Kaler Patrika
ঢাকা, বিকাল ৩:১৯
বৃহস্পতিবার | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
গ্রীষ্মকাল
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

আসন সংকটে ভোগান্তি, ঈদে বিশেষ ট্রেনের দাবি গাইবান্ধাবাসীর

ইমনKaler Patrikabyইমনandস্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৮, ২০২৬- ১২:২২ অপরাহ্ণ
in দেশ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-গাইবান্ধা রুটে বিশেষ ট্রেন চালুর দাবি জানিয়েছে গাইবান্ধাবাসী। সীমিত আসন, বাড়তি যাত্রীর চাপ, টিকিট সংকট ও নিরাপদ যাতায়াতের অভাবে প্রতি বছরই দুর্ভোগে পড়ে এ জেলার লাখো মানুষ। সচেতন মহল ও যাত্রীদের অভিযোগ, গাইবান্ধার ওপর দিয়ে একাধিক  আন্তনগর ট্রেন চলাচল করলেও জেলার জন্য বরাদ্দকৃত আসন সংখ্যা চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল। আসন্ন ঈদুল ফিতরে ঢাকা থেকে গাইবান্ধা-রংপুর-লালমনিরহাট রুটে বিশেষ ট্রেন চালুর দাবি তাদের।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকা-গাইবান্ধা রুটে তিনটি আন্তনগর ট্রেন নিয়মিত চলাচল করছে। তবে বামনডাঙ্গা, গাইবান্ধা ও বোনারপাড়া— এই তিন স্টেশনের জন্য মোট বরাদ্দ আসন সংখ্যা মাত্র ৪১২টি। অথচ জেলার সাত উপজেলা ও শহর মিলিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ ঢাকায় যাতায়াত করেন। বিশেষ করে দারিদ্র্যপ্রবণ এই জেলার বিপুল সংখ্যক নারী-পুরুষ জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করেন। ঈদে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফেরার সময় ট্রেনে সিট না পেয়ে অনেকেই বাধ্য হন ঝুঁকিপূর্ণ যানবাহনে যাতায়াত করতে। এতে প্রতি বছরই সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।বাড়েনি আসন, বেড়েছে যাত্রী

২০০৪ সালের ৭ মার্চ চালু হওয়া লালমনি এক্সপ্রেস ট্রেনে ১৪টি বগিতে মোট ৫৯৩টি আসন থাকলেও গাইবান্ধার তিন স্টেশনের জন্য বরাদ্দ মাত্র ১৬৬টি। ২০১১ সালের ২১ আগস্ট চালু হওয়া রংপুর এক্সপ্রেসে মোট ৮৪০টি আসনের বিপরীতে বরাদ্দ ১৪১টি। আর ২০২৪ সালের ১২ মার্চ চালু হওয়া বুড়িমারী এক্সপ্রেসে মোট ৬৫৩টি আসনের মধ্যে গাইবান্ধা ও বোনারপাড়া স্টেশনের জন্য বরাদ্দ রয়েছে মাত্র ১০৫টি আসন।

তবে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বামনডাঙ্গা স্টেশনে তিন মিনিট বিরতি দিলেও সেখানে কোনো আসন বরাদ্দ নেই। ফলে ওই এলাকার যাত্রীরা সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।

ঈদে বাড়ে কয়েকগুণ যাত্রীর চাপ

প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩০০টি বাস ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করে। সেই তুলনায় ট্রেনের আসন সংখ্যা খুবই কম বলে মনে করছে সচেতন মহল। তাদের মতে, ঈদের সময় যাত্রীর চাপ কয়েকগুণ বেড়ে যায়, তখন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, টিকিট সংকট, কালোবাজারি, সিডিউল বিপর্যয় ও সেবার মানহীনতার কারণে অনেক যাত্রী ট্রেন এড়িয়ে সড়কে ঝুঁকিপূর্ণ যাত্রা করতে বাধ্য হন। এতে প্রাণহানির ঘটনাও ঘটছে নিয়মিত।

অন্য রুটে বিশেষ ট্রেন, বঞ্চিত গাইবান্ধা-রংপুর-লালমনিরহাট

গত ২৫ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের বিভিন্ন রুটে পাঁচ জোড়া বিশেষ আন্তনগর ট্রেন চালুর ঘোষণা দেওয়া হলেও তার আওতায় পড়েনি গাইবান্ধা-রংপুর-লালমনিরহাট রুট। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের প্রশ্ন, যাত্রীসংখ্যা ও বাস্তব চাহিদা বিবেচনায় উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ রুট কেন উপেক্ষিত থাকছে।

ঢাকায় কর্মরত ট্রেনের যাত্রী রাসেল আহমেদ বলেন, নিরাপদ যাতায়াতের জন্য ট্রেনই আমাদের ভরসা। কিন্তু সিট পাওয়া যায় না। ঈদে পরিবার নিয়ে বাড়ি যেতে ভীষণ কষ্ট হয়। গাইবান্ধা রুটেও বিশেষ ট্রেন চালু করা উচিত।

পরিবেশ ক্লাবের গাইবান্ধা জেলার আহ্বায়ক গোলাম রব্বানী মুসা বলেন, রেলসেবায় গাইবান্ধার মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরেই বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এই রুটে যাত্রীসংখ্যা বাড়লেও আসন ও ট্রেন বাড়েনি। পর্যাপ্ত ট্রেন না থাকায় ঈদে বহু মানুষ ট্রাক, কাভার্ডভ্যান বা অন্য ঝুঁকিপূর্ণ যানবাহনে বাড়ি ফেরেন। এতে প্রতিবছর দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটে।

বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার হাইয়্যুল ইসলাম বলেন, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি এখানে থামে, কিন্তু কোনো আসন বরাদ্দ নেই। এখানে যাত্রীদের টিকিটের চাহিদা অনেক বেশি, কিন্তু সরবরাহ সীমিত।

গাইবান্ধা রেলওয়ে স্টেশনের মাস্টার সুমিত সরকার জানান, অনলাইনে শতভাগ টিকিট বিক্রির ফলে অন্য জেলার যাত্রীরাও এখানকার টিকিট কেটে নেন। এতে স্থানীয়দের জন্য সংকট আরও বাড়ে। তিনি বলেন, চাহিদার তুলনায় এই রুটে আরও কয়েকটি ট্রেন চালু করা জরুরি।

গাইবান্ধা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল করিম বলেন, গাইবান্ধাবাসীর নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে এই রুটে বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। একই সাথে ঢাকায় যোগাযোগ করে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আনা হবে বলেও জানান তিনি।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি

মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ

গাজীপুরে ভাওয়াল রিসোর্টে অভিযান, বিপুল মাদকসহ আটক ৬

হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু

উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

It includes the labia majora

সর্বশেষ সংবাদ

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জন্য মাউশির নতুন নির্দেশনা

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জন্য মাউশির নতুন নির্দেশনা

আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি

আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি

জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা

জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com