Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

ফোনেই জানান ঈদের শুভেচ্ছা, এটিএম বুথেই কাটে নিরাপত্তাকর্মীদের ঈদ

Md Sharif Hossainbyমো. শরীফ হোসেন
March 21, 2026- 6:20 pm
in দেশ, ফোকাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ
ফোনেই জানান ঈদের শুভেচ্ছা, এটিএম বুথেই কাটে নিরাপত্তাকর্মীদের ঈদ

ঈদের সকালে যখন শহরের বেশির ভাগ মানুষ নতুন পোশাক পরে নামাজ শেষে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত, ঠিক তখনই রাজধানীর বিভিন্ন সড়ক ও নির্জন মোড়ে দায়িত্ব পালন করতে দেখা যায় এটিএম বুথের নিরাপত্তাকর্মীদের। উৎসবের দিনে পরিবারের সান্নিধ্য থেকে দূরে থেকে অন্যের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রতিদিনের মতো এদিনও প্রধান দায়িত্ব।

শনিবার (২১ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, ঈদের দিনেও ব্যাংকের এটিএম বুথের সামনে বসে বা দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন নিরাপত্তাকর্মীরা। সাধারণ দিনে যেখানে মানুষের কোলাহলে মুখর থাকে, সেখানে ঈদের দিনে চারপাশ থাকে অনেকটাই ফাঁকা। তবে এই নির্জনতায়ও সতর্ক দৃষ্টি রাখতে হয় তাদের।

পূর্ব রামপুরা এলাকার ইউসিবি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী আবদুল করিম ঢাকা পোস্টকে বলেন, “ঈদ মানেই পরিবারের সঙ্গে থাকা, কিন্তু আমাদের জন্য তা সম্ভব হয় না। গ্রামে স্ত্রী-সন্তান আছে, সকালে মোবাইল ফোনে কথা বলেছি। ছেলেটা বলছিল, ‘বাবা, তুমি কবে আসবা?’– এই কথাটা শুনলে খুব খারাপ লাগে।”

একই ধরনের অভিজ্ঞতার কথা জানান কারওয়ান বাজার এলাকার আরেক এটিএম বুথের নিরাপত্তাকর্মী নুর ইসলাম। তিনি বলেন, “ছুটি পাইনি, তাই ঈদের দিনও ডিউটিতে আছি। সহকর্মীদের সঙ্গে সামান্য সেমাই খেয়েই ঈদ কাটাতে হচ্ছে। তবে দায়িত্ব তো পালন করতেই হবে।”

মিরপুরের সাগুফতা এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের (ডিবিবিএল) এটিএম বুথের নিরাপত্তাকর্মী নূরুল শেখের বাড়ি সিরাজগঞ্জের চৌহালী থানায়। তিনি ঢাকা পোস্টকে বলেন, “৪ বছর ধরে ঈদে বাড়ি যেতে পারি না। বাড়িতে মা একা আছেন। এখানে বউ ও মেয়ে থাকে। মায়ের সঙ্গে ঈদ করতে মন চায়, কিন্তু পারি না। সকালে কথা হয়েছে মোবাইলে। কষ্ট হলেও জীবিকার জন্য থাকতে হয়”–বলতে বলতে মুখটা ভার হয়ে আসে তার।

পাশে ইবিএলের নিরাপত্তাকর্মী মোহাম্মদ মুরাদ ঢাকা পোস্টকে বলেন, “৮টি ঈদ ঢাকায় করেছি। গাইবান্ধা সদরে আমার বাড়ি। সেখানে মা, বউ আর মেয়ে থাকে। ওদের জন্য মন খারাপ হয়। কিন্তু কিছু করার থাকে না। আশপাশের বুথের অন্যান্য কর্মীর সঙ্গে আলাপ করেই দিন পার করি।”

এটিএম বুথের নিরাপত্তাকর্মীরা জানান, ঈদের সময় ব্যাংক বন্ধ থাকলেও ঝুঁকি কমে না, বরং অনেক ক্ষেত্রে বাড়ে। তাই আরও বেশি সতর্ক থাকতে হয়। ব্যাংকের বুথে থাকা অর্থ ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিরবচ্ছিন্ন নজরদারি রাখতে হয়।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ

গঙ্গা-পদ্মার পানি কমছে, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে সতর্কসীমার শঙ্কা

গঙ্গা-পদ্মার পানি কমছে, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে সতর্কসীমার শঙ্কা

বিচারপতি-অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানোর পরিপত্র বাতিল চেয়ে রিট

ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরত চেয়ে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা

সর্বশেষ সংবাদ

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনে ছাত্রদলের প্রতিবাদ জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনে ছাত্রদলের প্রতিবাদ জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক

‘আমার স্বপ্নের ম্যাচে খেলতে যাচ্ছি’

‘আমার স্বপ্নের ম্যাচে খেলতে যাচ্ছি’

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ

প্রধানমন্ত্রীর সফর সফল করতে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সফর সফল করতে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

নামাজের সময়সূচি – ১৩ সেপ্টেম্বর ২০২৬

নামাজের সময়সূচি – ১৩ সেপ্টেম্বর ২০২৬

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com