রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরায় গতকাল বুধবার পৃথক তিনটি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফাহিম হোসেন (২৯), মো. হাসিবুল হাসান ওরফে শান্ত (২৬) ও মো. মামুন মিয়া (২১)।

অভিযান শেষে ফেরার পথে গতকাল বিকেল পৌনে ছয়টার দিকে ডেমরার জোকা সান্দিরা বালুরঘাট এলাকায় র্যাবের উপস্থিতি টের পেয়ে হাসিবুল হাসান দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা তাঁকে আটক করে তল্লাশি চালান। তাঁর কোমরে গোঁজা অবস্থায় একটি দেশীয় একনলা বন্দুক এবং প্যান্টের পকেট থেকে গুলির খোসা উদ্ধার করা হয়।

এর আগে গতকাল দিবাগত রাত একটার দিকে যাত্রাবাড়ীর দোলাইপাড় এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের (হাইওয়ে) পাশ থেকে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য মামুন মিয়াকে গ্রেপ্তার করে র্যাব-১০-এর আরেকটি দল। এ সময় তাঁর কাছ থেকে ছিনতাইয়ের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়







