রে এসে মিশছে, ফলে সমুদ্রের উচ্চতা বাড়ছে। বাংলাদেশ নিচু দেশ হওয়ায় এই বাড়তি পানি সহজেই আমাদের উপকূলীয় এলাকায় ঢুকে পড়ছে। এর ফলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের তীব্রতা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। একইসঙ্গে বেড়ে গেছে লবণাক্ততার হার।

সংকট মোকাবিলায় শুধু অর্থই যথেষ্ট নয়, উন্নয়নের দর্শন ও কাঠামো মৌলিকভাবে পরিবর্তন না করলে এই লড়াইয়ে জেতা সম্ভব নয়সৈয়দা রিজওয়ানা হাসান, পরিবেশ, উপদেষ্টা, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলা যেমন— খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। সেখানে লবণাক্ততার বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, বন উজাড়, সুপেয় পানির সংকট এবং কৃষি উৎপাদন হ্রাস মানুষের জীবিকা ও খাদ্যনিরাপত্তাকে গভীরভাবে হুমকির মুখে ফেলে দিয়েছে। পাশাপাশি বন্যা ও লবণাক্ত পানির কারণে ডায়রিয়া, চর্মরোগ, জলজনিত রোগ, পুষ্টিহীনতাসহ স্বাস্থ্যঝুঁকিও বেড়ে যাচ্ছে।

উপকূলীয় অঞ্চলে ক্রমবর্ধমান জলবায়ু সংকট

লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা ‘ম্যাপলক্রাফট’ বিশ্বের ১৭০টি দেশের উপর জরিপ চালিয়ে যে ১৬টি দেশকে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করেছে, তার মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। ‘ওয়ার্ল্ড রিস্ক ইনডেস্ক-২০২৩’ অনুযায়ী, বাংলাদেশ বিশ্বের নবম ঝুঁকিপূর্ণ দেশ। বিজ্ঞানীদের আশঙ্কা, ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশ তার ১৭ শতাংশ ভূখণ্ড হারাবে, যা ৩০ শতাংশ কৃষিজমি ধ্বংস করবে।

এদিকে, জার্মানওয়াচ-এর ‘জলবায়ু ঝুঁকি সূচক-২০২৫’ অনুযায়ী, দীর্ঘমেয়াদি উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম। বিজ্ঞানীদের ধারণা, ২১০০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩০-১০০ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। ফলে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয়সহ সমগ্র উপকূলীয় অঞ্চলের প্রায় ৮৩৪ বর্গকিলোমিটার এলাকা সমুদ্রগর্ভে বিলীন হবে এবং ১০ মিলিয়ন (এক কোটি) মানুষ গৃহহীন হয়ে পড়বে।২০ বছরে ৯ ঘূর্ণিঝড়, ক্ষতি ২৩ হাজার কোটি টাকা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে দেশের উপকূলে একের পর এক ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এসব ঘূর্ণিঝড়ের বেশির ভাগই আঘাত করেছে দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম উপকূলে। যেখানে জনবসতি, কৃষি, মৎস্য ও বনসম্পদের ওপর প্রভাব ছিল সবচেয়ে বেশি।

২০০৭ সালে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর খুলনা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনাসহ দক্ষিণ-পশ্চিম উপকূলের বিস্তীর্ণ এলাকায় ধ্বংসযজ্ঞ চালায়। ওই এক ঝড়েই আর্থিক ক্ষতির পরিমাণ ধরা হয় ১১ হাজার ৫৬০ কোটি টাকা, যা গত ২০ বছরের মধ্যে একক ঘূর্ণিঝড়ে সর্বোচ্চ ক্ষতির ঘটনা। এর দুই বছর পর ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও লবণাক্ততার সংকট তৈরি করে। এই ঝড়ে ক্ষতির পরিমাণ ছিল ১ হাজার ৮৮৫ কোটি টাকা।

২০১৯ সাল ছিল উপকূলের জন্য বিশেষভাবে উদ্বেগজনক। ওই বছর পরপর আঘাত হানে ঘূর্ণিঝড় ফণী ও বুলবুল। ফণীতে খুলনা ও বরিশাল উপকূলে ক্ষতি হয় ৫৩৬ কোটি টাকা। আর বুলবুলে খুলনা, পটুয়াখালী ও বরিশালে ক্ষতির পরিমাণ দাঁড়ায় ২৬৩ কোটি টাকা।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

সাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

সাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও

দিনভর তপ্ত রোদ, সন্ধ্যায় রাজধানীতে স্বস্তির বৃষ্টি

তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৭.৮ ডিগ্রিতে, স্বস্তির বৃষ্টির অপেক্ষায় জনজীবন

শুক্রবারের বৃষ্টিতে ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমেছে ৪ থেকে ৬ ডিগ্রী

সর্বশেষ সংবাদ

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জন্য মাউশির নতুন নির্দেশনা

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জন্য মাউশির নতুন নির্দেশনা

আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি

আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি

জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা

জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com